লাইফস্টাইল // দুই বন্ধু মিলে চা খাওয়ার আড্ডা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১৫-০৯-২০২৩)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি দুই বন্ধু মিলে চা খাওয়ার আড্ডা। বিগত কয়েকদিন ধরে বেশ ব্যস্ত সময় পার করছি। কলেজে পরীক্ষা চলছে লেখাপড়ার কারণে আরো অনেক বিষয়ে বেশ ব্যস্ত সময় পার করছি। তাও চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের মাঝে নিজের কাঙ্ক্ষিত সময় দেওয়ার জন্য। আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে প্রথমেই লেখাপড়ার উদ্দেশ্যে বসে ছিলাম। অল্প একটু লেখাপড়ার পর খাওয়া-দাওয়া শেষ করে ভাবলাম আজকে এখনো পোস্ট করা হয়নি। তাই আপনাদের মাঝে পোস্ট শেয়ার করতে হাজির হয়ে গেলাম। তবে চলুন আপনাদের মাঝে পোস্ট শেয়ার করা যাক..........
প্রথমে আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। আমি অনেক সুন্দরভাবে দুটি ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। আমরা চা খেতে গিয়েছিলাম মূলত কুষ্টিয়া সরকারি কলেজের পাশে। সেই দোকানটির নাম ছিল অপরিচিতা। আমার বাংলা ব্লগ কমিউনিটির অনেক সদস্যই আছে এই দোকানটি চিনে। আসলে আমি যখন কুষ্টিয়াতে থাকতাম তখন প্রায় দিন এখানে চা খেতে যেতাম দুই বন্ধু মিলে। দোকানের মধ্যে গিয়ে বসার পরে সামনে অনেক বড় একটি নান্দা ছিলো। সেই নান্দার মধ্যে অনেক পানি ছিল পানির মধ্যে কয়েকটি একুরিয়ামের মাছ ছিল মাছগুলো বেশ সুন্দরভাবে খেলা খেলছিল পানির মধ্যে। আসলে দেখে আমার কাছে বেশ ভালো লেগেছিল। লাল কালারের এই মাছগুলো সত্যি দেখতে বেশ মনোমুগ্ধকর। সেখানে চা খাওয়ার সময় মাছের সাথে বেশ সুন্দর সময় অতিবাহিত করেছিলাম।
এবার আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন । আমি আবারও অনেক সুন্দর ভাবে দুটি ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। নান্দার মধ্যে কিছু কালারিং পাথর দেওয়া আছে দেখতে কিন্তু বেশ ভালোই লেগেছিল আমার কাছে। আমার কাছে সব থেকে কমলা কালারের পাথরগুলো দেখতে বেশি ভালো লেগেছিল। তারপরে কিছুক্ষণ পরেই দেখতে পাই নান্দার ভিতরে বেশ কয়েকটি কচ্ছপ রয়েছে। তারপরে আমি অনেক সুন্দর ভাবে দুইটি কচ্ছপের ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে কচ্ছপ দুটি দেখতে বেশ ভালোই লাগছিল সেই সময়।
এবার আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। কচ্ছপ এবং মাছ অনেক সুন্দর ভাবে একসাথে খেলা খেলছে সেই সময় আমি একটি ছবি তুলেছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আসলে মাছগুলা বেশ বদমাইশ ছিল শুধু কচ্ছপের গায়ে গিয়ে নাড়া দিচ্ছিল। নান্দার মধ্যে পানি ছিল সেই পানির মধ্যে একটি ফুলদানি বসানো ছিল একদম নিচে সবমিলিয়ে ডেকোরেশন দেখতে বেশ ভালোই লেগেছিল। সেদিন দুই বন্ধু মিলে বেশ মজা করেছিলাম সন্ধ্যারাতে। আসলে শহর অঞ্চলে থাকলে রাতের বেলায় বাইরে ঘোরাফেরা করতে বেশ ভালই লাগে।
এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। আমি অনেক সুন্দরভাবে অপরিচিতা দোকানের উপরের কিছু অংশের ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে দোকানটি পুরো মিউজিক লাইটিং সেট করা ছিল। সন্ধ্যাবেলার দিকে মিউজিক লাইট জ্বললে যেকোনো জায়গায় দেখতে বেশ ভালো লাগে।
