জান্নাতুল লিয়া হাঁটা শিখেছে।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
হ্যালো বন্ধুরা 💞
আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো। জান্নাতুল লিয়া হাঁটা শিখেছে।। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।
আজকে শুক্রবার ছুটির দিন আশাকরি আপনারা সকলেই আপনাদের পরিবার নিয়ে সুন্দর সময় উপভোগ করেছেন। সত্যি বলতে পরিবারের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত জাস্ট অসাধারন। আমি বেশ কিছু দিন ধরে ব্যস্ত সময় পার করতেছি। অফিসে কাজের চাপ বেড়েছে। শীতকালে একটু কাজ বেশী থাকে। কিছুদিন পর বিশ্ব ইজতেমা শুরু হবে এজন্য আজকে আমাদের অফিস খোলা ছিলো। আজকে জেনারেল ডিউটি ছিলো। যদিও শুক্রবার ছুটি থাকে যখন আবার মাঝে মধ্যে খোলা থাকে ভীষণ খারাপ লাগে। কি আর করার অফিস এর নিয়ম মেনে চাকরি না করলে আবার বেশ ঝামেলা রয়েছে। অফিস শেষে বাসার দিকে আসতে ছিলাম। রাস্তার পাশে একটি গাড়ি দেখলাম ছোটদের খেলনা বিক্রি করছেন। আমি সেখানে গেলাম আমার মেয়ে জান্নাতুল লিয়ার জন্য কিছু খেলনা নিতে। তেমন খেলনা আমার পছন্দ হলো না। তবে একটি ফমের মাছ দেখলাম হলুদ রঙের। দেখে বেশ ভালো লাগলো। এর পরে নিয়ে বাসায় আসলাম।
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।
বাসায় এসে দেখি আমার মেয়ে চেয়ারের উপর বসে খেলা করতেছে। তার আম্মু পাশে বসে লিয়া মনির সাথে খেলা করতেছে। আমার হাতে খেলনা দেখে ভীষণ খুশি। এর পরে আমি খেলনা দিয়ে দিলাম। কিছুক্ষণ বেশ খেলনা মাছ নিয়ে গেলো। এর পরে দেখলাম জান্নাতুল লিয়া হাঁটা শিখেছে। কিছুদিন থেকে এক পা দু'পা করে হাঁটতো পরে গেলে ব্যাথা পায় এজন্য হাঁটতে চায় না। আর এমনিতে ঠান্ডা বাচ্চারা কোলে থাকতে বেশি পছন্দ করে। তবে আজকে দেখলাম মোটামুটি বেশ সুন্দর করে হাঁটার চেষ্টা করেছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। মেয়ের হাঁসি মাখা মুখ দেখে সত্যি বুকটা ভরে গেলো। আজকে আমি জান্নাতুল লিয়ার হাঁটার ছোট করে ভিডিও করেছি। নিচে ভিডিও লিংক শেয়ার করলাম। অবশ্যই দেখবেন এবং আমার মেয়ে জান্নাতুল লিয়ার জন্য আপনারা সকলকেই দোয়া করবেন। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
ভিডিও লিংক:-
| বিভাগ | লাইফ স্টাইল পোস্ট। |
|---|---|
| ডিভাইস | realme 9 |
| বিষয় | জান্নাতুল লিয়া হাঁটা শিখেছে।। |
| লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
| ফটোগ্রাফার | @limon88 |
আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞
জান্নাতুল লিয়া হাঁটা শিখেছে শুনে বেশ খুশী হলাম। আপনার মেয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি আপনার অনুভূতিটা স্পষ্ট বুঝতে পারলাম ভাই। আমার পক্ষ থেকে আপনার মেয়ের জন্য দোয়া ও শুভকামনা রইলো ভাই। ধন্যবাদ আপনাকে
https://x.com/HouqeLimon/status/1872657744278503659?t=0POPaz-wuhnDcbbs3E9yGA&s=19
মাশাআল্লাহ ,আমার মেয়ে এইরকম হাঁটে। ঠান্ডার জন্য সমস্যা হয়ে গিয়াছে ,ফ্লোর অনেক ঠান্ডা থাকে। ভাইয়া ওর কয় মাস ?
১৩ মাস জান্নাতুল লিয়া ও ঠান্ডার জন্য হাঁটতে চায় না। ধন্যবাদ আপনাকে আপু।
সন্তান যদি হাঁটতে শিখতে পারে তাহলে সত্যি ভালো লাগে। বেশি দীর্ঘদিন পথ চেয়ে থাকতে হয় কবে হাঁটা শিখবে। আপনার বাবু হাঁটা শিখে গেছে দেখে বেশ ভালো লাগলো। দোয়া করবেন আমার সন্তানও যেন সুস্থ অবস্থায় দ্রুত হাঁটতে শিখতে পারি কথা বলতে পারে।
মাশাআল্লাহ, উপর ওয়ালা নেক হায়াত দান করুন।
বাচ্চারা যখন প্রথম হাঁটে, সেই অনুভূতিটা সত্যিই বাবা হিসেবে দারুন উপভোগ্য ব্যাপার। তোমার অসাধারণ অনুভূতিটা স্পষ্ট বুঝতে পারলাম। সবাই মিলে হাসি আর আনন্দে থাকো, এই কামনা করছি ❤️
আমিন 🤲 আপনিও আপনার পরিবার নিয়ে ভালো থাকুন এই কামনাই করি। ধন্যবাদ আপনাকে।
শুনে খুশি হলাম।আপনার মেয়ে জান্নাতুল লিয়া হাঁটা শিখেছে। ছোট ছোট পা দিয়ে ধীরে হেটে যায়। জান্নাতুল লিয়াকে খুব সুন্দর লাগছে। ধন্যবাদ।
দোয়া করবেন ধন্যবাদ আপনাকে ভাই।
ভাইয়া আপনার মেয়ে একটু একটু করে হাঁটা শিখছে এটার জন্য খুবই ভালো লাগলো। আমার ছেলেও কিছুদিন যাবত বেশ একটু একটু হাঁটতে পারছে। তবে এ হাঁটাহাটি সময় ওরা যখন পড়ে যায় তখন ব্যথা পায় এটা আমার কাছে খুবই খারাপ লাগে। আপনার মেয়ের জন্য অনেক অনেক দোয়া রইলো ভাইয়া।
দোয়া করবেন আপু ধন্যবাদ আপনাকে।
ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার মেয়ে আজীবন কাল হাসিখুশি থাকুক আর সমস্ত সুখ তার মাথার ওপর বর্ষিত হোক। সন্তান যখন একটু একটু করে বড় হয় আর এক একটা নতুন জিনিস শেখে তখন বাবা মা এদের সব থেকে বেশি আনন্দ। ঠিক যেমন আপনি হাঁটা দেখে আনন্দ পাচ্ছেন তেমনি যখন আপনাকে বাবা বলে ডাকবে তখন দেখবেন অন্যরকম অনুভূতি হচ্ছে। খুব ভালো থাকুন আপনার মেয়েকে নিয়ে।
বাবা বলে ডাকে আপু দোয়া করবেন ধন্যবাদ আপনাকে।