লাইফস্টাইল-সকালবেলায় পিঠা খাওয়ার অনুভূতি|

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে একটি লাইফস্টাইল পোস্ট করতে যাচ্ছি। যেহেতু কয়েকদিন থেকে গ্রামের বাসায় এসেছি তাই কয়েকদিন থেকে সময়টা বেশ ভালোই কাটছে। আর গতকাল সকাল বেলায় ঘুম থেকে উঠে যখন দেখি বাসায় পিঠা বানানো হচ্ছে তখন আরো বেশি ভালো লেগেছিল। তাই তো সেই অনুভূতি সবার মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।


সকালবেলায় পিঠা খাওয়ার অনুভূতি:

IMG_20240108_082605.jpg
Device-OPPO-A15
IMG_20240108_094551.jpg
Device-OPPO-A15


সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখি বাসায় পিঠা তৈরি করা হচ্ছে। রান্নাঘরে গিয়ে দেখি পিঠা তৈরি করার আয়োজন চলছে। যদিও এই পিঠা এর আগে খাওয়া হয়নি। নতুন একটি পিঠা দেখে বেশ ভালো লেগেছিল। আম্মু যেই পিঠাগুলো তৈরি করছিলেন এই পিঠার নাম নাকি নুনিয়া পিঠা। শীতকালে বাসায় বিভিন্ন রকমের পিঠা তৈরি করা হয়। আর সেই পিঠাগুলো খেতে অনেক ভালো লাগে। শীতের সময় পিঠার খাওয়ার মজাই অন্যরকম।


IMG_20240108_083256.jpg
Device-OPPO-A15
IMG_20240108_083505.jpg
Device-OPPO-A15


প্রথমে ভেবেছিলাম রেসিপি তৈরি করব। এরপর দেখি সবগুলো উপকরণ একসাথে মিক্স করা হয়ে গেছে। তাই আর রেসিপি তৈরি করতে পারলাম না। তবুও যতোটুকু সম্ভব পিঠা তৈরীর পদ্ধতি তুলে ধরার চেষ্টা করব। ময়দা গুলো খুব সুন্দর করে বিভিন্ন রকমের উপকরণ দিয়ে মিক্স করা হয়ে গেছে। আর সুন্দরভাবে রুটি তৈরি করা হয়ে গেছে।


IMG_20240108_083656.jpg
Device-OPPO-A15
IMG_20240108_083750.jpg
Device-OPPO-A15


এরপর দেখি রুটিগুলো ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে। এবার আমি ভাবলাম নিজেই রুটিগুলো কেটে নেই। রুটিগুলো কাটতে আমার বেশ ভালো লাগছিল। ছোট ছোট রুটিগুলো দেখতে বেশ ভালো লাগছিল। যদিও এই পিঠা কখনো নিজে তৈরি করিনি। তাই প্রথমবার আমিও এই পিঠা তৈরির রেসিপি শিখে নেই। যাতে পরবর্তীতে তৈরি করতে পারি। আর রুটিগুলো কাটতে আমার কাছে অনেক ভালো লেগেছিল।


IMG_20240108_084103.jpg
Device-OPPO-A15
IMG_20240108_084201.jpg
Device-OPPO-A15


যখন পিঠাগুলো তেলে ভাজা হলো তখন সুন্দরভাবে ফুলে উঠছিল। আর ফুলকো ফুলকো পিঠাগুলো দেখতে বেশ ভালো লাগছিল। ছোট ছোট পিঠাগুলো দেখতে লুচির মত লাগছিল। যখন পিঠা ভাজা হচ্ছিল তখন মনে হচ্ছিল গরম গরম তুলে খেয়ে ফেলি। গরম তেলে পিঠা ভাজার আনন্দ সত্যি অনেক বেশি। আসলে বাসায় গেলে সবাই একসাথে হলে বিভিন্ন রকমের পিঠা তৈরি করা হয়। কিন্তু একা একা কখনো সেভাবে পিঠা তৈরি করে খেতে ইচ্ছা করে না। আর পিঠা ভাজার মুহূর্তটা আমার কাছে সত্যিই অনেক ভালো লেগেছে।


IMG_20240108_084355.jpg
Device-OPPO-A15


গরম গরম পিঠা ভাজা হয়ে গেলে এবার সবাইকে দেওয়ার পালা। গরম গরম পিঠা ভাজা হয়ে গেলে আমিও একটু তেল ঝরিয়ে নিয়েছি। আর প্লেটের মধ্যে তুলে নিয়েছি। যেহেতু বেশ কিছু পিঠা ভাজা হয়েছিল। তাই প্লেটে প্লেটে আলাদাভাবে তুলে নিয়েছি। যাতে করে সবাই মিলে একসাথে বসে পিঠা খাওয়া যায়। আমিও গরম গরম পিঠা সবাইকে দেওয়ার জন্য প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি।


