আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]

in আমার বাংলা ব্লগ2 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতাগুলোকে আরো বেশী চঞ্চল করার চেষ্টা করছি। যদিও চারপাশের বর্তমান পরিস্থিতি এবং মানুষের ভীষণ চতুরতা মাঝে মধ্যে নির্জীব করে দেয়। দেখুন প্রযুক্তির সাথে সাথে আমরাও উন্নত হচ্ছি, আমাদের মাঝেও স্মার্টনেস বাড়ানোর চেষ্টা করছি। কিন্তু মাঝে মাঝে সেটা কাংখিত পর্যায়ের থাকছে না বরং ভিন্নভাবে সেটা অন্যদের ঠকানোর কাজে বেশী ব্যবহৃত হচ্ছে, এটাই আমাদের জন্য সবচেয়ে খারাপ দৃষ্টান্ত।

কারণ মানুষ উন্নত হচ্ছে, তার মানসিকতার সাথে সাথে আচার ব্যবহারও উন্নত হচ্ছে, সভ্যতার সাথে সাথে নিজেদেরকেও উন্নত করার চেষ্টা অব্যাহত রাখছে। কিন্তু একমাত্র আমরা বাঙালিরা উন্নত হচ্ছি নিজেদের স্বার্থ বৃদ্ধি করার জন্য, আমরা স্মার্ট হচ্ছি অন্যদের সুবিধা নষ্ট করে শুধুমাত্র নিজেদের সুবিধা নিশ্চিত করার জন্য, আমরা সর্বদা আমাদের স্বার্থ রক্ষায় ভীষণ রকমের স্মার্ট হয়ে যাচ্ছি। ঘটনাটা অনেক দিন আগেই পত্রিকায় লেখা হয়েছিলো, তখন অবশ্য এটা নিয়ে ততোটা মাথা ঘামাই নাই কিন্তু এখন দেখছি সেটা সত্যি ভিন্ন মানসিকতার উদাহরণ।

renategranade0-silhouette-683751.jpg

শুধু ভিন্ন মানসিকতার উদাহরণ নয় বরং চুরি করার কিংবা নিজের স্বার্থ হাসিল করার দারুণ এক স্মার্ট তরিকা। সত্যি বলতে এটা চিন্তা করে যতটা অবাক হয়েছি তারচেয়ে বেশী অবাক হয়েছি বাঙালির স্মার্ট বুদ্ধি বিবেচনায় নিয়ে। অথচ এই স্মার্ট বুদ্ধি কিংবা আইডিয়া যেটাই বলেন না কেন? এটাতো আমাদের সভ্যতা এবং সমাজের উন্নয়নকল্পে ব্যবহৃত হওয়ার কথা ছিলো। ধরেণ আপনি মতিঝিল হতে মিরপুর যাবেন, তাহলে স্বাভাবিকভাবেই মতিঝিল যেহেতু প্রথম ষ্টেশন সেহেতু আপনি অবশ্যই ঝামেলাহীনভাবে ট্রেনে উঠতে পারবেন এবং যথারীতি সীটও পেয়ে যাবেন।

কিন্তু প্রথম ষ্টেশন হতেই অনেকেই সীট পাচ্ছেন না, কারণ অনেকেই পল্টন কিংবা সচিবালয় হতে উত্তরার টিকেট কেটে আর উত্তরার দিকে যাচ্ছে না বরং যে ট্রেন মতিঝিলের দিকে যাচ্ছে সেটায় উঠে বসে থাকছেন, মতিঝিল যাওয়ার পর সে যাত্রি আর নামছেন না বরং সেখানেই বসে থাকছেন। এতে এক সে অতিরিক্ত যাত্রা করলো যাতে রাজস্ব হারালো সরকার, দুই সে মতিঝিল হতে সীট নিয়ে উত্তরা গেলো কিন্তু যে ব্যক্তি মিরপুর যাবে বলে টিকেট কাটলো সে সীট বঞ্চিত হলো। কি দারুন কৌশল এবং বুদ্ধি স্বার্থ রক্ষায় এবং রাজস্ব ফাঁকি দেয়ার।

আমরা সত্যি এগিয়ে যাচ্ছি কিন্তু সেই যাওয়াটা কোন দিকে হচ্ছে সেটা নিয়ে চিন্তা করছি না, সেটা কতটা ভালো হচ্ছে কিংবা নৈতিক হচ্ছে সেটা নিয়ে ভাবতে চাচ্ছি না। বরং আমাদের চিন্তা একটাই আমরা যেভাবেই হোক নিজের সুবিধা কিংবা স্বার্থ রক্ষা করবোই। তাতে সরকার রাজস্ব হারাক কিংবা অন্যের স্বার্থ নষ্ট হোক, সেটা নিয়ে চিন্তা করার সময় নেই।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 64245.64
ETH 1739.44
USDT 1.00
SBD 0.42