লাইফ স্টাইল // ছোট ভাইদের সাথে চিকেন ফ্রাই খাওয়ার অনুভূতি

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো........
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২৮-০৮-২০২৩)

IMG20230827202547.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ছোট ভাইদের সাথে চিকেন ফ্রাই খাওয়ার অনুভূতি। আসলে গত কয়েকদিন ধরে বেশ ব্যস্ত সময় পার করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই ভেবেছিলাম পোস্ট শেয়ার করব কিন্তু আর হয়ে ওঠেনি। লেখাপড়ার জন্য টেবিলে বসে ছিলাম অল্প কিছুক্ষণ। তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে প্রাইভেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। প্রাইভেট থেকে বাসায় ফিরে কিছুক্ষণ মোস্তাফিজুর মামার সাথে মোবাইল ফোনে কথা বলেছিলাম। তারপরে ভাবলাম আজকে আবার পোস্ট শেয়ার করা দরকার। তাই গত কালকের তোলা ছবিগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তবে চলুন নিচে ধাপে ধাপে শেয়ার করা যাক......

IMG20230827202530.jpg

প্রথমে আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি দোকানে যাওয়ার পরেই অনেক সুন্দর ভাবে একটি ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আসলে গতকাল রাতে যখন লেখাপড়া করছিলাম কয়েকজন ছোট ভাই এসে বলল ভাই চলেন আজকে চিকেন ফ্রাই খেয়ে আসি। তাই ছোট ভাইদের সাথে চিকেন ফ্রাই খেতে চলে গিয়েছিলাম। দোকানদার অনেক সুন্দর ভাবে ভাজার পরে সব কিছু দোকানের মধ্যে সাজিয়ে রেখেছে। আমাদের মেস থেকে বেশ কিছুদুরে যাওয়া লাগে চিকেন ফ্রাই খেতে হলে।

IMG20230827202551.jpg

এবার আপনার উপরে ছবিগুলোর দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যেই চুলার মধ্যে চিকেন ফ্রাই তৈরি করা হয় । আমি অনেক সুন্দরভাবে সেই চুলার ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে আমরা যখন সেখানে গিয়েছিলাম চিকেন ফ্রাই তৈরি করা তখন বন্ধ ছিল। আসলে এগুলো খেতে আমার কাছে বেশ ভালই লাগে প্রায় কয়েকদিন পর পরে আমি চিকেন ফ্রাই খেয়ে থাকি।

IMG20230827203432.jpg

আমরা যখন সেখানে দাঁড়িয়ে চিকেন ফ্রাই গুলো খাওয়া শেষ করছিলাম তার পরেই দেখি আবারো চিকেন ফ্রাই ভাজা শুরু করেছিল। তখন আমি অনেক সুন্দর ভাবে একটি ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আপনারা উপরের ছবির দিকে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন এখন চিকেন ফ্রাই ভাজা হচ্ছে। আসলে রেস্টুরেন্টের থেকে বাড়িতে তৈরি করে খেতে পারলে সবথেকে বেশি ভালো হয়। সস দিয়ে এগুলো খেতে আমার কাছে বেশ টেস্ট লাগে। আমার বেশ একটি খাবার।

IMG20230827203434.jpg

এবার আপনার উপরের ছবি দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন চিকেন ফ্রাই গুলো অনেক সুন্দর ভাবে ভাজার পরে একটি ট্রের উপরে রেখেছে। তখন আমি অনেক সুন্দর ভাবে একটি ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে পিস খেতে। আমাদের কাছ থেকে চিকেন ফ্রাই এর দাম নিয়েছিল ৭০ টাকা পিস।

IMG20230827202638.jpg

দোকানদারের কাছে গিয়ে চারটি চিকেন ফ্রাই অর্ডার দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আমাদের হাতে পৌঁছে দিয়েছিল। তারপর আমরা চারজন অনেক সুন্দর ভাবে হাতের উপরে ধরে রেখে একটি ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আসলে সবাই মিলে যখন একসাথে কোন জিনিস খাওয়া হয় বেশ ভালই লাগে।

IMG20230827202648.jpg

সবার শেষে আপনার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি একটি সেলফি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে যে কোন পোস্টের নিচে আমি আমার নিজের ছবি দিতে বেশি পছন্দ করি। আসলে আমাদের কাছ থেকে মোট চিকেন ফ্রাই এর দাম নিয়েছিল ২৮০ টাকা। সেখান থেকে চিকেন ফ্রাই খাওয়া শেষ করে এক লিটারের একটি কোক খেতে খেতে আমরা আবারো মেসের দিকে রওনা দিয়েছিলাম। আশা করি পোস্টে আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
💞আমার নিজের পরিচয়💞


