জীবনের গল্প || মিথ্যা আশ্রয়

in আমার বাংলা ব্লগ8 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি। আসলে আমরা চাওয়া মাত্রই সবটা হয়ে যায় না বরং তার জন্য সঠিকভাবে চেষ্টা করতে হয়, হবে কি হবে না সেটার অনিশ্চিয়তার থেমে থাকলে হবে না। আসলে বিষয়টি শুধু এখানেই আটকে থাকে না, বরং আমাদের পরিবারের সবার মানসিকতার উপরও অনেক কিছু নির্ভর করে। যেহেতু আমরা সামাজিক জীব এবং সবাইকে নিয়ে একত্রে বসবাস করি।

আর সেই কারণে যদি সবার মাঝে মানসিকতার একটা মিল না থাকে তাহলে সেখানে ঐক্য প্রতিষ্ঠা করা যেমন অসম্ভব ঠিক তেমনি সবাইকে নিয়ে ভালো থাকতে পারাটাও অনেক বেশী কঠিনতর কিছু। পরিবার কিংবা সমাজে প্রতিষ্ঠিত ব্যবস্থা যদি খারাপ হয়, একটা অন্যরকম অস্থিরতা বিড়াজমান থাকে, তাহলে সেখানে আমি যেমন ভালো থাকতে পারবেন না ঠিক তেমনি আপনার নিরাপত্তাও দারুণভাবে বিঘ্নিত হবে, এটাই বাস্তবতা। আপনাকে হয়তো নিজের জন্য কোন কিছুর আশ্রয় নিতে হবে।

aalmeidah-beach-9478541.png

দেখুন, আমরা সবাই কোন না কোনভাবে কারো না কারো কাছে আশ্রয় খুঁজি, কখনো সেটা নিজের একান্ত প্রয়োজনে হয়ে থাকে আবার কখনো কখনো সেটা পরিবারের অন্যদের জন্যও হয়ে থাকে। কিন্তু দিন শেষে আমরা কি আমাদের সেই নিরাপত্তা কিংবা নির্ভরতা নিয়ে সুখের হাসি হাসতে পারি? এটা সত্যি একটা কঠিন প্রশ্ন, কারণ আমরা আন্তরিকতার সাথে এই প্রশ্নের উত্তর দিতে পারবো না, সেটা আমাদের পক্ষে সম্ভব না। অথচ বাস্তবতা হলো আমরা সবাই মিথ্যার আশ্রয় নিবো।

কারণ আমরা এই বিষয়ের গভীরে প্রবেশ করতে চাইবো না, আমরা চাইবো না ভেতরের অন্ধকারটা পুনরায় সম্মুখে চলে আসুক, নির্মম বাস্তবতা পুনরায় আমাদের ক্ষত বিক্ষত করুক। আমরা সবাই নানা সময়ে নানা বিষয়ে এই আশ্রয় কিংবা নির্ভরতা করতে গিয়ে নিদারুণভাবে প্রতারিত হয়েছি এবং প্রতিনিয়ত হচ্ছি। কখনো কখনো হাসির অভিনয়ে খুব কাছের মানুষদের নিকট প্রতারিত হয়েছি। ঠিক তেমনি কখনো কখনো আবার দূরের মানুষদের বিশ্বাসের শিকলে বাঁধা পরে প্রতারিত হয়েছি।

কিন্তু তবুও আমরা পরিবার কিংবা এই সমাজ হতে বিচ্ছিন্ন হতে পারি নাই, চাপা কষ্টটাকে সুস্পষ্টভাবে প্রকাশ করতে পারি নাই। কারণ একটা দ্বিধা কিংবা অস্বস্তি আমাদের সেটা হতে দিতে চায় না, আমরা পুনরায় সেই একই বিষয়ে নিজেকে আর ক্ষত বিক্ষত করতে চাই না, সবটা মেনে নিয়ে কিংবা নীরবে সহ্য করে, আরো বেশী নিজেকে আড়াল করতে চেয়েছি মাত্র। সময় হয়তো অনেক কিছু অনেকভাবে প্রকাশ করে দিবে, কিন্তু আমরা কখনো মুখ ফুটে সেটা প্রকাশ করবো না, কি নিদারুণভাবে সমীকরণ!

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 62838.61
ETH 1657.37
USDT 1.00
SBD 0.41