লাইফ স্টাইল:)- হঠাৎ মেয়ের জন্য কেনাকাট করার অনূভুতি।

in আমার বাংলা ব্লগ2 years ago
হঠাৎ মেয়ের জন্য কেনাকাট করার অনূভুতি।
"আমার নতুন ব্লগে সবাইকে স্বাগতম"
Screenshot_2024-05-07-09-40-52-80_c0d35d5c8ea536686f7fb1c9f2f8f274.jpg

"ছবিটি Canva দিয়ে তৈরি"

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পোস্ট শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো লাইফ স্টাইল পোস্ট:)- হঠাৎ মেয়ের জন্য কেনাকাট করার অনূভুতি। চলুন তাহলে শুরু করা যাক।

IMG20240506175924-01.jpegIMG20240506180530-01.jpeg

IMG20240506175953-01.jpeg

এখন অফিস এ কাজের চাপ কম তাই প্রতিদিন পাঁচটায় ছুটি হচ্ছে। আমার কাছে তো আবার পাঁচটায় ছুটি হলে ভীষণ ভালো লাগে। কারন হচ্ছে আমার মেয়ে জান্নাতুল লিয়া এখন বড় হচ্ছে আমাকে দেখার অপেক্ষায় থাকে। আমি সকালে অফিস যাওয়ার আগে ঘুম থেকে উঠে আমার কোলে উঠে কিছুক্ষণ থেকে আবার ঘুমিয়ে যায়। এর পরে আমি এখন অফিসে লাঞ্চ নিয়ে যাই না মেয়েকে দেখার জন্য বাসায় চলে আসি। আমি দেখলাম আমার মেয়ে আমার জন্য অপেক্ষা করে। বাসার দরজা খোলার সাথে সাথে আমার কোলে উঠার জন্য অস্থির হয়ে যায় এবং ভীষণ খুশি হয়। এসব দৃশ্য গুলো দেখলে মনের ভিতর শান্তি কাজ করে। এর পরে কোনদিন রাতে আমি যদি বাইরে থাকি বাসায় না আসা পর্যন্ত ঘুমায় না। বলতে গেলে সত্যি মেয়েরা বাবাদের কে অনেক বেশি ভালোবাসে। সেটা যদিও আগে আমি বুঝতে পারিনি। তবে এখন আমার কাছে পুরো বিষয়টি পরিষ্কার। বাবা মেয়ের ভালোবাসা সত্যি অন্যরকম অনূভুতি।

IMG20240506181159-01.jpegIMG20240506180341-01.jpeg

IMG20240506180348-01.jpeg

গতকাল অফিস থেকে আসার পর আমার ওয়াইফ বলতেছে তার একটু কাজ আছে এজন্য বাজারে যেতে হবে। এর পরে আমি বললাম চলো আমাদের মেয়েকে সাথে করে নিয়ে ঘুরে আসি। এর পরে বাসায় থেকে আমরা বের হলাম বাজারের দিকে। আমাদের বাজারের সামনে একটি নতুন দোকান দেখতে পারলাম। এর পরে আমার ওয়াইফ কে বললে সে বলে ছোটদের কাপড় দেখা যাচ্ছে চলো জান্নাতুল লিয়া মনির জন্য কিছু কাপড় কেনাকাটা করা যাক। এর পরে আমরা দোকানের ভিতরে ঢুকলাম। লিয়া মনি আমার কোলে আর তার মা লিয়া মনির জন্য কাপড় দেখতেছে। আসলে লিয়া মনির জন্য তার মা চাঁদনিমা জামা খুঁজেতেছে তবে সেখানে নেই। এর পরে বেশ কিছুক্ষণ জামা খোঁজার পর বেশ কিছু জামা পছন্দ হলো। যে সব জামা দেখে পছন্দ হলো আমি জামা গুলোর ছবি তুলে নিলাম। ছবি গুলো শেয়ার করেছি দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার কাছে বেশ ভালো লেগেছে জামা গুলোকে। আশাকরি আমার মেয়েকে জামা গুলো পড়ালে বেশ ভালো মানাবে।