IMG_20240108_083146.jpg
Device-OPPO-A15
IMG_20240108_084428.jpg
Device-OPPO-A15


সবাই মিলে বিছানায় বসে বসে পিঠা খেয়েছিলাম। সবার সাথে পিঠা খাওয়ার মুহূর্তটা সত্যিই দারুণ লেগেছিল। সাথে ছিল মুরগির মাংস আর বাঁধাকপি ভাজি। যদিও এই পিঠাগুলো এমনিতেই খাওয়া যায়। তবে কোন ভাজি কিংবা মাংসের ঝোল দিয়ে খেলে খেতে আরো বেশি ভালো লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই মিলে পিঠা খেলে আলাদা রকমের ভালোলাগা কাজ করে। আর খেতেও ভালো লাগে। আর সবার সাথে গল্প করতে করতে পিঠা খেতে অনেক ভালো লেগেছিল। মায়ের হাতে তৈরি পিঠা খেতে সত্যিই অনেক ভালো লেগেছিল। আশা করছি পিঠা খাওয়ার মুহূর্ত সবার কাছে ভালো লাগবে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230828_190629.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 2 years ago 

শীতকাল মানেই হচ্ছে নানান রকম পিঠার আয়োজন। শীতের সকালে পিঠা খাওয়ার মজাই অন্যরকম। আমিতো প্রথম দেখে মনে করেছিলাম এইটা লুচি। তার পর পুরো পোস্ট পরে বুঝতে পারলাম যে নুনিয়া পিঠা। তবে এর আগে কখনো এই পিঠার নাম আমার জানা ছিলো না। যাইহোক সকাল সকাল সবাই মিলে অনেক মজা করে পিঠা খেয়েছেন যেঠা দেখে ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া শীতকাল মানেই বিভিন্ন রকমের পিঠার আয়োজন। আর এই পিঠাগুলো দেখতে অনেকটা লুচির মতই। তবে খেতে কিন্তু বেশ ভালো ছিল ভাইয়া।

 2 years ago 

গ্রামের বাড়িতে গেলে এই এক মজা। সকাল সকাল ঘুম থেকে উঠে মজাদার পিঠা খাওয়া যায়। আমিও আমার শ্বশুরবাড়ি গিয়ে প্রথম খেয়েছিলাম এই পিঠা। আমার কাছে বেশ মজা লেগেছিল। তাছাড়া তেলে ভজার পর গরম গরম খেতে খুব ভালো লাগে। এই পিঠা আমার কাছে এমনি খেতেই ভালো লাগে। মুরগির মাংস দিয়ে কখনো খাওয়া হয়নি। যাই হোক আপনার পিঠা খাওয়ার অনুভূতি পড়ে ভাল লাগল। আমারই তো এখন এই পিঠা খেতে মন চাচ্ছে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু গ্রামের বাড়িতে গেলে অনেক মজা হয়। সবাই মিলে অনেক সুন্দর সময় কাটিয়েছি। এই পিঠাগুলো এমনিতে খেতেও অনেক ভালো হয়েছিল। তবে মুরগির মাংস দিয়ে খেতেও বেশ ভালো লাগে।

 2 years ago 

শীতকালে পিঠা খাওয়ার মজাই আলাদা।সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এরকম মজাদার পিঠা চোখের সামনে দেখতে পাওয়া যায় তাহলে তো খুশিতে পুরো দিনটি অনেক ভালো কাটবে।বাড়ির সবাই মিলে একসাথে বসে আড্ডা এবং গরম গরম মজাদার পিঠা খাওয়ার অনুভূতি অন্য রকমের আপু।সুন্দর মুহূর্ত টা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।শুভকামনা রইলো।❤️

Posted using SteemPro Mobile

 2 years ago 

সত্যি আপু শীতের সকালে পিঠা খাওয়ার মজাই আলাদা। বাড়ির সবাই মিলে আড্ডা দিয়েছি। আর পিঠা খেয়েছি। সময়টা সত্যিই দারুন কেটেছে আপু।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন সকালবেলায় পিঠা খাওয়ার অনুভূতি|আসলে এই পিঠাগুলো দেখতে কিছুটা লুচির মত লাগছে। কিন্তু এই পিঠা কখনো তৈরি করে খাওয়া হয়নি। তবে আপনার কাছ থেকে নতুন একটি পিঠার সন্ধান পেলাম দেখে বেশ ভালো লাগলো আপু। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এই পিঠাগুলো দেখতে অনেকটা লুচির মত। তবে খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 years ago 

