জীবনের গল্প || বিনষ্ট ভরসা

in আমার বাংলা ব্লগ7 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। প্রকৃতির ভিন্ন পরিবেশে নিজেকে আরো বেশী সতেজ রাখার চেষ্টা করছি। সামাজিক অবস্থান হতে নিজেকে আরো বেশী একটিভ রাখার চেষ্টা করছি। যদিও আমাদের সমাজে একটা প্রচলিত নিয়ম আছে, মানুষ সর্বদা ক্ষমতাবানদের পাশে থাকে কিন্তু দুর্বলের পাশে কেউ থাকে না। কারণ মানুষ সবার আগে যার যার অবস্থান হতে নিজ নিজ স্বার্থ ও সুবিধার কথা চিন্তা করে। এছাড়াও আরো একটা অন্যতম কারণ হলো ভয়মুক্ত থাকা।

না শুধুমাত্র ভয়মুক্ত থাকা নয় বরং এখানে নিজেদের নিরাপত্তার একটা বিষযও জড়িয়ে আছে। দুর্বল কখনো কাউ নিরাপত্তার ছায়ায় রাখতে পারে না, কিংবা কাউকে ভয়মুক্ত থাকার বিষয়ে আশ্বস্ত করতে পারে না, ক্ষমতার শেকল তার হাতে থাকে না। আর এই কারণে মানুষ যতটা সম্ভব দুর্বলদের এড়িয়ে চলার চেষ্টা করে, তাদের সাথে সম্পর্ক ধরে রাখার চেষ্টা করে না। সম্পর্কের মায়ায় নিজের যেন ক্ষতি না হয়ে যায়, সেই চিন্তায় সর্বদা সচেতন থাকে। অথচ আমাদের সামাজিক সুরক্ষায় এটা একটা বড় ধরণের ক্ষত, কিংবা ভাইরাস।

myriams-fotos-babys-hand-3771123.jpg

আমাদের আত্মকেন্দ্রিক ভাবনাগুলোর মাঝে যতক্ষণ পর্যন্ত না পরিবর্তন আসবে, আমরা যতক্ষন পর্যন্ত না নিজের সুবিধা কিংবা স্বার্থের মায়া হতে বের হতে না পারবো, ততোক্ষণ পর্যন্ত এই সমস্যার আদৌ কোন সমাধান আসবে না। তবে হ্যা, আমরা যদি পরিবার কিংবা সম্পর্কের বন্ধনকে ধরে রাখার ব্যাপারে সচেতন হতে পারি, এই খানে একটু কার্যকর উপস্থিতি বৃদ্ধি করতে পারি, তাহলে হয়তো কিছুটা পরিবর্তন আসবে।

কিন্তু সেই পরিবার কিংবা সম্পর্কগুলোর অবস্থা আরো বেশী করুণ। আজকালতো যৌথ পরিবার বলতে কিছুই নেই, সম্পর্কের করুণ অবস্থা এখানেই সবচেয়ে বেশী হতাশাজনক। যেখানে সম্পর্কগুলো আস্থাহীনতায় ভোগছে সেখানে পরিবারগুলো কিভাবে ভালো থাকবে, যেখানে অস্থিরতায় বিড়াজমান সেখানে সুসম্পর্ক কিভাবে সম্ভব? আর আড়ালে থাকা তৃতীয় বিষয়টি হলো সিদ্ধান্তহীনতা নিয়ে, এটা পরিবারের মাঝে দিন দিন প্রকট হয়ে উঠছে।

সুতরাং আমরা চাইলেই সব কিছু স্বাভাবিক করতে পারবো না, আমরা চাইলেও সেই ভরসার জায়গাটাকে আরো সুন্দর ও মসৃণ করতে পারবো না। আমাদের ভেতরের ক্ষতটা যতক্ষণ পর্যন্ত না সুন্দর পর্যায়ে ফিরে আসতে পারবো ততোক্ষণ পর্যন্ত না আমাদের এই সম্পর্ক কিংবা পরিবারিক বন্ধনটা ঠিক হবে না। ভরসার এই জায়গাটা আগের মতোই সন্দেহযুক্ত থেকে যাবে।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59437.70
ETH 1589.95
USDT 1.00
SBD 0.38