জন্মদিন উপলক্ষে সারপ্রাইজ গিফট পাওয়ার অনূভুতি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।



প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। গতকালকে ১৯শে মার্চ আমার জন্মদিন ছিল। আর বিয়ের পর এটাই আমার প্রথম জন্মদিন। গত মাসেই আমার স্ত্রী আমাকে বলছিল আমার জন্মদিন উদযাপন করার কথা। আমি বললাম জন্মদিন উদযাপন করা আমার আম্মু এমনিতে পছন্দ করে না। আমার আম্মু অনেকটা ধার্মিক টাইপের। তিনি টিভি দেখা,গান বাজনা শোনা,জন্মদিন উদযাপন করা এইসব পছন্দ করে না। কয়েক মাস আগে বিয়ের পর আমার স্ত্রীর প্রথম জন্মদিন ছিল। তখনও তার জন্মদিন উদযাপন করা হয়নি। কারণ আমার আম্মু পছন্দ করে না সেটা ভেবে। আমি আম্মুর কথার অবাধ্য সহজে হই না বললেই চলে এবং আব্বু আম্মুর কথা মেনে চলার চেষ্টা করি। তাই কয়েক মাস আগে আমার স্ত্রীর জন্মদিনের সময় আমি এমনিতে দুইটা কেক অর্ডার দিয়ে এনেছিলাম প্যারিস ব্যাগুয়েটে থেকে।

Notes_230319_203333_931.jpg

প্যারিস ব্যাগুয়েটের কেক আমার খুব পছন্দ। আমি যখন দক্ষিণ কোরিয়াতে ছিলাম প্রায়ই প্যারিস ব্যাগুয়েটে থেকে কেক কিনে খেতাম। যখন বাংলাদেশে আসলাম তখন প্যারিস ব্যাগুয়েটে ক্যাফে দেখে খুব খুশি হয়েছিলাম। কারণ প্যারিস ব্যাগুয়েটের কেক মাঝে মধ্যে খেতে পারবো সেটা ভেবে। যদিও দক্ষিণ কোরিয়াতে যে কেক গুলো খেতাম তার চেয়ে তুলনামূলক ভাবে স্বাদ কিছুটা কমই। যাইহোক আমার স্ত্রীর জন্মদিনে আমি রুপার নুপুর গিফট করেছিলাম এবং নিজের হাত দিয়ে তার দুই পায়ে নুপুর পরিয়ে দিয়েছিলাম। সে গিফট পেয়ে ভীষণ খুশি হয়েছিল। মূল কথায় ফেরা যাক, গতকালকে আমি নাস্তা করে সকালে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম আমার ব্যক্তিগত কিছু কাজ ছিল সেজন্য। বাসায় ফিরতে ফিরতে বিকেল হয়ে গিয়েছিল।

Notes_230319_203345_9b5.jpg

Notes_230319_203343_ddb.jpg

এরই মধ্যে আমার স্ত্রী এবং আমার শাশুড়ি কয়েকবার আমাকে ফোন করেছিল, আমি কোথায় সেটা জানার জন্য এবং বাসায় কখন ফিরবো সেটা জানতে। যাইহোক কাজের ব্যস্ততার জন্য আমি ভুলেই গিয়েছিলাম আমার জন্মদিনের কথা। আমি বিকেল বেলা বাসায় ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছিলাম। সন্ধ্যার একটু আগে দেখলাম আমার শাশুড়ি আমাদের বাসায় এসেছে। যেহেতু আমার শশুর বাড়ি আমার বাসার কাছেই। তিনি আমার জন্য জন্মদিনের কেক, টি শার্ট এবং আরও অনেক কিছু নিয়ে এসেছিল আমার জন্মদিন উপলক্ষে। সবাই মিলে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানালো। তারা আমাকে সারপ্রাইজ দিবে বলে আগে থেকেই সবকিছুর প্ল্যান করেছিল। সেজন্যই আমি বাহিরে থাকা অবস্থায় আমাকে বারবার তারা ফোন করছিল।