IMG-20230321-WA0007.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

জায়গাটাকে প্রচুর পরিমাণে মিস করছি। কেননা আগে প্রত্যেক সপ্তাহেই একদিন এখানে চলে যেতাম চিকেন খাই খাবার জন্য কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে আর যাওয়া হচ্ছে না। দেখা যাক এবার বাড়িতে যাবার পরে একদিন চিকেন ফ্রাই খাবার জন্য এই জায়গায় যাব।

 3 years ago 

আসলে মামা চিকেন ফ্রাই খাওয়ার সময় আমিও আপনাকে খুব মিস করি দুজন মিলে সেই আগের দিনের কথাগুলো আবারো মনে পড়ে।

 3 years ago 
 3 years ago 

ছোটো ভাইদের সাথে চিকেন ফ্রাই খেতে গিয়েছিলেন এটা ভালো ছিলো। আসলে মাঝে মাঝে এলাকার ছোট ভাইদের নিয়ে আড্ডা দিতে পারলে মন্দ হয়না। ভালো একটা সময় কাটানো যায়। চিকেন ফ্রাই গুলো দেখতে ভালোই লাগলো। খুবই মজা করে খেয়েছেন নিশ্চই।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই আপনি এভাবে যদি ছোট ভাইদের নিয়ে আড্ডা দেওয়া যায় বেশ ভালই লাগে।

 3 years ago 

ছোট ভাইদের সাথে খুব সুন্দর মুহূর্ত পার করেছেন আপনি।বিকাল অথবা সন্ধ্যায় মাঝে মাঝে এসব খাবার খেতে খুব ভালোই লাগে । সুন্দর এই মুহূর্তটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইলো আপনার জন্য অনেক ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত শেয়ার করে আমাকে উৎসাহ প্রদান করার জন্য।

 3 years ago 

কোন সমস্যা নেই ভাগ্নে একা একাই খাও। এভাবে খাবে আর আমাকে বলবে, মামা চিকেন ফ্রাই খেয়েছি। খুব বেশি একটা রাগ করলাম না, কারণ ছোট ভাইদের সাথে চিকেন ফ্রাই খেয়েছো। তোমার ছোট ভাইদের সাথে চিকেন ফ্রাই খাওয়ার অনুভূতিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ তোমাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনাকে তো অনেক দিন ধরে বলছি আপনি তো আসছেন না তাহলে আপনাকে কিভাবে দেবো মামা।

 3 years ago 

চিকেন ফ্রাই আমারও খুবই পছন্দের। তবে বাহিরের খাবারের থেকে ঘরে তৈরি খাবারগুলো আমি মনে করি স্বাস্থ্যসম্মত। আপনার চিকেন ট্রাই করে দেখে লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে সবাই মিলে খুব মজা করে খেয়েছেন। ছোট ভাইদের সাথে চিকেন ফ্রাই খাওয়ার অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আপনি বাহির থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে তৈরি করে খাওয়াই আমার মনে হয় সবথেকে বেশি ভালো হয়।

 3 years ago 

ছোট ভাইদের আবদারের রাতে চিকেন ফ্রাই খেতে গিয়েছেন।খুব মজা করে তাইলে চিকেন ফাই খেয়েছেন। এরকম চিকেন ফ্রাই খেতে আমিও।ছোট ভাইদের সাথে নিয়ে চিকেন ফ্রাই খাওয়ার এত সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

ফাস্ট ফুড আমার খুব প্রিয় খাবার। আর যদি সেটা চিকেন ফ্রাই হয়ে থাকে তাহলে তো কোন কথাই নেই। আজকে আপনি ছোট ভাইদের সঙ্গে চিকেন ফ্রাই খাওয়া অনুভূতি শেয়ার করেছেন। চিকেন ফ্রাই বানানোর পদ্ধতি সাথে সুন্দর বর্ণনা করেছেন। সব মিলিয়ে পোস্ট ভালোই সাজিয়েছেন। আপনার জন্য শুভকামনা ভাইয়া।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই চিকেন ফ্রাই আমাদের সবার কাছে অনেক প্রিয় একটি ফাস্টফুড। ধন্যবাদ মতামত দেওয়ার জন্য।

 3 years ago 

বাহ! ছোট ভাইদের আবদার রাখলেন আপনি। চিকেন ফ্রাই খাইতে গেলেন অনেক মজার একটি খাবার। তাছাড়া আপনি খুব সুন্দর ভাবে ফটোগ্রাফির মাধ্যমে বিস্তারিত শেয়ার করলেন। মজার করে ফ্রাই করল একদম মচমচ করে। অসাধারণ খাওয়া দাওয়া করলেন ছোট ভাইদের সাথে। মুহূর্তটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চেষ্টা করি আপু ছোট ভাইদের আবদার গুলো মেটানোর জন্য। ধন্যবাদ এত সুন্দর ভাবে অসাধারণ মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63435.83
ETH 1848.63
USDT 1.00
SBD 0.39