ঈদের দিন বিকাল বেলায় ও সন্ধ্যা বেলায় বন্ধুদের সাথে কাটানো কিছু মুহূর্ত।
প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,
আমাদের ছবিটা একটা ছোট ভাই তুলে দিয়েছিল তাই এমন হয়েছে।
তো গতকালকে বিকেল চারটার দিকে বন্ধু মেসেজ দিয়ে বলল ঈদগাহের এদিকে আয় সবাই মিলে ঘোরাঘুরি করব। তো যেহেতু ঈদের দিন বাড়িতে বসে থেকে আর কি হবে তাই চলে গেলাম সবাই মিলে ঘুরাঘুরি করতে। যদিও বা ঈদগা আমাদের বাড়ির পাশে তাই বেশিরভাগ সময় ওখানে যাওয়া হয়। তারপরেও চেনা জায়গা হলেও ঈদের দিন ঘোরাঘুরি করলে একটু অন্যরকম অনুভূতি পাওয়া যায়। আর হ্যাঁ ঈদের এই দিনগুলোতে অনেকেই কিন্তু ঈদগাহের কাছে ঘুরতে আসে। তো কালকে বিকালের দিকে তো মানুষজনের একদম জ্যাম বেঁধে গিয়েছিল আপনারা নিশ্চয়ই উপরে ফটোতে দেখতে পারছেন। তো যাই হোক আমরা সব বন্ধুরা মিলে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম সব বন্ধুরা মিলে কয়েকটা ছবিও তুললাম। আর সাথে আড্ডা মজা তো আছেই। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। তারপর সবাই মিলে ভাবলাম মাগরিবের নামাজ পরেই একটু বাজারের দিকে যাব ফুচকা খাওয়ার জন্য।
তো কথা মত আমি নামাজ পড়ে নিলাম তারপর সবাই মিলে চলে গেলাম বাজারে ফুচকা খাওয়ার উদ্দেশ্যে। তো প্রথমে তো একটা ফুচকার দোকানে গেলাম সেখানে অনেক ভিড় ছিল তাই সেদিকে আর গেলাম না অন্য একটা হোটেলে যাওয়ার চিন্তা-ভাবনা করলাম। তো কথা মত অন্য একটা হোটেলে গেলাম দেখি সেখানেও বেশ ভালোই ভিড় তবে কয়েকটা চেয়ার ফাঁকা ছিল তাই আমরা সেখানে গিয়ে বসে পড়লাম এবং ফুচকা অর্ডার দিলাম। আমরা ছিলাম চারজন তাই চার প্লেট ফুচকা অর্ডার দিলাম। তো আমরা বসে আছি তো আছি কিন্তু ফুচকা দিয়ে যাওয়ার নাম নেই। অবশেষে দেখলাম ওয়েটার দুই প্লেট ফুচকা হাতে নিয়ে আসছে। আমরা ভাবলাম হয়তো অন্য কারো কারন আমরা তো চারটা খোজ অর্ডার দিয়েছি।
কিন্তু তারপর দেখলাম ওয়েটার আমাদের দিকে এগিয়ে এসে বলছে এটা কে অর্ডার দিছে। আমরা তখন বললাম আমরা চার প্লেট ফুচকা অর্ডার দিয়েছি। তো উনি তখন বলল যে আপাতত দুই প্লেট রাখ আমি বাকি দুই প্লেট দিয়ে যাচ্ছি। তো ফুচকা কাছে পাওয়ার পরে আমরা খেতে শুরু করে দিলাম। কিন্তু ফুচকাটা অতটা ভালো হয়নি তাই বাকি দুইটা ফুচকার অর্ডার ক্যানসেল করে বেরিয়ে চলে আসলাম। তো ফুচকা খেয়ে যেহেতু মজা পেলাম না তাই ভাবলাম অন্য কিছু খাওয়া যাক। তো প্রথমে ভাবলাম চিকেন খাওয়া যাক। কিন্তু সেখানে গিয়ে দেখি এখানেও অনেক ভিড়। তারপর সবাই মিলে ভাবলাম পিজা খাব। তো প্রথমে আমাদের দুইটা বন্ধু গিয়ে দেখে আসলো জায়গা ফাঁকা আছে কিনা। তো জায়গা তো ফাঁকা ছিল কিন্তু ওরা বলল আপাতত পিজা নেই দুই ঘন্টা পরে পাওয়া যাবে। তো এই কথা শোনার পর আমাদের পিজা খাওয়ার ভাবনা ভাবনায় থেকে গেল।
তারপর কি আর করার ভাবলাম কিছুক্ষণ অপেক্ষা করে চিকেন খাবো। তো যেই কথা সেই কাজ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা চিকেন হাতে পেয়ে গেলাম। এবং সবাই খেতে শুরু করে দিলাম। ফুচকা ভালো না হলেও চিকেনটা কিন্তু বেশ দারুন ছিল। খেতে বেশ ভালোই লাগছিল। তো যাই হোক আমাদের চিকেন খাওয়া শেষ এবার ভাবলাম কোন পানি জাতীয় কিছু খাওয়া যাক। তো আমরা একটা দোকানে গেলাম তারপর আমার একটা বন্ধু বলল লচ্ছি খাওয়া যাক। তো কথামতো আমরা চারটা লাচ্ছি কিনে নিলাম। এবং সবাই খেতে খেতে বাড়ির দিকে রওনা দিলাম। তো কালকে সারাদিন ঘোরাঘুরি করে বেশ ভালোই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আপনাদের কি অবস্থা হয়েছিল অবশ্যই কমেন্টে জানাবেন।
তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। আজকের লেখাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোন ভুল ত্রুটি হয়ে থাকলে আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।