Notes_230319_203341_7cd.jpg

Notes_230319_203339_1db.jpg

যাইহোক সবমিলিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছিল সেই মূহুর্তটা। আমার স্ত্রী বাসা থেকে একা বের হয় না,তাই তার আম্মুকে দিয়ে আমার জন্য টি শার্ট আনিয়েছে এবং শাশুড়ি
জন্মদিনের কেক নিয়ে এসেছে। আমার স্ত্রী খুব ভালো করেই জানে নেভি ব্লু কালার আমার খুব পছন্দ। যাইহোক আমাকে আমার স্ত্রী বললো তার দেওয়া টি শার্ট পরে কেক কাটতে। আমি টি শার্ট পরে কেক কেটে খেতে দিলাম সবাইকে। তারপর আমার আব্বু আম্মুর রুমেও কেক পাঠালাম আমার স্ত্রীকে দিয়ে। আমি ফাঁকে ফাঁকে কয়েকটি ফটোগ্রাফি করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তারপর আমরা কিছুক্ষণ গল্প গুজব করলাম এবং আমার শাশুড়ি চলে গেলেন তাদের বাসায়। সবমিলিয়ে খুব সুন্দর মূহুর্ত কাটালাম আমরা। আমাদের সবার উচিত কাছের মানুষদের স্পেশাল দিনগুলোতে কিছু না কিছু উপহার দেওয়া। এতে করে সম্পর্ক আরও মজবুত হয়।

Notes_230319_203335_556.jpg

Notes_230319_203337_d09.jpg

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিলাইফস্টাইল
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ২০.৩.২০২৩
লোকেশননারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোন পোস্টে।সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG_20220605_234413_388.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Sort:  
 3 years ago 

প্রথমে আপনাকে জন্মদিনে বিশেষ শুভেচ্ছা। আমাদের ব্যস্ততম জীবনে সবকিছু ভুলে যাওয়াটাই স্বাভাবিক। সবাই মিলে আপনাকে অনেক কিছু গিফট করছে। বিষয়টা আমার বেশ ভালো লেগেছে। ভালো আনন্দে কাটিয়েছেন বুঝা যাচ্ছে। ধন্যবাদ ভাইয়া জন্মদিনের শুভেচ্ছা আমাদের সাথে শেয়ার করার জন্য

 3 years ago 

আসলেই আপু ব্যস্ততম জীবনে অনেক কিছুই মনে রাখা যায় না। জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।

 3 years ago 

প্রথমে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। আপনি এর আগে জন্মদিন উপলক্ষে আপনার স্ত্রীকে খুব সুন্দর গিফট করেছিলেন। তারজন্য এবার আপনার স্ত্রী আপনার জন্য এমন গিফট উপহার করেছে। গিফট দামি বা কম দামি যাই হোক না কেন তারমধ্যে যে ভালোবাসা থাকে তা খুবই মূল্যবান।ধন্যবাদ আপনার জন্মদিনের সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন আপু, গিফট যেমনই হোক না কেন তার মধ্যে ভালোবাসা লুকিয়ে থাকে এবং সেটা অনেক মূল্যবান একটা জিনিস। অনেক ধন্যবাদ আপু জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য।

 3 years ago 

ভাইয়া আপনার জন্মদিন উপলক্ষে সারপ্রাইজ গিফট পাওয়ার অনূভুতি পড়ে অনেক ভাল লাগলো। ভাবিকে আপনি নুপুর গিফট দিয়েছেন আর ভাবি আপনাকে ব্লো কালার টি শার্ট গিফট দিয়েছে। টি শার্ট টা অনেক সুন্দর লাগছে। আর কেকটাও অনেক সুন্দর ছিল। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

সম্পূর্ণ পোস্টটি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ভাবিকে আপনি সুন্দর গিফট দিলেন রুপার নুপুর শুনে অনেক ভালো লাগলো। তবে আপনার গিফট গুলো কিন্তু দারুন ছিল ভাইয়া কেক টা তো দেখে লোভ সামলানো যাচ্ছিল না। আর নেভি ব্লু টি-শার্টটা অসাধারণ হয়েছে রুচি আছে বলতে হয় ভাবিদের অনেক। সব মিলিয়ে খুব সুন্দর একটি মুহূর্ত কাঠিয়েছেন যদিও বার্থডে পালন করা আপনাদের ফ্যামিলিতে তেমন একটি পছন্দনীয় নয়। কিন্তু মাঝে মধ্যে এভাবে ইন্ডিভিজুয়াল কিছু আনন্দ করা যায় মনটা ফ্রেশ থাকে।

