পহেলা বৈশাখে ঘোরাঘুরি||

in আমার বাংলা ব্লগ10 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করতে যাচ্ছি। পহেলা বৈশাখে সবাই মিলে অনেক সুন্দর সময় কাটিয়েছিলাম। আর ইতোমধ্যেই বেশ কিছু পর্ব শেয়ারও করেছি। আজকে নতুন একটি পর্ব শেয়ার করবো। আশা করছি সবার ভালো লাগবে।


পহেলা বৈশাখে ঘোরাঘুরি:

IMG_20250906_184150.jpg
Device-OPPO-A15
Location


বিশেষ দিনগুলোতে ঘুরতে যেতে অনেক ভালো লাগে। আর বিশেষ দিনগুলোতে নিজেদের মতো করে সময় কাটাতেও ভালো লাগে। বেশ কিছুদিন কেটে গেলেও এখনো পহেলা বৈশাখের কিছু স্মৃতি রয়ে গেছে। আসলে স্মৃতিগুলো সব সময় মনের কোণে গভীর জায়গা করে নেয়। আর সেই সুন্দর মুহূর্তগুলো যখন দেখি তখন আপনাদের মাঝে শেয়ার করতে ভালোই লাগে।


IMG_20250906_184237.jpg
Device-OPPO-A15
Location


পহেলা বৈশাখে যে যার মত করে আনন্দে মেতে উঠে। আর আমরাও সবাই মিলে অনেক আনন্দ করেছিলাম। সবাই মিলে একসাথে পিকনিক করেছিলাম। এরপর ঘুরতে গিয়েছিলাম। আসলে বিকেল টাইমটায় ঘুরতে গিয়ে এতটাই ভালো লেগেছে যে বলে বোঝাতে পারবো না। সবার সাথে ঘুরতে আর আনন্দ করতে অনেক ভালো লেগেছিল। আর সেখানে যাওয়ার পর অনেক লোকজনকে দেখেও ভালো লেগেছিল। ছোট ছোট বাচ্চারা তো আরো বেশি আনন্দ করছিল।


IMG20250414181038.jpg
Device-OPPO-A15
Location


পহেলা বৈশাখের বিশেষ দিনে সবাই যে যার মত সেজেছিল। অনেকে শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছিল। আবার ছোট বাচ্চারা নিজেদের মতো করে শাড়ি পড়েছিল। দেখতেও ভালো লাগছিল। আসলে এরকম দৃশ্যগুলো যখন দেখি তখন মনে হয় যেন পহেলা বৈশাখের আনন্দ একেবারে পূর্ণতা পেয়েছে। আর অন্যরকমের আনন্দ তখন খুঁজে পাওয়া যায়। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে।


IMG20250414180059.jpg
Device-OPPO-A15
Location


আমরা সবাই মিলে বিকেল বেলায় ঘুরতে গিয়েছিলাম আর জায়গাটিও ভীষণ সুন্দর। এমনিতেই মাঝে মাঝে এই জায়গাটিতে যাওয়া হয়। কিন্তু পহেলা বৈশাখের জন্য অন্য রকমের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল। মনে হচ্ছিল যেন অন্য রকমের উৎসব তৈরি হয়েছে। আর সবাই যে যার মত করে আনন্দে মেতে উঠেছে। ছোট বাচ্চারা খেলাধুলা করছিল আমার খুবই ভালো লাগছিল।


IMG20250414180739.jpg
Device-OPPO-A15
Location


বিকেলের আবহাওয়া এমনিতেই অনেক সুন্দর। আর এর মধ্যে যদি বিশেষ কোনো দিন হয় তাহলে পরিবেশটাই অন্যরকমের হয়ে যায়। পহেলা বৈশাখের পুরো দিনটায় সবাই মিলে এতটাই আনন্দ করেছিলাম যে বলে বোঝাতে পারবো না। আর এই আনন্দের স্মৃতিগুলোই মনে করিয়ে দিবে সেই সুন্দর দিনের কথা। আমিও অনেক সুন্দর সময় কাটিয়েছিলাম এবং আনন্দ করেছিলাম।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 10 months ago 

1757165184517.png

 10 months ago 

খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ যেভাবে আপনি এখানে পহেলা বৈশাখে ঘোরাঘুরি করার এত সুন্দর কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে অনেক বেশি ভালো লাগছে৷ আর পহেলা বৈশাখে অনেক ধরনের অনুষ্ঠান হয়ে থাকে৷ অনেক জায়গায় অনেক কিছু হয়ে থাকে৷ আজকে আপনি সেরকম একটি পোস্ট আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন৷ অনেক অনেক ধন্যবাদ আপনাকে৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 62567.91
ETH 1740.38
USDT 1.00
SBD 0.39