সবার শেষে দুই বন্ধু মিলে সেখানে অনেক সুন্দর ভাবে একটি ছবি উঠেছিলাম। আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। আমার বন্ধুর নাম মোঃ শিহাব আহমেদ। দুজন একই রুমে থাকতাম। দুজন সব সময় ইয়ার্কি আড্ডায় মেতে থাকতাম সেই সময়। সেই সময়ের স্মৃতিগুলো এখন বেশ মনে পড়ে। দুজন বন্ধু দুই কাপ দুধ চা খেয়েছিলাম মোট ৪০ টাকা দিয়ে। আসলে বন্ধুত্বের এইরকম মধুর স্মৃতি কখনো ভোলা যায় না। আশা করি পোস্টে আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
Twitter link
দুই বন্ধু মিলে দারুন একটি আনন্দ ঘন মুহূর্ত আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লেগেছে আপনাদের এই অসাধারণ মুহূর্তটা আমাদের মাঝে তুলে ধরিয়ে দেখে। আসলে বন্ধুর পাশে থাকলে মজাই আলাদা হয়, একত্র চলাচল করা যায়।
ধন্যবাদ মামা এত সুন্দর ভাবে আপনার গঠনের মতামত শেয়ার করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আসলে বন্ধু পাশে থাকলে প্রতিটা মানুষের মাঝেই অনেক আনন্দঘন মুহূর্ত কাজ করে।
আপনাদের দুই বন্ধুর চা খাওয়া দেখে অনেক ভালো লাগলো।আপনার শেয়ার করা একুরিয়াম গুলো দেখতে বেশ সুন্দর লাগছিল।দুই বন্ধু মিলে বেশ ভালো একটি সময় কাটিয়েছেন জেনে ভালো লাগল।। ধন্যবাদ আপনাকে সুন্দর কাটানো মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
ধন্যবাদ আপু এত সুন্দর একটি মতামত শেয়ার করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।
পরীক্ষা থাকার কারণে অনেক বেশি ব্যস্ত সময় পার করছেন বোঝা যাচ্ছে তবুও আপনি প্রতিনিয়ত আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করে যাচ্ছেন যেটা অনেক বেশি ভালো লাগছে। কুষ্টিয়া সরকারি কলেজের আশেপাশের চায়ের দোকান গুলো আমার অনেক বেশি ভালো লাগে কারণ সেখানে অনেক সুস্বাদু চা পাওয়া যায় কত যে চা খেয়েছি বলে হয়তো বোঝানো যাবে না, চা খাওয়ার পাশাপাশি সরকারি কলেজের আশেপাশে কতটা সময় কাটিয়েছি সেটা আর নাইবা বললাম। বন্ধুর সঙ্গে চা খাওয়ার মুহূর্তে খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন বিশেষ করে অ্যাকোরিয়াম এর ভেতরে থাকা মাছ এবং কচ্ছপ দেখে মুগ্ধ হলাম। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
পরীক্ষার মাঝে চেষ্টা করছি ভাই আপনাদের মাঝে প্রতিনিয়ত ধারাবাহিকভাবে নিজের সময় দেওয়ার জন্য।
আপনি তো দেখছি এক সাথে সব কাজ করে যাচ্ছেন অনেক ভালো লাগলো দেখে। কারণ এক সাথে পড়ালেখা পরীক্ষা এবং কমিউনিটির কাজ গুলো দুর্দান্ত করে যাচ্ছেন। সুন্দর একটি এ্যাকুরিয়ামের ফটোগ্রাফি শেয়ার করলেন মাছ গুলো দেখতে ভালই লাগে। সেই সাথে দুই বন্ধু মিলে চা খাওয়ার মুহূর্ত শেয়ার করলেন অনেক ভালো লেগেছে ধন্যবাদ।
চেষ্টা করছি আপু প্রতিনিয়ত নিজের ধারাবাহিকতা বজায় রেখে আপনাদের মাঝে কাজ করার জন্য। ধন্যবাদ এত সুন্দর একটি মূল্যবান মতামত শেয়ার করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।
এটা সত্য কথা যে বন্ধুত্বের সাথে কাটানো মধুর স্মৃতিগুলো কখনোই ভুলে থাকা যায় না। আপনারা তো দেখছি চা খেতে গিয়ে সেখানে সুন্দর একুরিয়ামের মধ্যে গোল্ডফিশ মাছ দেখেছিলেন। এটা সত্য কথা যে এই কমিউনিটির অনেকেই এই চায়ের দোকানের কথা জানে। কেননা কুষ্টিয়া শহরের বিখ্যাত একটা চায়ের দোকান এটা।
ঠিক বলেছেন মামা বন্ধুদের সাথে কাটানো মধুর সময় আসলেই আমি মনে করি কখনোই ভুলা যায় না।