দুই বন্ধুর ঘুরতে যাওয়ার অনুভূতি (১০%প্রিয় লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG20230706174528.jpg

আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগণ আমি@jahidulislam01 বাংলাদেশ থেকে আজ সোমবার জুলাই,(২৪-৭-২০২৩) আশা করি আপনারা অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন।মহান আল্লাহতালার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমাদের এই মাতৃভাষা বাংলায় আমরা লেখালেখি করে আর্ন করতে পারছি এ কারণে আমি অনেক খুশি। একত্রে অনেকেই বাংলা ভাষায় আমাদের এই কমিউনিটিতে পোস্ট কমেন্ট সহ অনেক কিছু করতে পারছি এবং নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারছি এই কমিউনিটি তে কাজ করে। এ কারণে আমি কৃতজ্ঞ আমার এই কমেন্টের জন্য।

IMG20230706174500.jpg

দুই বন্ধু পার্কের মধ্যে ঘুরতে গিয়েছিলাম। গিয়ে পৌঁছানোর ঠিক আধাঘন্টা পরে বৃষ্টি নেমে গেল। সেই সময় আমি আমার বন্ধু গালিবকে একটি ছবি উঠিয়ে ছিলাম। তখন মুষলধারে বৃষ্টি চলছিল। আমরা দুইজন বৃষ্টিতে ভেজার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু ভিজিনি মানুষ অনেক অসুস্থ হচ্ছিল এই কারণে। আমরা দুই বন্ধু এই ঘরের মধ্যে আশ্রয় নিয়েছিলাম বৃষ্টির সময়। থেকে এক ঘন্টা বৃষ্টি হয়েছিল বৃষ্টির পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।

IMG20230706174237.jpg

  • তেমন একটা বোঝা যাচ্ছে না কিন্তু বৃষ্টির সময় এই ফটোটা উঠানো হয়েছে। বৃষ্টিতে ভিজতে আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু না ভিজে যাব কিছুদিনের মধ্যে ভীষণভাবে জ্বর এসে গেল। দুই বন্ধু অনেক আনন্দ করেছি বৃষ্টির সময়। মূলত আমরা দুই বন্ধু পার্কে এসেছিলাম পেয়ারা খাওয়ার জন্য। কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আমরা তেমন একটা পেয়ারা খেতে পারিনি অল্প কয়েকটি পেয়ারা খেয়েছি দুই বন্ধু মিলে।

IMG20230706165430.jpg

পার্কে ঘুরতে এসেছিল এক ছোট ভাইয়ের কাছ থেকে আমি টিয়া পাখিকে হাতে নিয়েছিলাম নেওয়ার পরে যখন আমার কাঁধে উঠে বসলো তখন আমি একটি ফটো উঠিয়ে ছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে ছোট ভাইয়ের ট্যাডি শিকারি। আসলে মানুষই বেইমান পশুপাখিদের একটু ভালবাসলে তারা মানুষের সাথে বেইমানি করতে পারে না। তাই আমি মনে করি পশু পাখিকে ভালোবাসা মহৎ গুণ। আমার টিয়া প্রসার অনেক শখ আমি একদিন বাজারে গিয়েছিলাম সাড়ে তিন হাজার টাকা নিয়ে টিয়া কিনতে কিন্তু দুঃখের বিষয় টিয়া পাইনি।

IMG20230706165210.jpg

  • আসার সময় দুই বন্ধু পার্কের মধ্যে ঢুকেই একটি সেলফি উঠলাম।

IMG20230706165157.jpg

আমরা পার্কের মধ্যে ঢোকার সময়ে একটু রোদ রোদ ভাবছিল তাই তখন হাঁটার সময় দেখতে পেলাম দুজনার ছায়া তাই আমি দুজনার ছায়ার ফটো উঠেছে। এই সময় আমরা দুজন অনেক হাসাহাসি করছিলাম আমার বন্ধু বলছিল দেখো বন্ধু ছায়া কত লম্বা ফেরাউনের মত দেখতে মনে হচ্ছে। আমি বলছিলাম দুর ফেরাউন হতে যাব কেন। এই ছিল আজ আমার দুই বন্ধুর ছোট্ট একটি গল্প। আশা করি আপনাদের ভালো লাগবে।

