লাইফ সটাইল-পিজ্জা তৈরির দারুন কিছু মুহূর্ত।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


আমি @maria47 বাংলাদেশ থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভাল আছেন। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি।আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি।আজকে আমি আপনাদের মাঝে পিজ্জা তৈরির দারুন কিছু মুহূর্ত শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।


পিজ্জা তৈরির দারুন কিছু মুহূর্ত

IMG_20250418_123216.jpg
Device-XANON-X20


বাসায় কোন কিছু তৈরি করে খাবার মজাই আলাদা। বিশেষ করে বাচ্চাদের জন্য বাসার তৈরি যে কোন খাবার খুবই স্বাস্থ্যকর হয়। তাই আমি প্রতিনিয়ত চেষ্টা করি আমার মেয়েকে বাসায় সবকিছু তৈরি করে দেওয়ার জন্য। তেমনি ভাবে বিকালের নাস্তায় আমি মেয়েকে পিজ্জা তৈরি করে দিয়েছিলাম। পিজ্জা খেতে আমারও ভীষণ ভালো লাগে।



ei_1744957327723-removebg-preview (1).png
Device-XANON-X20


বিকালের নাস্তায় কি তৈরি করব সেটা প্রথমে ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ করে মেয়ে বলে বসল সে পিজ্জা খাবে। তাই নিজের পছন্দমত সবকিছু রেডি করে নিলাম পিজ্জা তৈরি করার জন্য। পিজ্জা তে আমি একটু সবজি রাখার চেষ্টা করেছিলাম।সবজি বাচ্চাদের জন্য খুবই ভালো।এমনিতেই বাচ্চারা সবজি খেতে চায় না।যদি তাদের এভাবে সবজি খাওয়ানো যায়। তাহলে বেশ ভালই হয়।

ei_1744957185078-removebg-preview.png
Device-XANON-X20


তাই আমি কিছু সবজি নিজের পছন্দমত সে অনুযায়ী শেফ দিয়ে কেটে নিয়েছিলাম। পিজ্জার জন্য আমি ধনিয়ার পাতা, টমেটো সস, হোয়াইট সস, কাঁচা মরিচ কুঁচি,পেঁয়াজ কুঁচি এইসব পিজ্জার জন্য প্রস্তুত করে নিয়েছি। আমি সুন্দরভাবে আটারপুর রেডি করে সেটা রুটি বানিয়ে তার উপরে সবকিছু দিয়ে খুব সুন্দর ভাবে সাজিয়ে ছিলাম।


ei_1744957240810-removebg-preview.png
Device-XANON-X20


দেখতে বেশ আকর্ষণীয় লাগছিল। এরপর আমি চুলায় হাড়ি গরম করে পিজ্জা গুলো কে ৩০ মিনিটের জন্য রান্না হতে দেই।আমি দুইটা পিজ্জা তৈরি করেছিলাম। সব থেকে মজার ব্যাপার হলো আমি পিজ্জা গুলো কিন্তু চীজ ছাড়া তৈরি করেছিলাম। তবুও কিন্তু খেতে বেশ মজা হয়েছিল। আর রান্না হওয়ার পর দেখতেই পারছেন আমি ছবি তোলার আগেই আমার মেয়ে কিছুটা অংশ কেটে খেয়েছিল। সে ভীষণ মজা করে খেয়েছিল।আর আমারও বেশ ভালো লেগেছিল মেয়েকে এইভাবে মজাদার পিজ্জা টা বানিয়ে দিতে পেরে।


এমন মজার খাবার তৈরি করার কিছু মুহূর্ত তুলে ধরতে পেরে আমি খুবই আনন্দিত।পিজ্জা তৈরির দারুন কিছু মুহূর্ত শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে।আমি চেষ্টা করেছি পিজ্জা তৈরির দারুন কিছু মুহূর্ত সবার মাঝে শেয়ার করার জন্য।আশা করি সকলের ভালো লাগবে।আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20231220_171352.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

Sort:  
 last year 

IMG_20250418_191811.png

IMG_20250418_191755.png

IMG_20250418_191743.png

IMG_20250418_191731.png
IMG_20250418_185125.png
IMG_20250418_185111.png

 last year 

পিজ্জা তৈরির মুহূর্ত গুলো শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। নিজে নিজে কোনো মজার খাবার তৈরি করতে অনেক ভালো লাগে। দারুন হয়েছে আপনার তৈরি খাবারের উপস্থাপন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60178.54
ETH 1576.95
USDT 1.00
SBD 0.42