লাইফ স্টাইল- পোস্ট-পাখি কিনতে যাওয়ার অনুভুতি
আসসালামু আলাইকুম
কেমন আছেন আমার প্রিয় সহযাত্রী ভাই বোনেরা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ্ ভালো আছি। আশা করি সবার দিনটা ভাল কেটেছে। আজকে আপনাদের সবার মাঝে আমার আরও একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি একটি লাইফ স্টাইল পোস্ট নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়েছি।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আজ আমার লাইফ স্টাইল পোস্ট দেখে আসি কেমন হয়েছে।
পৃথিবীতে আল্লাহ মানুষ যেমন করে সৃষ্টি করেছেন, ঠিক তেমনি করে সৃষ্টি করেছেন বিভিন্ন রকমের পশুপাখি আর জীবজন্তু।আর মানুষ হিসাবে আমাদের অনেকের কাছেই কিন্তু জীবজন্তু বা পশুপাখি পছন্দের রয়েছে। আমরা এক একজন মানুষ এক এক রকমের পশুপাখি পছন্দ করে থাকি। এই যেমন আমার আবার পাখি বেশ পছন্দের। তাই বেশ কিছুদিন যাবৎ মনের মত পাখি কিনতে ঘুরে বেড়াচ্ছি এদিক সেদিক।
এই তো কয়েকদিন আগে গিয়েছিলাম আপুর সাথে একটি পাখির বাজারে। সেখানে গিয়ে বেশ কয়েকটি পাখি দেখলাম। বেশ রং বে রঙের পাখি দেখা গিয়েছিল সেই পাখির বাজারে।সাদা, কালো, লাল, টিয়া আর হলুদ রঙের পাখিগুলো খাচাঁয় বন্দী থাকলেও দেখতে বেশ দারুন লাগছিল। আমি তো বাজারে গিয়ে এত এত পাখি দেখে বেশ খুশি। কারন তখন কোন সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে কোনটা রেখে কোনটা নেব। তুবুও বেশ মজাই পাচ্ছিলাম খাচাঁয় বন্দী থাকা পাখিগুলোকে দেখে।
দোকানদার আবার আমাদের কে খাঁচায় নিয়ে পাখিগুলো দেখাছিল। এত সুন্দর ছোট পাখি দেখে আমারও হাতে ধরে দেখতে মন চাইছিল যে কেমন লাগে। কিন্তু ভয়ে আর পাখি হাতে নিতে পারিনি। কারন পাখি যদি আমার হাত থেকে উড়ে যায় তাহলে শুধু শুধু আমাকে পাখির দাম দিতে হবে। তাই দূর থেকে দেখছিলাম পাখিগুলোকে। তবে একটি কথা না বললেই নয়, যে পাখিগুলো কিন্তু দোকানদারের হাত থেকে কোথাও উড়ে যায় না।
যাই হোক এরপর আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম যে কোথায় কি রকমের পাখি আছে। তারপর আপু একটু দামাদামি করলো যে কত কম দামে পাখি কেনা যায়। দোকানদার মামারা তো পাখির দামই ছাড়ে না। বেশ চওড়া দাম চাচ্ছিলো। যাতে করে তারা বেশী দামে পাখি বিক্রি করতে পারে। আমার আবার সেখানে সব পাখিই কিনে বাসায় নিয়ে আসতে মন চাইছিল। ভয়ে আর আপুকে বলতে পারিনি। যদি আপু আমাকে বকা ঝকা করে।
তবে আমরা কিন্তু সেদিন সেই পাখির বাজার থেকে আর পাখি কিনতে পারিনি। কারন দোকানদার বেশ দাম চাচ্ছিলো পাখির। এক জোড়া পাখির দাম চাচ্ছিলো ২০০০ টাকা। বাপরে বাপ। কি দাম চায়। মাথাটাই ঘুরে যায়। মনে মনে ভাবলাম যে এবার না হয় না কিনি। যদিও আমার আপু আমাকে পাখি কিনে দিতে বেশ আগ্রহীছিল। কিন্তু আমি ভাবলাম টাকার কথা। তো যাই হোক, পাখি না কিনলেও এমন দারুন কিছু পাখি দেখে আমি কিন্তু দারুন খুশি হয়েছিলাম।
কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের শেয়ার করা পোস্ট। আশা করবো আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
আমার পরিচিতি
আমি মাহফুজা আক্তার নীলা । আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অরেনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুনি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।