জীবনের গল্প || স্বপ্নের সীমানা
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্রাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে আরো বেশী গতিশীল হওয়ার চেষ্টা করছি। আসলে আমরা যতটা না বড় তার চেয়ে বেশী বড় আমাদের স্বপ্ন, না এটা মোটেও খারাপ কিছু না। বলা হয় তোমার স্বপ্ন যেন তোমার চেয়ে ছোট না, তুমি এটা মনে করো না যে তোমার স্বপ্ন তোমাকে বড় হতে দিবে না বরং তোমার কল্পনা কিংবা ভাবনাই তোমাকে ছোট করে রাখতে পারে, তোমার বড় হওয়ার পথে বাঁধা হতে পারে।
সুরতাং তুমি যেমনই হও না কেন, তোমার স্বপ্ন যেন কোনভাবেই তার ছো্ট না হয়। বরং বড় স্বপ্ন দেখ, তোমার কল্পনার সীমানা অনেক বৃহৎ করো, কল্পনার রেখা যেন ছোট না হয়, তোমার স্বপ্ন তোমার ভাবনাগুলোকে পরিবর্তন করে দিবে, তোমার কল্পনার সীমা তোমার হৃদয়ের মাঝে বিশালতা এনে দিবে, তোমার প্রত্যাশা তোমাকে গতিশীল করে দিবে। এগুলো ছন্দ মেশানো শুধু কথার কথা নয় বরং বাস্তবতায় লেখা। আমাদের সম্মুখে এমন অনেক উদাহরণ আছে এবং প্রতিনিয়ত তৈরী হচ্ছে, যেখানে স্বপ্ন তাকে শীর্ষে নিয়ে গেছে।
স্বপ্ন বা কল্পনার কারণেই তার এমন অকল্পনীয় অবস্থা তৈরী হয়ে থাকে। এখন চলছে বিশ্ব উন্মাদনা মানে ফুটবল বিশ্বকাপ, অন্যান্য সকল বিশ্বকাপ খেলার চেয়ে এটা একটু আদালা। পুরো পৃথিবীজুড়ে এর দারুণ এক উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করতে সক্ষম হয়েছে। কিন্তু আমার মুল উদ্দেশ্য এটা না বরং আপনাদের এটা দেখানো যে এখানে যারা বা যে দলই খেলছে, তারা কিন্তু বিজয়ী হওয়ার জন্যই খেলছে। কোন দেশ কতটা বড়, কাদের ক্ষমতা কত বেশী, কতবার বিশ্বকাপ জিতেছে, এগুলো ধর্তব্য নয়।
বরং তার দেশের খেলোয়াড়রা এই স্বপ্ন নিয়েই মাঠে নামে যে, তারা আজ বিজয়ী হবে, তাদের সেরা খেলা কিংবা নৈপূন্য তাদের বিজয়ী করবে। এই যে লড়াইয়ের শুরুতে একটা সুন্দর মানসিকতা নিয়ে মাঠে যাওয়া, খেলা শুরু হওয়ার আগেই নিজেদের মনের সাথে খেলার বিষয়ে একটা আলোড়ন তৈরী করা, এগুলো কিন্তু স্বপ্ন কিংবা কল্পনা হতেই তৈরী হয়। যদি বিজয়ী হওয়ার স্বপ্ন না থাকে তাহলে সেটা আর খেলা হয়ে উঠতে পারে না।
বাস্তবতা হলো, আমরা কোথায় যাচ্ছি কিংবা কোথায় যাবো? সেখানে কারা কারা গিয়েছিলো বা কারা কারা যেতে পারেনি, সেটা আমার বিবেচ্য হতে পারে না, বরং আমি সেখানে যাবো, সেখানে যাওয়ার যোগ্যতা আমার মাঝেও আছে, এই মানসিকতা নিয়ে একটা সুন্দর স্বপ্ন দেখাই বিজয়ী হওয়ার লক্ষণ। সুতরাং তুমি যাই হও না কেন, তোমার স্বপ্ন যেন তোমার চেয়ে ছোট না, তোমার আকাংখা যেন তোমার তুলনায় কম না হয়, এটাই মুল আলোচ্য বিষয়।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||


>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR