জীবনের গল্প || সময়ের ব্যারিকেড

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আগের তুলনায় অনেকটাই সুস্থতা ফিরে পেতে শুরু করেছি, এখন সপ্তাহে একদিন থেরাপি নিচ্ছি। এটা হয়তো বা অনেক দিন পর্যন্ত নিতে হবে। কারণ সমস্যা যেমন একদিনে তৈরী হয় না, ঠিক তেমনি সেটার সমাধানও একদিনে আসে না, বরং উভয় ক্ষেত্রেই ধৈর্য ধারণ করতে হয় এবং পর্যাপ্ত সময় দিতে হয়, আমি এখন সেই পর্যায়ে আছি। আর এই কারণেই জীবনের অনেক ক্ষেত্রে পরিবর্তন আনার চেষ্টা করছি।

আমরা কখনোই কেউ কোন বিষয়ে চূড়ান্ত কিছু বলতে পারি না, কোন নির্দিষ্ট কাঠামোতে আমাদের জীবন আটকে রাখতে পারি না। কারণ সময় ও পরিস্থিতি আমাদের সেই সুযোগ দেয় না, বরং সময়ের সাথে সাথে অনেক ক্ষেত্রে যেমন পরিবর্তন আসে ঠিক তেমনি আমাদের জীবনের গতির মাঝেও সেটার উপস্থিতি থাকে। তাছাড়া সুস্থতা নিশ্চিত করে, একই কাঠামোতে জীবন পরিচালনা করা খুবই দুঃসাধ্য একটা বিষয়, সময়ই এটা আপনাকে উপলব্ধি করতে বাধ্য করবে।

hans-barbed-wire-6904.jpg

একটা সময় ছিলো, খুব সুন্দর স্বপ্ন দেখতাম, জীবনের গতি কিংবা পরিবর্তন নিয়ে অনেক বেশী আশান্বিতও ছিলাম। না সেখান হতে মোটেও সরে যাইনি। সবই ঠিকঠাক আছে কিন্তু ঠিক সেই সেই সময়টা, যেখানে স্বাচ্ছন্দ্যবোধ করতাম কিংবা সাবলীলভাবে অনেক কিছু করতে পারতাম। এখন অনেক কিছুতে যেমন সীমাবদ্ধ থাকতে হচ্ছে, ঠিক তেমনি অনেক কিছুই সাবলীলভাবে করতে পারছি না, এটা এক চরম বাস্তবতা। সময়ের সাথে সাথে অনেক কিছুই আমাদের দুর্বল করে দেয় এখানে।

আর এই কারণেই আমাদের স্বপ্নগুলো ঠিক থাকলেও কার্যক্রমের মাঝে বিশাল পরিবর্তন আসতে বাধ্য হয়, আমরা চাইলেও জীবনের স্বাভাবিক গতিশীলতা ধরে রাখতে পারি না, চাইলেও সেই স্বপ্নে পরিধি বড় করতে পারি না। বরং অনেকটাই বাধ্য হয়ে সর্ব ক্ষেত্রে একটা পরিবর্তন আনতে বাধ্য হই, বাধ্য হই জীবনের অনেক কিছু নতুনভাবে সাজাতে।

সুতরাং জীবনের এই পরিবর্তন কাংখিত না হলেও আমাদের কাংখিতভাবে মেনে নিতে হয়, আমাদের স্বপ্নগুলোকে আড়ালে রেখে বাস্তবতাকে মেনে নিতে হয়। আর এই মানিয়ে নেয়ার মাধ্যমেই আমরা পরিস্থিতির কাছে নিজেদের আত্মসমর্পণ করি, স্বেচ্ছায় ভিন্ন কিছুর কাছে নিজেদের সঁপে দেয়ার চেষ্টা করি।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.078
BTC 66160.03
ETH 1762.41
USDT 1.00
SBD 0.42