শীতকাল মানেই পিঠা। পিঠা ছাড়া শীতকাল কল্পনা করা যায় না। শহরে রাস্তায় রাস্তায় পিঠা বানানো খাওয়ার ধুম চলছে। কত রকমের পিঠা যে বিক্রি হয়। যাই হোক গ্রামের বাড়িতে গিয়ে সবাই মিলে বেশ মজা করে পিঠা খেলেন। এভাবে সবাই মিলে গরম গরম পিঠা খেতে খেতে আড্ডা দেওয়ার মজাই অন্য রকম। এই পিঠা আমি প্রথম আমার শ্বশুর বাড়িতে খেয়েছি। দারুন খেতে ।তবে মুরগীর মাংস, অথবা ভর্তা দিয়ে খাওয়া হয়নি।বেশ ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু শীতকালে পিঠা খাওয়ার মজাই আলাদা। আর শীতের সময় পিঠা খেতে বেশ ভালো লাগে। গ্রামের বাড়িতে গেলে সবাই মিলে বেশ ভালো পিঠা খাওয়া হয়। আপনিও আপনার শ্বশুর বাড়িতে গিয়ে এই পিঠে খেয়েছিলেন জেনে ভালো লাগলো।

 2 years ago 

নুনিয়া পিঠার নাম এই প্রথম শুনলাম। তবে শীতকালে পিঠা খাওয়ার মজাই আলাদা। আপনার আম্মু খুব সুন্দর করে পিঠাগুলো বানিয়েছে। আসলে সকালবেলা সবাই একসাথে বসে পিঠা খেতে অসম্ভব মজা লাগে। সত্যি বলতে আপনার নুনিয়া পিঠা গুলো দেখে আমার খেতে মন চাইতেছে। খুব সুন্দর করে পিঠা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এই পিঠার নাম আজকে আপনি প্রথম শুনলেন জেনে ভালো লাগলো। আমিও প্রথমবার এই পিঠা খেয়েছিলাম। তবে খেতে কিন্তু দারুণ লেগেছিল ভাইয়া।

 2 years ago 

মজার ব্যাপার হলো আমিও সকালে আপু পিঠা খেয়েছি। সকাল সকাল গরম পিঠা খেতে ভালোই লাগে। তবে আপনার পিঠাগুলো অনেকটা মশলা পিঠার মতো। খেতে ভালোই লাগে

 2 years ago 

ভাইয়া আপনিও সকালবেলায় পিঠা খেয়েছেন জেনে ভালো লাগলো। সকাল বেলায় গরম গরম পিঠা খেতে সত্যি অনেক ভালো লাগে। এই পিঠাগুলো সত্যিই অনেকটা মসলা পিঠার মত।

 2 years ago 

আহ শীতের সকালে ঘুম থেকে উঠেই এরকম সুন্দর পিঠা খাওয়ার মজাই আলাদা। অনেক সুন্দর অনুভূতি আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সত্যি ভাইয়া শীতের সকালে ঘুম থেকে উঠে এই পিঠা খাবার আনন্দ অনেক বেশি। আর খেতেও ভালো লেগেছিল। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

গ্রামে গেলে সকাল সকাল পিঠা খাওয়ার ধুম পরে যায়।নুনিয়া পিঠার নাম আজই প্রথম শুনলাম।তবে দেখে মনে হচ্ছে এমনিতেই এই পিঠা খেতে দারুন মজার।আলাদা ভাজি বা মাংসের তরকারির দরকার হয় না।আপনারা সবাই মিলে খুব মজা করে খেয়েছেন পিঠা।আপনার অনুভূতি গুলো পড়ে খুব ভালো লাগলো আপু।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপু আপনি এই পিঠার নাম আজকে প্রথম শুনলেন জেনে ভালো লাগলো। সত্যিই আপু সবাই মিলে একসাথে পিঠা খেয়েছি আর বেশ মজা করেছি। আমার কাছে বেশ ভালো লেগেছিল আপু।

 2 years ago 

শীতকালে পিঠা খাওয়ার মজাই আলাদা। শীতকালে সকালবেলা গ্রাম অঞ্চলে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে থাকে। তবে আজকে আপনার আম্মু খুব সুন্দর করে নুনিয়া পিঠা বানিয়েছেন। তবে সবাই একসাথে শীতকালে পিঠা খেতে এমনিতে বেশ মজা লাগে।নুনিয়া পিঠা গুলো আমরা অন্য নামে চিনি। যদিও এই পিঠার নাম আমার এখন মনে নেই। খুব সুন্দর করে নুনিয়া পিঠা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন আপু শীতকালে সকালবেলায় বিভিন্ন রকমের পিঠা তৈরি করা হয়। আর খেতেও ভালো লাগে। একসাথে সবাই মিলে পিঠা খেয়েছি। আর বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 60162.63
ETH 1576.76
USDT 1.00
SBD 0.42