লাইফ স্টাইল-বান্ধবীর গায়ে হলুদের সুন্দর কিছু মুহূর্ত( শেষ পর্ব )।

in আমার বাংলা ব্লগ7 months ago

আসসালামু আলাইকুম


আমি @maria47 বাংলাদেশ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভাল আছেন। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি।আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।আজকে আমি আপনাদের মাঝে বান্ধবীর গায়ে হলুদের সুন্দর কিছু মুহূর্ত (শেষ পর্ব ) শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।


বান্ধবীর গায়ে হলুদের সুন্দর কিছু মুহূর্ত (শেষ পর্ব)


IMG_20251220_191326.jpg

Device-XANON-X20


সকলে বেশ সুন্দর ভাবে আনন্দ করে হলুদ বাটতে ছিল দারুণভাবে সেজে ছিল তারা ৫ জন।ওদের ভাষায় আয়ু বলা হয়ে থাকে।তারা সকলেই একই রকম শাড়ি পড়েছিল। তাদের সবাইকে দেখতে দারুন লাগছিল। কি সুন্দর হাতে হাত মিলিয়ে তালে তাল রেখে হলুদ বাটতে ছিল। হলুদ বাটার পর্ব শেষে একটি বাটিতে হলুদ বাটা উঠানো হয়।



IMG_20251220_191844.jpg

Device-XANON-X20


হলুদ বাটা বাটির পর্ব শেষে চলে যাওয়া হয় বান্ধবীর কাছে।ওকে হলুদ মাখানোর জন্য নিয়ে আসা হয় বাহিরে।যে জায়গায় বসে থাকে হলুদ মাখানো হবে গোসল করানো হবে সেই জায়গাটিও বেশ সুন্দরভাবে সাজানো হয়। বেশ দারুন লাগছিল জায়গাটি।একটি পিড়ির উপর তাকে বসানো হয়।বেশ সুন্দর ভবে শাড়ি পরিয়ে আবার গামছা উপরে দিয়ে তাকে আনা হয়েছিল।

IMG_20251220_192022.jpg
Device-XANON-X20


একে একে সকলে একটু একটু করে ওর গালে গায়ে হলুদ দেয়। আয়ু যে কয়জন ছিল তারাও সকলে মিলে একসাথে হলুদ দিয়ে দেয়।এরপর তার পরিবারের সবাই একে একে হলুদ দিতে চলে আসে।এরপর তার বাবা মা তাকে হলুদ দেয়।বাবা মেয়ের এই সুন্দর দৃশ্যটি দেখতে বেশ লাগছিল।বাবা মায়া ভরা চোখে তাকিয়ে ছিল মেয়ের দিকে।



IMG_20251220_191600.jpg
Device-XANON-X20


এরপর সকলের হলুদ মাখানো পর্ব শেষ হলে সকলে একসাথে তার মাথায় গামছা ধরে পানি ঢেলে দেয়। পরিপাটি ভাবে তাদের নিয়মগুলো একে একে পালন করা হচ্ছিল।আমার বান্ধবী টাকে বেশ ভালো লাগছিল। যদিও তার মনটা বাড়ির সকলের জন্য একটু খারাপ ছিল। তারপরও তাকে এই হালকা সাজেও দারুন লাগছিল।এরপর গোসল শেষে সুন্দরভাবে আবারো তাকে শাড়ি পড়িয়ে সাজানো হয়।এরপর ওর নিরীক্ষণ ও আশীর্বাদ সম্পূর্ণ হয়।


বেশ সুন্দর কেটেছিল সময়টি আমাদের।অনেক দিন পর বান্ধবীরা মিলে বেশ মজা করেছিলাম।এমন একটা সময়ের কথা মনে করে খুবই ভালো লাগছে। জীবনে কিছু কিছু মুহূর্তগুলো দারুন হয়।তেমনি ছিল এই সুন্দর মুহূর্ত গুলি।আজ এই পর্যন্তই।ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

Sort:  
 7 months ago 

IMG_20251220_193031.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.106
BTC 65412.92
ETH 1965.40
USDT 1.00
SBD 0.37