IMG20240506180815-01.jpeg1715045213603.jpg

আমি আর জান্নাতুল লিয়া মনিকে সাথে নিয়ে সব কিছু ঘুরে ঘুরে দেখতেছি। আর বেশ কিছু ছবি তুলেছি আপনাদের কে উপহার দেওয়ার জন্য। এর ফাঁকে আমি এবং আমার মেয়ে মিলে একটা সেলফি নিয়ে নিলাম। যদিও লিয়া মনির সাথে সেলফি নেওয়া খুব কষ্টকর। বারবার এদিক সেদিক ঘুরে ঘুরে দোকানের সব কিছু দেখতেছে। লিয়া মনির জন্য চার কালারের চারটি জামা নেওয়া হয়েছে। সব মিলিয়ে বেশি না ১২০০ টাকা পরেছে। তবে আমার এবং আমার ওয়াইফ এর জামা গুলো পছন্দ হয়েছে। খুব শিগগিরই লিয়া মনিকে জামা গুলো পড়িয়ে আপনাদের মাঝে ছবি শেয়ার করবো ইনশাআল্লাহ। এর পরে দেখলাম আকাশের অবস্থা খুব খারাপ যে কোন মুহূর্তে বৃষ্টি নামতে পারে। এবারে আমি দোকানদার কে জামার টাকা দিয়ে দিলাম। তার পরে আমরা আর দেরি না করে সোজাসুজি বাসায় চলে আসলাম। বৃষ্টিতে লিয়া মনি ভিজলে সমস্যা হবে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমি আমার মতো করে আমার অনূভুতি গুলো শেয়ার করার চেষ্টা করেছি। জানিনা আপনাদের সবার কাছে কেমন লেগেছে। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি। আল্লাহ হাফেজ 💞

পোস্টের বিবরণ:-
বিভাগলাইফ স্টাইল।
ডিভাইজrealme 9
বিষয়হঠাৎ মেয়ের জন্য কেনাকাট করার অনূভুতি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1715049751277.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

20230809_135056.gif

Sort:  
 2 years ago 

লিয়া মনির জন্য কেনাকাটা করতে গিয়েছেন জেনে ভালো লাগলো ভাইয়া। আর মামনিকে দেখেও ভালো লাগলো। সত্যি ভাইয়া বাবুদের কে কোন কিছু কিনে দিতে অনেক ভালো লাগে। অনেক অনেক শুভকামনা রইল মামনির জন্য।

 2 years ago 

দোয়া করবেন আপু আপনার জন্য শুভ কামনা রইল।

 2 years ago 

দেখতে দেখতে মাশাআল্লাহ ভাই আপনার মেয়ে বড় হয়ে গিয়েছে। তাই সব সময় আপনাকে জান্নাতুল লিয়া পাশে পেতে চায়। আপনাকে ছাড়া ঘুমায় না। যাইহোক আপনার হঠাৎ মেয়ের জন্য কেনাকাট করার অনূভুতি পড়ে আমার কাছে খুবই ভালো লাগলো। সব মিলিয়ে ১২০০ টাকার জামা কিনেছেন এবং সে সময় আপনার মেয়ের সাথে সেলফি নিয়েছেন। মাশাআল্লাহ আপনার মেয়ে অনেক কিউট। আপনার মেয়ের জন্য শুভকামনা রইল।

 2 years ago 

দোয়া করবেন ভাই আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকবেন।

 2 years ago 

নিজের সন্তানের জন্য কেনাকাটা সত্যি আনন্দদায়ক। হঠাৎ করে মেয়ের জন্য কেনাকাটা করেছেন এটা বেশ ভালো লেগেছে ভাই। আপনি এবং ভাবির উভয়ের পছন্দ হয়েছে মেয়ে জামাগুলো। অপেক্ষায় থাকলাম লিমা মামণিকে জামাগুলো পড়ে আমাদের মাঝে উপস্থাপন করে আমাদের দেখানোর।

