জীবনের গল্প || আবেগের সংবরণ
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। যদিও চারপাশের মানুষগুলোর অস্থিরতা দেখে মাঝে মাঝে নিজেকে ভিন্ন রকম কিছু মনে হয়। সত্যি সকাল কিংবা বিকালে, মাঠে কিংবা ঘাটে মানুষগুলো প্রিয় দলের খেলা নিয়ে যেমনটা ব্যাকুল হচ্ছে, যদি প্রিয় মানুষগুলোর ব্যাপারে এই মানুষগুলোর মানসিকতা এমন ব্যাকুল থাকতো, তাহলে হয়তো তাদের সম্পর্ক কিংবা পরিবারগুলো আরো বেশী সুন্দর ও সুখী থাকতো, অথচ বাস্তবতা ভিন্ন কিছু বলে!
সত্যি, হৃদয়ের অনুভূতি নিয়ে আমাদের কিছু বলার থাকে না, এটা একান্তই প্রতিটি মানুষের ব্যক্তিগত বিষয়। কিন্তু যখন সেটা পরিবার কিংবা সমাজ অথবা দেশের বাহিরের কিছু তৈরী হয়, তখন সেখানে একটা সংশয় কিংবা সন্দেহ তৈরী হয়ে যায়। যে দেশ সম্পর্কে আপনি ঠিক মতো কিছুই জানেন না, যে দেশে আপনি কোন দিন প্রবেশও করেন নাই। যে খেলোয়াড়কে আপনি কোন দিন সামনা সামনি দেখেন নাই, যে খেলোয়াড়ের দৈনন্দিন জীবন সম্পর্কে আপনার কোন ধারণাই নেই, অথচ তার জন্য আপনি খুব বেশী উন্মাদনায় ভোগছেন।
কি আজিব বিষয় না? অথচ আমাদের চারপাশের দিকে একটু তাকিয়ে দেখুন, কি ঘটছে এখন? কেউ কাউকে চিনে না, ধর্মীয় কিংবা সংস্কৃতির দিক হতে আকাশ পাতাল পার্থক্য, নিজ হতে তার দেশের দূরত্ব হাজার হাজার কিলোমিটার। কোন দিক হতেই কোন মিল নেই। সে ফুটবল খেলোয়াড় আর আপনি কোন দিন ফুটবলে পা ছোঁয়ান নি। অথচ তার জন্য আপনি হাজার হাজার টাকা নষ্ট করছেন, পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য বিনষ্ট করছেন, রাতের পর রাত জেগে তার খেলা দেখার জন্য ব্যাকুল হয়ে উঠছেন!
এই পরিমান ব্যাকুলতা কি আপনার পরিবারের মাঝে থাকা মানুষগুলোর জন্য আপনি করেন? প্রিয় দেশের খেলোয়াড়দের ছবি কিংবা পতাকা টাঙ্গানোর জন্য হাজার টাকা ঋণ কিংবা জমি বিক্রি করে টাকা জোগাড় করছেন, সেটা কতটা আবেগের কারণে হচ্ছে সেটাও চিন্তার দাবী রাখে। এবার আসল কথাটা বলি, গত সপ্তাহে আমার বসে আপন মামাতো ভাই মারা গিয়েছেন, খেলা দেখতে বসে, অধিক উত্তেজনায় হার্ট অ্যাটাক করে।
এটা সত্যি আমি মানতে পারি না, আমিও একটা দেশের সাপোর্টার, আমি নিজেও ফুটবল খেলেছি। দেশে অনুষ্ঠিত জাতীয় কিশোর লীগে আমিও অংশগ্রহণ করেছিলাম। কিন্তু এখন পর্যন্ত রাত জেগে কিংবা ঘুম নষ্ট করে একটা খেলাও দেখি নাই। আবেগ থাকা ভালো কিন্তু সেটা যেন কখনো সীমা লঙ্গন না করে সেই বিষয়েও আমাদের সচেতন থাকা প্রয়োজন। খেলোয়াড় কিংবা যে কোন দেশকে সাপোর্ট করতেই পারেন কিন্তু সেটা যেন আপনার কিংবা আপনার পরিবারের কারোর জন্য ক্ষতির কারণ না হয়ে যায়!
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||


>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR