লাইফ সটাইল-ওয়ালটন শো রুমে কাটানো কিছু মুহূর্ত।
আসসালামু আলাইকুম
আমি @maria47 বাংলাদেশ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভাল আছেন। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি।আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।আজকে আমি আপনাদের মাঝে ওয়ালটন শো রুমে কাটানো কিছু মুহূর্ত শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।
ওয়ালটন শো রুমে কাটানো কিছু মুহূর্ত
বেশ কয়েকদিন আগের কথা।গিয়েছিলাম ছোট দেবরের বাসায়। নতুন সংসার তাদের।তাই নতুন সংসারে কত কিছু যে কিনতে হয়।একটার পর একটা লিস্টে থেকে যায়। নতুন সংসারে টুকি টাকি সব জিনিসই প্রয়োজন হয়।ওদের অনেক কিছু করা হয়েছিল।এখন একটা ফ্রিজের বেশ প্রয়োজন ছিল। আগেরদিন আমি আর আমার ননদ গিয়েছিলাম দেবরের বাসায়।
পরের দিন বিকেলে বেলায় ওদের ফ্রিজ ও কিছু দরকারী জিনিসপত্র কিনার জন্য বের হই।নিচে নামলেই ওদের বাজার ছিল।আর সেই বাজারেই ওয়ালটন শো রুম ছিল।তাই খুব একটা দূরে আমাদের যেতে হয় নি।পায়ে হেঁটেই আমরা গিয়েছিলাম।শোরুম টি বেশ সুন্দর ভাবে সাজানো ছিল।
এইখানে শুধু ফ্রিজ ছিল না।একটা সংসারের জন্য যা কিছু লাগে সব কিছুই ছিল।প্রতিটা জিনিস সারিবদ্ধ ভাবে সাজানো ছিল।রাইস কুকার থেকে শুরু করে ফ্যান,লাইট, ফ্রাই প্যান আরো অনেক রকমের জিনিস ছিল।কেউ ক্যাশে বা কিস্তিতেও নিতে পারবে।এটা বেশ ভালো লাগে আমার।যাদের একদম টাকা দিয়ে কেনার সামর্থ্য তারাও নিতে পারবে।
আমি তো মেয়েকে নিয়ে ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম।যেটাই দেখছিলাম সেটাই পছন্দ হচ্ছিল।প্রতিটা জিনিসই দারুন ছিল।ইচ্ছে করছিল সব কিছু নিয়ে চলে আসি।বিশেষ করে বিভিন্ন ধরনের রান্নার সরঞ্জাম গুলো দেখে আমার বেশ লোভ লাগছিল।কি যে সুন্দর ছিল।দেখে একদম চোখ জুড়িয়ে গিয়েছিল।
এরপর তো দেবর ও জা মিলে ফ্রিজ পছন্দ করে।সবগুলার কালার এত সুন্দর ছিল।ওরা বাছাই করতে গিয়ে একদম হিমসিম খাচ্ছিল।এক সময় একটা ফ্রিজ পছন্দ করে তারা।এরপর আমরা শোরুম থেকে বের হয়ে ফুচকা খেয়ে বাসায় যাই।যত টা সময় শোরুমে ছিলাম বেশ ভালই লেগেছিল।এমন সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে পেরে বেশ ভালো লাগছে।আশা করি সকলের ভালো লাগবে।আজ এই পর্যন্তই।ধন্যবাদ সবাইকে।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।
ডেইলি টাস্ক:

https://x.com/Maria182143171/status/1946625094564073483?t=N0JvFxUtpR6x7UgPNZZxtA&s=19
https://x.com/Maria182143171/status/1946625472307343421?t=bJZWKanErNYMHySB1ANxBQ&s=19
https://x.com/Maria182143171/status/1946626566588715499?t=oJEcHnHEgR9GTCn7iqvSkw&s=19