 3 years ago 

জি আপু টি শার্টটি আমার কাছেও খুব ভালো লেগেছে। সবমিলিয়ে বেশ ভালো সময় কাটিয়েছি আমরা। সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাবির জন্মদিনে আপনি যেমন ভাবিকে সারপ্রাইজ দিতে কেক এনেছিলেন তেমনি ভাবিও কিন্তু দারুন আয়োজন করেছেন। আপনার জন্মদিন উপলক্ষে আপনাকে গিফট দিয়েছেন দেখে ভালো লাগলো। বিশেষ দিনে প্রিয় মানুষগুলোর কাছ থেকে উপহার পেতে সত্যিই ভালো লাগে।

 3 years ago 

জি আপু কেক এবং নুপুর গিফট করেছিলাম তার জন্মদিনে। তার কাছ থেকে গিফট পেয়ে আমারও ভীষণ ভালো লেগেছে। গুছিয়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

ভাই প্রথমে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। গতকাল যারা থাকলে আপনাকে অবশ্যই আমরা ভালোবাসা দিয়ে উইশ করতাম। আপনার বিয়ের পরে এই প্রথম জন্মদিন পালন করলেন জেনেও ভীষণ ভালো লাগলো। আপনার মা টিভি দেখা গান শোনা জন্মদিন পালন করা এগুলো নিষেধ করে এবং ধার্মিক মানুষ শুনেও অনেক ভালো লাগলো। আপনি আপনার বাবা-মায়ের কথা মতে চলার চেষ্টা করেন এই বিষয়টা জেনেও আমার খুবই ভালো লেগেছে ভাই। শ্রদ্ধা বাড়লো আপনার প্রতি।

 3 years ago 

বরাবরের মতো আজকেও আপনার মন্তব্য পেয়ে মনটা ভরে গেল ভাই। এতো সুন্দর মন্তব্য করার জন্য এবং আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনার পুরো পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।

 3 years ago 

প্রথমে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা। আপনার স্ত্রী এবং আপনার শাশুড়ি কেক এবং অনেক গিফট এনেছে আপনার জন্য। জন্মদিনে এরকম সারপ্রাইজ গিফট গুলো পেলে খুবই ভালো লাগে। আপনার টি-শার্টটি দেখতে খুবই সুন্দর লাগছে। জন্মদিনে এরকম সারপ্রাইজ গিফট পাওয়ার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

এতো সুন্দর মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য এবং আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য আপনাকেও অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।

 3 years ago 

আমরা সকলেই সারপ্রাইজ পেতে অনেক বেশি ভালোবাসি আসলে সারপ্রাইজ পেতে কেনা ভালোবাসায় আপনি বলুন...?? আপনার জন্মদিনে আপনার শাশুড়ি আপনার জন্য সারপ্রাইজ গিফট নিয়ে এসেছে এটা জেনে খুবই ভালো লাগলো। অবশ্যই জন্মদিনে খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন, আপনার এই সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই, এমন সারপ্রাইজ পেতে আসলে সবার ই ভালো লাগে। জন্মদিনে সবমিলিয়ে খুব সুন্দর মূহুর্ত কাটিয়েছি। যথাযথ মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

প্রথমে আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই ভাই। যদিও নিজের কাজের জন্য আজকে কমেন্ট করতে পারছিলাম না তাই আপনার জন্মদিনের শুভেচ্ছাটা জানানো অনেক দেরি হয়ে গেল। ভাই আপনার জন্মদিনে উপলক্ষে সারপ্রাইজ গিফট বানানো হতে পারে অনেক ভালো লাগলো। আপনার নেভি ব্লু কালারের শার্টটি আমার কাছে অসাধারণ লেগেছে। সবকিছু মিলে খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছেন। আপনার এবং আপনার পরিবারের জন্য দোয়া ও শুভকামনা রইল।

 3 years ago 

টি শার্টটি আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে খুব ভালো লাগলো ভাই। এতো সুন্দর মন্তব্য করার জন্য এবং আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। ভালো থাকবেন সবসময়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 61923.74
ETH 1755.88
USDT 1.00
SBD 0.38