 2 years ago 

দোয়া করবেন ভাই আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে প্রত্যেকটি বাচ্চা তার বাবার জন্য অস্থির হয়ে থাকে। কখন পাবে তার বাবাকে। আমার বাচ্চারাও তার বাবা অফিস থেকে আসলে মনে হয় কি যেন একটা পেল। আপনার বাবু বড় হচ্ছে এবং আপনাকে ছাড়া ঘুমায় না। বাবুর জন্য কেনাকাটা করার অনুভূতি
পড়ে অনেক ভালো লাগলো ভাই। জামাগুলো মামনিকে অনেক সুন্দর লাগবে। অনেক ধন্যবাদ ভাই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

একদমই ঠিক বলেছেন আপু। আমার মেয়ের জন্য দোয়া করবেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আসলে ভাইয়া, এটাই হচ্ছে বাবা হওয়ার আনন্দ‌। যেটা কিনা এর আগে আমরা বুঝতে পারি না। আপনার অনুভূতিগুলো যখন পড়ছিলাম ভীষণ ভালো লাগছিল। বিশেষ করে আপনার মেয়ের আপনার জন্য অপেক্ষা করা, এমনকি দুপুরে অফিসে খাবার না নিয়ে মেয়েকে দেখতে আসা, সবকিছুই যেন সুন্দর। তবে মেয়ের জন্য কেনাকাটা করতে গিয়েছেন এটা দেখে ভালো লাগলো। আবার দেখলাম খুব সুন্দর সুন্দর চারটি জামা কিনেছেন। আসলে ছোটদের জামাগুলো একটু বেশি কিউট লাগে। জামা গুলো পড়িয়ে মেয়ের ছবি দেখার অপেক্ষায় রইলাম।

 2 years ago 

দোয়া করবেন আপু আপনার মেয়ের জন্য দোয়া রইল ❣️

 2 years ago 

সব ছেলে মেয়েরা এই ভাই আপনার মত বাবার কোলে আসার জন্য অস্থির হয়ে থাকে। যার কারণে মেয়েরা বাবা কে বেশি ভালোবাসে। আমার মেয়েরও একই অবস্থা ভাই। আমার জন্য অনেক বেশি পাগল সে। মেয়ের জন্য কেনাকাটা করেছেন দেখে অনেক বেশি ভালো লাগলো। বাচ্চাদের কাপড়-চোপড় আমার অনেক বেশি ভালো লাগে। সৃষ্টিকর্তা যেন জান্নাতুল লিয়া মামনিকে দীর্ঘ হায়াত দান করে।

 2 years ago 

আপনার মেয়ের হাসি আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

তোমার মেয়ের জন্য কেনাকাটা করেছো দেখে বেশ ভালো লাগলো। আসলে এই অনুভূতিগুলো হলো জীবনের সবথেকে সেরা অনুভূতি। জামা গুলো তোমাদের পছন্দ হয়েছে এবং দামটাও হাতের নাগালের মধ্যে রয়েছে দেখে ভালো লাগলো। মাশাআল্লাহ তোমার মেয়ে তো বড় হয়ে গেছে।
দোয়া রইল।

 2 years ago 

দোয়া করবেন আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 2 years ago 

আসলে সন্তানের জন্য কেনাকাটা করতে ভীষণ ভালো লাগে। তাছাড়া মেয়েরা সবসময় বাবার জন্য বেশি পাগল থাকে। তোমার মেয়ের জন্য কিনা জামা গুলো ভীষণ সুন্দর হয়েছে। তোমার অনুভূতি গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ 💐

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64714.33
ETH 1860.66
USDT 1.00
SBD 0.38