ঘোরাঘুরি করার পাশাপাশি ভরপুর খাওয়া দাওয়া চলছে দেখছি। তবে ফুচকার টেস্ট ভালো পাননি সেটা জেনে একটু খারাপ লাগলো কারণ সবাই মিলে একসাথে যাওয়ার পরে কোনো রেসিপির টেস্ট যদি ভালো না হয় তাহলে সবারই অনেকটা মন ভেঙে যায়। সেক্ষেত্রে চিকেনের টেস্ট ভালো হয়েছিল একটু হলেও স্বস্তি মিলেছে হাহাহা।
হ্যাঁ,ফুচকার টেস্ট যেমন খারাপ খারাপ ছিল চিকেনের টেস্ট তার থেকেও অনেক গুণ ভাল ছিল। আপনার মন্তব্যটি পেয়ে ভাল লাগল ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর মন্তব্যটি করার জন্য।
ঈদের দিন বিকাল বেলায় ও সন্ধ্যা বেলায় বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটিয়েছেন। মনে হচ্ছে ঘোরাঘুরির সাথে ভরপুর খাওয়া দাওয়া হয়েছে। ঈদ মানেই আনন্দ আর ঘুরাঘুরি খাওয়া দাওয়া। এই দিন সবাই পরিবার আর বন্ধুদের সাথে আলাদা একটু সময় পার করতে পারেন। দু-তিন দিন ঘুরাঘুরি করতে মজাই লাগে। আপনার ঘুরাঘুরি করার সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
হ্যাঁ বেশ ভালই ঘোরাঘুরি করেছিলাম। আর ঈদের সময় ঘোরাঘুরি করলে যেন অন্যরকম এক ফিলিংস পাওয়া যায়। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।
ঈদের দিন ঈদের পরের দিন আমিও বন্ধুদের সাথে ঘুরেছি এবং অনেক সুন্দর সময় অতিবাহিত করেছি।।
আসলে বন্ধুদের সাথে ঘুরতে এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খাবার খেতে খুবই ভালো লাগে।।
আপনারা তো দেখছি ভরপুর খাবার খেয়েছেন সেই সাথে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন।।
ঈদের দিন এবং ঈদের পরের দিন আপনিও বন্ধুদের সাথে ঘোরাঘুরি করেছেন জেনে ভালো লাগলো। আসলে এই দিনগুলোতে ঘোরাঘুরি করতে বেশ ভালই লাগে।
ঈদের দিন ঘুরাঘুরি না করলে কি হয়। আপনি বিকেলে এবং সন্ধ্যায় বন্ধুদের সাথে বেশ ভাল কিছু সময় অতিবাহিত করেছেন। অনেক খাওয়া দাওয়া আর আড্ডায় ভরপুর ছিল। ছবিগুলো দেখে আমার মনে হচ্ছে খুব এনজয় করেছেন। চিকেন দেখে আমারও লোভ লেগে গেল। ধন্যবাদ ভাইয়া।
হ্যাঁ ঘোরাঘুরি মাধ্যমে সময়গুলো বেশ ভালো এনজয় করেছিলাম। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।
ঈদের দিন বিকেল ও সন্ধ্যা বেলায় কাটানো মুহূর্ত গুলো পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া।ফুসকা মজা না হওয়ায় ক্যান্সেল করে দিয়ে পরে চিকেন খান আপনারা।পিজ্জা খাওয়ার ভাবনা ভাবনায় থেকে গেল না পাওয়ার কারণে।সবাই মিলে ঘোরাঘোরি করতে অনেক ভালো লাগে।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
হ্যাঁ পিজা দুই ঘন্টা পরে পাওয়া যাবে এই কথা জানার পর পিজা খাওয়ার ভাবনা ভাবনাই থেকে গেল।
ঈদের দিনে বন্ধুদের সাথে ঘোরাঘুরি আমার অনেক বেশি ভালো লাগে। ঈদের দিন বিকাল বেলায় ও সন্ধ্যা বেলায় বন্ধুদের সাথে কাটানো কিছু মুহূর্ত। অসাধারণ ছিল সেই সাথে আপনার ফটোগ্রাফি গুলো। ভালো লেগেছে আমার বিশেষ করে খাওয়া-দাওয়া মজাই আলাদা বন্ধুদের সাথে একত্রে হাসিঠাট্টা দুষ্টামি। রোজার মধ্যে আমি চিকেন ফ্রাই খেয়েছিলাম পেটে একটু সমস্যা হয়েছিল তারপরও চিকেন প্রায়ই আমার অনেক প্রিয় একটি খাবার। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
হ্যাঁ ঠিক বলেছেন সন্ধেবেলায় বন্ধুদের সাথে ঘোরাঘুরি করার মজাই আলাদা। ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।
বন্ধু মানে হৃদয় মাঝে ছোট্র ভালবাসা
বন্ধু মানে সারাটা দিন মনের সাথে খেলা
বন্ধু ছাড়া বৃথা জীবন
আনন্দ আর উৎসব
বন্ধু হলে রঙিন রঙে সাজে
সকল উৎসব
আর আপনি তো দেখছি ঈদের দিনটিও বন্ধুদের নিয়ে বেশ সুন্দর আনন্দ আর উদ্দীপনায় পার করলেন। তার মধ্যে ফুচকা খাওয়া। তাই তো নিজের লেখা কবিতার দুটো লাইন দিয়ে আপনার আনন্দকে উপভোগ করলাম। হি হি হি
কমেন্টের মাধ্যমে বন্ধুত্ব নিয়ে এত সুন্দর একটি কবিতা দেখতে পেয়ে বেশ ভালো লাগলো আপু। ধন্যবাদ আপু আপনাকে এই সুন্দর কবিতা ময় মন্তব্যটি করার জন্য।