আমার বাংলা ব্লগ পরিবার সদস্যদের সাথে কাটানো সুন্দর কিছু মুহূর্ত পর্ব -৩।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ মঙ্গলবার , ২০ মে ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। কাজেই আমি আর আবার আপনাদের মাঝে শেয়ার করব আমার বাংলা ব্লগ পরিবার সদস্যদের সাথে কাটানো সুন্দর কিছু মুহূর্ত। এই সুন্দর মুহূর্ত দুটি পর্ব ইতিমধ্যে আপনাদের মাঝে শেয়ার করে ফেলেছি। আজকে তৃতীয় পর্ব আপনাদের মাঝে উপস্থাপন করব। আশা করছি আজকের পর্বটি পড়ে এবং ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের বেশ ভালো লাগবে। আগের দুইটি পর্বতে আমি ভাইয়াদের সাথে কথা বলা এবং খাওয়া-দাওয়ার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব ভাই আর আমাদের জন্য কিছু ঘরে নিয়েছিল সেগুলো আমাদের মাঝে সুন্দর করে দিয়েছিল এবং তার সাথে বেশ কিছু ফটোগ্রাফি ও আড্ডা দিচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই একটি করে ছোট্ট দই এর কাপ নিয়ে খেতে শুরু করি। ছোট্ট কাপের দই গুলো আমার ভীষণ ভালো লাগে। সবাই মিলে এরকম প্রাকৃতিক পরিবেশের মধ্যে একসাথে এভাবে খাওয়া দাওয়া করতে বেশ ভালই লাগে।
খাওয়া-দাওয়া শেষ করতে করতে আমাদের অনেকটা সময় লেগে গিয়েছিল। কেননা আমরা সবাই খাওয়া-দাওয়া করছিলাম এর মাঝে কেউ ফটোগ্রাফি করছিল কেউ গল্প করছিল। তারপর আবার অনেকেই খাওয়া দাওয়ার ভিডিওগ্রাফি করেছিল। তবে এর মধ্যে আমি যখন খাওয়া দাওয়া করছিলাম তখন আবু রায়হানের আব্বু আবু রায়হান কে ধরে রেখেছিল। তাই সবার খাওয়া-দাওয়া শেষ হলে উনি নতুন করে খাওয়া দাওয়া শুরু করে। মানে আমাদের সাথে একসাথে খান নেই কেননা ছোট বাচ্চা ওকে তো আবার আলাদাভাবে কেউ রাখতে হবে। ওনার খাওয়া-দাওয়া করতে সব মিলিয়ে গুছিয়ে খাওয়া-দাওয়া পর্ব শেষ করতে অনেকটা সময় লেগে গিয়েছিল। খাওয়া-দাওয়া শেষ করতে করতে এই সোনিয়া আপু উঠে আমাদের সবার উদ্দেশ্যে কিছু কথা বলে গিফট নিয়ে আসে। গিফট গুলো দেখে আমাদের সবারই অনেক ভালো লেগেছিল। আমাদের সবার জন্য আলাদা আলাদা গিফট নিয়ে এসেছিল। মানে দেখতে একই রকম কিন্তু কালার গুলো ভিন্ন।
সব থেকে বেশি ভালো লেগেছিল সোনিয়া আপুর আর্ট গুলো দেখে। আপু যে এত সুন্দর আর্ট করে সেগুলো আমরা প্রতিনিয়ত সবাই দেখি। তবে এই আর্ট গুলো যখন নিজের হাতে ছুয়ে দেখতে পেয়েছিলাম তখন যেন আনন্দটা আরও বেশি পেয়েছিলাম। আমি এবং আমার হাজব্যান্ড এই দুইটা আর্ট পেয়েছি এই দুই আর্ট আমরা আমাদের ঘরে খুব সুন্দরভাবে টাঙিয়ে রেখেছি। ছবিগুলোর দিকে নজর গেলেই মনে পড়ে যায় এই দিনগুলোর কথা। একদম রুমের মধ্যেই সামনাসামনি রেখে দিয়েছি। যেন সব সময় আর্ট গুলো দেখি। আর আমার বাংলা ব্লগ পরিবারের সদস্যদের কথা মনে পড়ে যায়। এই আর্ট আমাদের ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছে। আর্ট গুলো খুব সুন্দর ভাবে গিফটের প্যাকেট দিয়ে মুড়িয়ে দারুনভাবে নিয়ে এসেছিল আমাদের জন্য। এত সুন্দর গিফট পেয়ে আমরা সবাই সেদিন অনেক খুশি হয়েছিলাম।
তাছাড়া আমাদের সবারই ছোট বড় বাচ্চা ছিল অনেকেরই তাদের জন্য আপুরা সুন্দর সুন্দর সোয়েটার নিয়ে এসেছিল। যেহেতু সময়টা শীতকাল ছিল তাই সোয়েটার গুলো পরিয়ে বেশ ভালোই লাগছিল সবাইকে। গিফট দেয়ার মুহূর্তটা ছিল সবথেকে বেস্ট। সবাই নিজ নিজ গিফট গুলো খুলে দেখছিল আর আনন্দের অনুভূতিটা সুন্দর করে প্রকাশ করছিল। তাছাড়া সবাই অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি ধারণ করেছিল। তার সাথে একদম শেষের দিকে গিফট নেওয়া হয়ে গেলে আমরা সবাই একসাথে সুন্দর করে একটি ফটোগ্রাফি ধারণ করে নেই। একটা ফটোগ্রাফির মধ্যে একই ফ্রেমে বাংলা ব্লগের অনেকগুলো সদস্য একসাথে। যাইহোক আজকে আপনাদের মাঝে এই পর্যন্ত শেষ করছি। পরবর্তীতে আমার বাংলা ব্লগ পরিবার সদস্যদের সাথে আরো অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আছে সেগুলো অন্য পর্বে শেয়ার করব। সবাই ভালো ও সুস্থ থাকবেন । আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
https://x.com/MstFatema137069/status/1924799264221495623?t=7ONL8AMtDPjNJdhTvlyPiw&s=19
https://x.com/MstFatema137069/status/1924799992226840655?t=UM0eMh-ummngSMKNuQDCJQ&s=19
https://x.com/MstFatema137069/status/1924800872477032817?t=Nap5rIb5t8gbcY6fcp-E8Q&s=19