জান্নাতুল লিয়ার জন্য কিছু কেনাকাটা।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
হ্যালো বন্ধুরা 💞
আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। জান্নাতুল লিয়ার জন্য কিছু কেনাকাটা। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।
লোকেশন:- আব্দুল্লাহপুর,ঢাকা, বাংলাদেশ।
আজকে ছিলো শুক্রবার ছুটির দিন। অনেক দিন পরে ছুটি পেলাম। অফিসে কাজের চাপ এর জন্য কয়েকটি শুক্রবার ছুটির দিন থাকার পর ও অফিস খোলা ছিলো। আমার মেয়ে জান্নাতুল লিয়া আল্লাহর রহমতে হাঁটা শিখেছে তার বেশ কিছু প্রয়োজনীয় জিনিস দরকার সময়ের অভাবে তেমন যাওয়া হচ্ছিলো না। আজকে যেহেতু একটু সময় পেলাম। তাই সিদ্ধান্ত নিলাম যে দুপুরের পর আমরা আব্দুল্লাহপুর যাবো। এর পরে দুপুরের পর তিনটার দিকে জান্নাতুল লিয়া এবং আমার ওয়াইফ কে সাথে করে নিয়ে বের হলাম। রাস্তা ফাঁকা থাকার কারণে অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম। প্রথমেই লিয়ার জন্য শীতের কাপড় দেখলাম। ছোটদের কাপড় একটু শীতে বেশি লাগে। এখানে দু'টো শীতের কাপড় রয়েছে আমার প্রথমটা পছন্দ হয়েছে। লিয়ার জন্য শীতের কাপড় নিয়ে নিলাম।
শীতের কাপড় নেওয়ার পর এবার লিয়ার জন্য জুতা নিলাম। লিয়া যখন হাঁটাহাঁটি করে ভীষণ ভালো লাগে। ছোটদের জুতা একটু টাইট হলে হাঁটতে সুবিধা হয়। না হলে লুজ থাকে পা বের হয়ে যায়। তখন হাঁটতে অসুবিধা হয়। এর পরে পছন্দ মতো দুজোড়া জুতা নিয়ে নিলাম। এর পরে রাস্তার পাশে দেখলাম একটি দোকানে অনেক গুলো ছোটদের খেলনা। আমি এবং আমার ওয়াইফ মিলে লিয়ার জন্য লাল রঙের পুতুলটি পছন্দ করলাম। তবে লিয়া কে মনে হলো তার পুতুল পছন্দ হয়নি।
লোকেশন:- আব্দুল্লাহপুর,ঢাকা, বাংলাদেশ।
লোকেশন:- আব্দুল্লাহপুর,ঢাকা, বাংলাদেশ।
টেডি বিয়ার কয়েকটি ছিলো। লিয়া বারবার টেডি বিয়ার দেখতে ছিলো। আমি একটু টেডি বিয়ার দিলাম দেখলাম লিয়া ভীষণ খুশি। মেয়ের খুশিতে খুশি। এর পরে একটি টেডি বিয়ার নিয়ে নিলাম। শুক্রবার ছুটির দিন অনেক লোকজন থাকে। তবে আমরা একটু আগে গিয়েছিলাম যেনো লোকজন কম থাকে। এর পরে আর ও বেশ কিছু কেনাকাটা করে খুব তাড়াতাড়ি বাসার দিকে চলে আসলাম। এই ছিলো আমার আজকের আয়োজন। আমার মেয়ের জন্য আপনারা সকলেই দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
| বিভাগ | লাইফস্টাইল পোস্ট। |
|---|---|
| ডিভাইস | realme 9 |
| বিষয় | জান্নাতুল লিয়ার জন্য কিছু কেনাকাটা। |
| লোকেশন | আব্দুল্লাহপুর, ঢাকা, বাংলাদেশ। |
| ফটোগ্রাফার | @limon88 |
আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞
বাচ্চার জন্য অনেক সুন্দর কেনাকাটা করেছেন দেখলাম। মাঝেমধ্যে বাচ্চাদের উপহার দিতে বেশ ভালো লাগে। সে জায়গায় বাচ্চারা তো শুধু খেলনা জাতীয় জিনিসটাই বেশি পছন্দ করে থাকে। আমি ভাবছি বাবুর জন্য কোন কিছু কিনে দেবো। বেশ ভালো লাগলো আপনার বাবুর খেলনা হাতে দেখে।
খুব তাড়াতাড়ি কিনে দেন আপনার মেয়ের জন্য দোয়া এবং শুভ কামনা রইল ভালো থাকবেন।
https://x.com/HouqeLimon/status/1880276031422226823?t=NnNwqDfeiMGxjrkispLa3w&s=19
ছোট বাচ্চারা বিশেষ করে মেয়েরা জানি না কেন টেডি বিয়ারের প্রতি অনেক বেশি আকৃষ্ট থাকে। আমার মেয়েটাও এমনি ছিল কত যে টেডি বিয়ার কিনেছি এখন বাড়িতে রাখবার জায়গা নেই। এ কথাটা ঠিক বলেছেন বাচ্চা যখন সদ্যশুদ্ধ হাঁটতে শুরু করে তখন জুতোটা বেশ ঝামেলার হয় খুব বেশি টাইট হলেও অসুবিধে আবার লুজ হলেও অসুবিধে। ছুটির দিনে সপরিবারে বেরিয়ে সন্তানের জন্য কেনাকাটা করার আনন্দই আলাদা।
দোয়া করবেন ধন্যবাদ আপনাকে আপু।
লিয়ার জন্য দেখছি অনেক কিছু কেনাকাটি করে ফেলেছেন। সত্যিই এমন জিনিস দিতে পারলে খুব ভালো লাগে। তাছাড়া সকলে মিলে কিছু জিনিস কেনাকাটি করতে যেতেও খুব ভালো লাগে। আপনি শপিং এর মধ্যে দিয়ে কিছুটা ভালো সময় কাটিয়েছেন। এত সুন্দর একটি মুহূর্ত এবং উপহার দেওয়ার ঘটনাটি আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য ধন্যবাদ।
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাই।
আপনার মেয়ের জন্য কেনাকাটা করেছেন দেখে অনেক ভালো লাগলো। বাচ্চাদের জন্য মাঝেমধ্যেই কেনাকাটা করা লাগে। শীত আসলে তো একটু বেশি কেনাকাটা করা লাগে। আপনার মেয়ের জন্য অনেক কিছুই কেনাকাটা করেছেন দেখে ভালো লাগলো। টেডি বিয়ার পেয়ে তো দেখছি লিয়া অনেক বেশি খুশি ।
আপনি আপনার মেয়ের জন্য বেশ ভালোই কেনাকাটা করলেন। আর কেনাকাটার এই মুহূর্তটা খুবই ভালো ছিল। তার জন্য শীতের কাপড় কিনেছেন দেখে ভালো লেগেছে। আর শীতের এই কাপড় দেখতে অনেক কিউট লাগছে। আশা করি জান্নাতুল লিয়া এই কাপড় পড়লে তাকে খুব কিউট লাগবে দেখতে।
আপনি জান্নাতুল লিয়া মামনি জন্য খুবই ভালো কেনাকাটা করেছেন । শীতের কাপড় খুবই কিউট লাগছে। তাছাড়া জান্নাতুল লিয়া টেডি বিয়ারকে পেয়ে খুশি হয়েছে। ছোট বাচ্চার টেডি বিয়ার নিয়ে খেলা করতে অনেক বেশি পছন্দ করেন। বাসায় নতুন টেডি বিয়ার পেয়ে আরো বেশি আনন্দে খেলাধুলা করবে। শুভকামনা রইল জান্নাতুল লিয়া মামুনির জন্য।
মেয়ের জন্য অনেক কেনাকাটা করেছেন দেখে বেশ ভালো লাগলো।শীতের সময় বাচ্চাদের কেনাকাটা একটু বেশিই করতে হয়।বেশ দারুন ছিল টেডি বিয়ার ও ড্রেস। বাবু নিশ্চয়ই টেডি বিয়ার পেয়ে খুব আনন্দিত হয়েছিল। ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।