লাইফ সটাইল-আলু পরোটা তৈরি করার সুন্দর কিছু মুহূর্ত।
আসসালামু আলাইকুম
আমি @maria47 বাংলাদেশ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভাল আছেন। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি।আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।আজকে আমি আপনাদের মাঝে আলু পরোটা তৈরি করার সুন্দর কিছু মুহূর্ত। শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।
আলু পরোটা তৈরি করার সুন্দর কিছু মুহূর্ত।
বাসায় যখন ছুটির দিনগুলোতে থাকা হয় তখন সকলে মিলে ভিন্ন ধরনের খাবার খেতে খুবই ইচ্ছে করে। কিন্তু অন্য সময় হলে সেই খাবারটা তৈরি করে কখনোই খাওয়া হয় না। কারণ ছুটির দিন ছাড়া সকলেই বাইরে থাকে যে যার কাজে ব্যস্ত। তাই একসাথে কোনো কিছু তৈরি করলেও খাওয়া হয়ে উঠে না।তাই ছুটির দিনগুলোতে যখন সকলে বাসায় সময় কাটায় তখন ইচ্ছে করে একটু ভালো কিছু রান্না করে খেতে। কারন একা একা কোন কিছু খাওয়ার মধ্যে কখনোই কোনো আনন্দ থাকে না।
তাই চেষ্টা করি যখন সকলে ছুটির দিনে বাসায় থাকে তখন বিভিন্ন ধরনের খাবার সকলকে তৈরি করে খাওয়ানোর জন্য। তেমনিভাবে ছুটির দিনে একটু আলু পরোটা তৈরি করেছিলাম সবার জন্য।যাতে সবার একটু ভালো লাগে।আলু পরোটা খেতে এমনিতেই খুবই মজাদার হয়। আলু পরোটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে।।
বাসার তৈরি খাবার গুলো সব সময় স্বাস্থ্যসম্মত হয়।কারণ সেগুলো নিজের হাতে যত্ন করে বানানো হয়।কিন্তু হোটেলের খাবার খেলে অনেক সময় দেখা যায় অসুস্থতায় ভুগতে হয়।তাই আমি সবসময় চেষ্টা করি বাসায় ভিন্ন কিছু তৈরি করে খাওয়ার জন্য। তেমন ভাবে আমি আলুর ভর্তা করে এরপর ময়দার ভিতরে আলু ভর্তার পুর ভরে সেটাকে বেলে নিয়ে ভেজেছিলাম। ঝাল ঝাল করে আলু ভর্তা করার কারণে খেতে খুবই মজাদার হয়েছিল।সকলে বেশ মজা করে খেয়েছিলাম।
আলু ভর্তার সাথে আলু পরোটা খেতে খুবই ভালো লাগে। এছাড়াও টমেটো সস দিয়ে কিংবা ডিম পোচ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আমার। বাসার সকলেই এই আলু পরোটা খেতে ভীষণ পছন্দ করে। বেশ মজা করে সকলে মিলে আলু পরোটা খেয়েছিলাম। যদি এই খাবার একা একা খেতাম তাহলে কখনোই এতটা মজা করে খাওয়া হতো না।আসলে সকলের সাথে ভাগাভাগি করে কোন কিছু খাওয়ার আনন্দটাই অন্যরকম।
আলু পরোটা খাওয়ার অনুভূতি এবং তৈরি সুন্দর কিছু মুহূর্ত আমি উপস্থাপন করেছি।সুন্দর মুহূর্ত গুলো আপনাদের সাথে ভাগাভাগি করতে আমার ভীষণ ভালো লাগেম তাই বরাবর চেষ্টা করি নিজের ভালো লাগার মুহূর্তগুলো তুলে ধরার জন্য।আশা করি সকলের ভালো লাগবে।আজ এই পর্যন্তই।ধন্যবাদ সবাইকে।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।
https://x.com/Maria182143171/status/1925960691611062573?t=rPrqucyiNg3tDEloVL2vXA&s=19
https://x.com/Maria182143171/status/1925961014941487531?t=jqkvtHT5pP727c3Ah018kg&s=19