লাইফস্টাইল- বৃষ্টি ভেজা দিনের কিছু মুহূর্ত||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। গত দুইদিন থেকে তুমুল বৃষ্টি হচ্ছে। আজ সকাল থেকে বৃষ্টি নেমেছে এখনো পর্যন্ত সেভাবেই মুষলধারে বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টি ভেজা দিনগুলো একটু আলাদা রকমেরই হয়। সেই গল্পই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো।
বৃষ্টি ভেজা দিনের কিছু মুহূর্ত:
Location
বৃষ্টি ভেজা দিন মানে অলসতা কিংবা অনেকটা একঘেয়েমি সময় কাটানো। আর এই অলসতা কাটিয়ে উঠতে একটু বারান্দায় গিয়ে দাঁড়াতেই মনটা ভালো হয়ে গেল। সত্যি কথা বলতে বৃষ্টি ভেজা প্রকৃতি দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এই প্রকৃতির সৌন্দর্য দেখতে ভালো লাগে। আমার বারান্দার গাছগুলো বৃষ্টির ছোঁয়া পেয়ে যেন আরো বেশি সতেজ হয়ে উঠেছে। দেখতে খুবই সুন্দর লাগছিল।
Location
বৃষ্টি ভেজা প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। সত্যি কথা বলতে রুমঝুম বৃষ্টির শব্দ আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সবকিছু মিলিয়ে সময়টা যেন দারুন ভাবে কেটেছিল। আর বারান্দায় যখন গাছগুলো দেখি তখন অনেক ভালো লাগে। আর মনে হয় যেন বৃষ্টির ছোঁয়া পেয়ে এই গাছগুলো আরো বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে।
Location
বৃষ্টি ভেজা প্রকৃতি দেখতে সত্যিই ভালো লাগে। বৃষ্টির ফোঁটা যখন শরীরে এসে পড়ে তখন অন্য রকমের অনুভূতি হয়। আর খুবই ভালো লাগে। তবে যখন একটানা কয়েকদিন বৃষ্টি হয় তখন একদম ভালো লাগে না। আর যদি এরকম ভাবে নিজেদের মতো করে আমরা সুন্দর সময় কাটাই তাহলে কিন্তু সময়টা দারুন ভাবে উপভোগ করা যাবে।
Location
বৃষ্টির দিনে গরম গরম চা আর বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতি দেখার মধ্যে অন্যরকমের প্রশান্তি আছে। যদিও আমি চা খাই না। তবে যারা চা প্রেমী মানুষ তারা কিন্তু টাইমটা অনেক সুন্দর করে উপভোগ করবে। আর আমিও নিজের মতো করে গাছ গুলোর সৌন্দর্য দেখেছি আর মুগ্ধ হয়েছি। খুবই ভালো লেগেছে তখন।
Location
সত্যি কথা বলতে বৃষ্টি ভেজা সময়টা নিজের মতো করে কাটাতে পেরে অনেক ভালো লেগেছে। নিজের মত করেই যেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছি। আর নিজের মতো করেই নীরবে দাঁড়িয়ে বৃষ্টির মধুর শব্দ শুনেছি। মনে হচ্ছিল যেন অন্য কোন জগতের মাঝে হারিয়ে গেছি। কোন বিষন্নতা নেই, কষ্ট নেই কিংবা দুঃখ নেই। বৃষ্টির মাঝে হারিয়ে গিয়েছিল।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1974878591327617146?t=bQAy1o4VjC93PEm0aRbKdg&s=19
https://x.com/Monira93732137/status/1974878893418160576?t=zb7jD3jK2aeutmn9oUMi3w&s=19