Sort:  
 3 years ago 

বিভিন্ন সময় বিভিন্ন জায়গা ভ্রমণ করতে আমার খুবই ভালো লাগে ।ফাঁকা প্রান্তর সবুজে মোড়ানো দৃশ্যগুলা আর যদি নদীর পার হয় তাহলে তো কোন কথাই নেই।
টিয়া পাখির সাথে নিশ্চয়ই খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন।

 3 years ago 

পার্কে ঘুরাটা সব সময় আনন্দদায়ক। আমরাও যখন সময় ছিল তখন বন্ধুদের সাথে অনেক জায়গায় ঘুরতে যেতাম। আসলে সুন্দর জায়গা দেখলে ঘুরতে ইচ্ছা করে কিন্তু এখন সময়ের অভাবে সেভাবে পারে না। আপনি আপনার বন্ধুর সাথে খুবই সুন্দর একটি জায়গায় গিয়েছেন। জায়গা চারপাশ দেখে বোঝা যাচ্ছে জায়গাটা কতটা মনোরম। আপনার ছোট ভাইটি টিয়াডা বেশ ভালো লাগছে দেখতে। এছাড়া আপনি বেশ কিছু ছবি তুলেছেন যেগুলো খুব সুন্দর। সব মিলিয়ে বন্ধুর সাথে খুব ভাল সময় কে কাটিয়েছেন। আপনার বন্ধুর সাথে এই সময় গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

ভালো করেছেন ভাইয়া বৃষ্টিতে না ভিজে। আসলেই এখন সবাই অসুস্থ হচ্ছে। আর একবার অসুস্থ হলে শরীর খুব দুর্বল হয়ে যায়। তাছাড়া খুব সুন্দর একটি জায়গায় ঘুরতে গিয়েছিলেন এরকম জায়গায় বৃষ্টি হলে তো পরিবেশ আরো বেশি চমৎকার হয়ে যায়। ভালো লাগলো আপনাদের অনুভূতি পড়ে।

 3 years ago 

পার্কে ঘোরাঘুরি করতে বেশ ভালই লাগে যদি সাথে থাকে বন্ধু বান্ধবী তাহলে সময়টা খুব চমৎকার যায়। আপনার সাথে টিয়া পাখিটা দেখে অনেক ভালো লাগলো। তাছাড়া দুই বন্ধু মিলে সুন্দর জায়গায় ঘোরাফেরা করলেন সাথে পার্কে গেলেন অসাধারণ সুন্দর একটি মুহূর্ত কাটালেন। এমন সুন্দর মুহূর্তটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ভাই, পেয়ারা খেতে গিয়ে দুই বন্ধু পার্কে খুব সুন্দর সময় পার করেছেন দেখছি। পার্কে ঘোরাঘুরির একপর্যায়ে আবার বৃষ্টিরও সম্মুখীন হয়েছেন। এরকম বৃষ্টি দেখলে আমারও বৃষ্টিতে ভিজতে ভীষণ ইচ্ছে করে। তবে ইদানিং বজ্রপাতের ভয়ে, খুব বেশি একটা বৃষ্টিতে ভেজা হয় না। যাইহোক ভাই, দুই বন্ধুর ঘুরতে যাওয়ার সুন্দর অনুভূতিটুকু আমাদের মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনার প্রিয় বন্ধু গালিব ভাইকে নিয়ে পার্কে ঘুরতে গেলেন। আসলে এখন বর্ষাকাল এই কারণে কখন যে বৃষ্টি আসে বলা যায় না। যদিও আপনারা পার্কে যাওয়ার আধাঘন্টা পর বৃষ্টি হয়েছে। তবে এরকম পরিবেশে প্রিয় বন্ধুদের সাথে ঘুরতে আলাদা একটা মজাই লাগে। আর আপনার ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে প্রিয় বন্ধুকে নিয়ে সুন্দর সময় কাটিয়েছেন। ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

দুই বন্ধু মিলে ঘুরতে যাওয়ার অসাধারণ একটি পোস্ট আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। যেখানে দেখতে পারলাম দুই বন্ধু মিলে অনেক আনন্দ করেছেন। আর এই আনন্দঘন মুহূর্তের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন বর্ণনার পাশাপাশি খুবই খুশি হলাম দেখে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59487.39
ETH 1570.38
USDT 1.00
SBD 0.42