জীবনের গল্প || রিজিক ভাবনা

in আমার বাংলা ব্লগ7 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবংসুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে নিজেকে আরো বেশী চঞ্চল রাখার চেষ্টা করছি। যদিও আমাদের চারপাশে ঘটে যাওয়া বিষয়গুলো কিংবা মানুষের পরিবর্তিত আচরণগুলো আমাদের নিদারুণভাবে হতাশ করে, হ্যা, এটা প্রায় ঘটে থাকে। কিন্তু তবুও আমরা সবটা ছাপিয়ে পুনরায় নিজেদের জীবনে গতিশীল হওয়ার চেষ্টা করি, নতুনভাবে নতুন করে আবার পুরনো স্বপ্নে ভিভোর হওয়ার প্রয়াশ চালাই।

আসলে আমাদের বেশির ভাগ অস্থিরতা থাকে রিজিককে কেন্দ্র করে, আমরা যা বুঝি সেটাই আসল কথা এর বাহিরে কিছু থাকলে সেটা আমরা মানতে প্রস্তুত নই। আমাদের ধারণা রিজিক মানেই নগদ টাকা, বেশী টাকা ইনকাম করার নামই হলো বেশি বেশি রিজিক। কিন্তু আদৌ কি কথাটা সত্য, এটা ঠিক? আমরা কখনো এসব নিয়ে চিন্তা করি না, আমাদের ভাবনাগুলো কতটা ভুলের উপর প্রতিষ্ঠিত আছে সেটা নিয়ে গবেষণাও করি না, এসব করার সময় কোথায় আমাদের?

alexas_fotos-time-is-money-1339781.jpg

সত্যিই তো, আমরা রিজিক নিয়ে এতো বেশী পেরেশান থাকি যে, এর বাহিরে অন্য কিছু চিন্তা করার সুযোগই নেই আমাদের। কিন্তু কেন? আমি ছোট বেলা হতেই দেখেছি বাঙালিদের ধারণাগত কিছু ভুল আছে, সেগুলো সত্যিকার অর্থে কুসংস্কার এর পর্যায়ে পড়ে না। অর্থাৎ বিশ্বাস কিংবা ধর্মীয়গত দিক বিবেচনায় আসে না। কিন্তু মানসিকগত কিছু ভুল ধারণার উপর আমি অবিচল আছি, সেগুলোকে পাল্টানো কিংবা সেই ভুলগুলো সংশোধন করার বিষয়ে আমাদের বিন্দুমাত্র আগ্রহ নেই।

অথচ এটাই আমাদের সবার আগে করা উচিত ছিলো। এমন অনেক উচিত কাজ ছেড়ে আমরা অনুচিত কাজে লিপ্ত হয়ে আছি। আচ্ছা আপনিই বলুন, যদি টাকা আমাদের জন্য রিজিক হয় এবং আমি প্রচুর টাকার মালিক হই, কিন্তু আমার মেয়ে প্রতিবন্ধিদের মতো হয়, তাহলে এই টাকা পয়সার কি মূল্য আছে? আবার যদি আমার প্রচুর টাকা না হয় এবং আমাদের মেয়ে সুন্দর ও সুষ্ঠু হয়, তাহলে কোনটা বেশী আমাদের জন্য সুখকর এবং স্বস্তিদায়ক? শুধু টাকা নয় আমার সন্তানের সুস্থ্যতাও আমার জন্য রিজিক।

সুতরাং প্রথাগত বিষয়গুলোর উপর নির্ভরশীল না হয়ে আমাদের উচিত মানসিকগত দিক হতে নিজেদের আরো সুসংগঠিত করা, ভুলের উপর না থেকে সঠিক বিষয়ের উপর সঠিক ধারণা পোষণ করা। রিজিক আমার স্বাস্থ্যগত দিক হতেও আসতে পারে, রিজিক আমার সন্তানদের সুস্থতার দিক হতেও আসতে পারে, রিজিক আমার প্রিয় মানুষগুলোর ভালো থাকার মাধ্যমেও আসতে পারে, অর্থাৎ রিজিক শুধু টাকা নয়, অর্থের দ্বারাই পরিমাপযোগ্য নয়।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64104.44
ETH 1820.21
USDT 1.00
SBD 0.38