অনেক দিন পরে বন্ধুদের সাথে আড্ডা।

in আমার বাংলা ব্লগ2 years ago
অনেক দিন পরে বন্ধুদের সাথে আড্ডা।
"আমার ব্লগে সবাইকে স্বাগতম"
1000060153.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

হ্যালো বন্ধুরা 💞

আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। লাইফ স্টাইল পোস্ট:)- অনেক দিন পরে বন্ধুদের সাথে আড্ডা। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।

IMG20240912180135.jpgIMG_20240921_194038.jpg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

বন্ধুদের সাথে সময় কাটাতে এবং আড্ডা দিতে কার না ভালো লাগে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তবে এখন আর সময়ের কারণে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয়না। সবাই এখন তাদের জীবিকার তাগিদে ছুটে চলেছে। চাইলেও কেনো জানি এক সাথে হওয়া সম্ভব হয়ে উঠে না। এক জনের সময় হলে আবার অন্য জনের সময় বের করা খুব মুশকিল হয়ে পড়ে যায়। আজকে হঠাৎ করে বন্ধুদের সাথে দেখা হয়ে গেলো। হঠাৎ করে দেখা হওয়ার মাঝে আবার চমৎকার অনূভুতি কাজ করে। প্রায় তিন থেকে চার মাস পরে তাদের সাথে দেখা হলো। এর পরে বেশ জমিয়ে চা খেতে খেতে গল্প করলাম। এর পরে আমরা একটা রেস্টুরেন্টে এ গিয়ে বসলাম।

IMG20240912175944.jpgIMG20240912175938.jpg

ডিভাইস:- রিয়ালমি-৯
লোকেশন:- উত্তরখান,ঢাকা, বাংলাদেশ।

রেস্টুরেন্টে গিয়ে একটা গিরিল এবং নান রুটি অডার করলাম। চার জন মিলে আড্ডা দিতে দিতে জমিয়ে খেলাম। বিশেষ করে অনেক দিন পরে একসাথে খেলাম বন্ধুরা মিলে। সত্যি যেনো ভীষণ ভালো লাগতেছিলো। জানি না এভাবে আবার কবে একসাথে খাওয়া হবে। সৃষ্টিকর্তা চাইলে যেনো সব কিছু সম্ভব আজকে যেভাবে হঠাৎ করে দেখা হয়ে গেলো। ঠিক সেভাবেই অন্য কোনদিন আবারো দেখা হবে ইনশাআল্লাহ। সবাই সবার পরিবার নিয়ে ভালো আছে জেনে খুশি হলাম। বর্তমান সময়ে যে অবস্থা চলছে পরিবার নিয়ে বর্তমান সমাজে ঠিকে থাকা অনেক বেশি কষ্টকর। তার পরে ও সবাই সবার পরিবার নিয়ে দিনশেষে ভালো থাকার চেষ্টা করছে এটাই সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া। এর পরে আমরা রেস্টুরেন্টের বিলে দিয়ে চলে আসলাম। এবার তো সবাই সবার কাছে থেকে বিদায় নিয়ে চলে গেলাম। জানি না আবার কবে দেখা হবে। বন্ধুদের সাথে সময় কাটানোর মজাই আলাদা। বন্ধুদের সাথে আজকে দেখা হবার পর থেকে পুরানো দিনের বেশ কিছু স্মৃতি পড়ে গেলো। আমি আমার মতো করে পোস্ট লেখার চেষ্টা করেছি। কোন ধরনের ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।

পোস্টের বিবরণ:-
বিভাগলাইফস্টাইল পোস্ট।
ডিভাইসrealme 9
বিষয়অনেক দিন পরে বন্ধুদের সাথে আড্ডা।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1000052537.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 2 years ago 

জীবন ও জীবিকার তাগিদে সবাই যে যার মত জীবন যাপন করছে। তাই তো এখন আর আগের মত কারো সাথে দেখা করার সময় সুযোগ হয় না। তবে বন্ধুদের সাথে খাওয়া-দাওয়া করেছেন আর অনেক সুন্দর সময় কাটিয়েছেন দেখে ভালো লাগলো ভাইয়া।

 2 years ago 

বাহ দারুণ একটি ব্লগ শেয়ার করলেন আপনি বন্ধুর সাথে আড্ডা করলেন। সত্যি তো বন্ধুদের সাথে আড্ডা করতে খুবই ভালো লাগে। সেই সাথে খাওয়া-দাওয়া করলে দারুণ একটি সময় যায়। এত মজাদার খাবারগুলো খেলেন দেখে লোভ লেগে গেল। বিষয়টি আমাদের সাথে বিস্তারিত শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বন্ধুর সাথে বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন ভাই। আসলে বন্ধুদের সাথে দেখা হলে খুব ভালো লাগে। বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো বেশ অসাধারণ হয়ে থাকে। খাওয়া-দাওয়া মুহূর্তগুলো বেশ দারুন ছিলো। এমন মুহূর্ত অতিবাহিত করার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

একটা সময় যাদের সাথে অনেক সময় কাটাতাম এখন বছরের পর বছর তাদের সাথে দেখা হওয়ার সুযোগ হয় না ভাইয়া। বন্ধুদের সাথে মাঝে মাঝে দেখা করলে সত্যি অনেক ভালো লাগে। তবে আমার ক্ষেত্রে তার ব্যতিক্রম। একদমই দেখা করা হয় না। যাইহোক আপনি সুন্দর সময় কাটিয়েছেন দেখে অনেক ভালো লাগলো।

 2 years ago 

বন্ধুদের সাথে কাটানো সময় সবচাইতে সুন্দর হয়ে থাকে। আর বন্ধুদের সাথে কিছু করতে কোন প্ল‍্যান লাগে না। এইরকম হঠাৎ করে অনেক কিছু হয়ে যায়। যেমন টা আপনার ক্ষেত্রে হয়েছে। বেশ চমৎকার সময় কাটিয়েছেন। সবমিলিয়ে দারুণ ছিল আপনার মূহূর্ত টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

সুন্দর এবং গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

বন্ধুদের সাথে এভাবে মাঝেমধ্যে খাওয়া দাওয়া করতে কিন্তু ভালোই লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে বিষয়টা। আপনি তো দেখছি আপনার বন্ধুদের সাথে ভালোই আড্ডা জমিয়েছেন। আর খাওয়া-দাওয়া করেছেন দেখে অনেক ভালো লাগলো। ভালোভাবেই উপভোগ করলাম আপনাদের কাটানো সুন্দর এই মুহূর্তটা। আপনাকেও ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য।

 2 years ago 

বর্তমান সময়ের সবাই জীবিকার তাগিদে খুবই ব্যস্ত। আপনি অনেকদিন পর আপনার বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দিয়েছেন জেনে খুবই ভালো লাগলো। বন্ধুর সঙ্গে রেস্টুরেন্টে গ্রিল এবং নান রুটি খাওয়ার সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। ভালো লাগলো ভাই আপনার অনুভূতি পড়ে।

 2 years ago 

সংসারের দায়িত্ব যখন নিজের কাঁধে এসে পড়ে, তখন সবাই ব্যস্ত হয়ে যায় ভাই। তাই অবসর সময় পাওয়াটা কঠিন হয়ে যায় এবং বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হয় না সেভাবে। যাইহোক অনেক দিন পর বন্ধুদের সাথে বেশ জমিয়ে আড্ডা দিয়েছেন এবং খাওয়া দাওয়া করেছেন,জেনে খুব ভালো লাগলো। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61651.23
ETH 1639.18
USDT 1.00
SBD 0.41