লাইফ স্টাইল: শীতের দিনে বৃষ্টির আনন্দ।

in আমার বাংলা ব্লগlast year

IMG_20250322_094754~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে মঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের দিনে বৃষ্টির আনন্দ। শীতকালে বৃষ্টি হলে আরও বেশি শীত পড়ে। তবে মাঝে মাঝে শীতকালে বৃষ্টি হলে শুষ্কতা অনেকটাই হালকা হয়ে যায়। শীতকাল আসলে মনে হয় সবকিছু কেমন জানি শুকিয়ে জড়ো হয়ে যায়। এইতো এবার শীতের মধ্যে কয়েকদিন বৃষ্টি হয়েছে। তার মধ্যে আমি আর আমার ছেলে আবু রায়হান ছাতা মাথায় নিয়ে ছবি উঠেছিলাম। সকাল থেকে আজকে কি পোস্ট করব ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ ফোনের গ্যালারিতে গিয়ে এই ছবিগুলো দেখে ভীষণ ভালো লাগবে। আর তখনই ভাবলাম এই ছবি দিয়ে আপনাদের মাঝে পোস্ট শেয়ার করি। বৃষ্টির মুহূর্ত গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আকাশে ঘন মেঘ হয়ে ঝিরঝির করে যখন জোরে বৃষ্টি নামে। তখন ছাতা মাথায় দিয়ে বা বৃষ্টিতে ভিজতে বেশ ভালো লাগে। তবে একটা না বৃষ্টি হলে সমস্যা। একটানা বৃষ্টি হলে দিনমজুর কৃষক সবারই অনেক কষ্ট হয়ে যায়। এইতো দুই এক মাস আগের কথা আমি তখন আমার বাবার বাসায় ছিলাম। শীতের মধ্যে হঠাৎ করে আকাশে অনেক মেঘ জমে গেল।

IMG_20250322_094612~2.jpg

IMG_20250322_094740~2.jpg

এরপর আস্তে আস্তে ঝিরঝির করে বৃষ্টি নেমে আসলো। তবে খুব জোরে বৃষ্টি হয়েছিল না ঐদিন। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় নিয়ে খালি পায়ে পানিতে হাঁটতে ভীষণ ভালো লাগে। আমার ছেলে ছাতা দেখিয়ে বাইরে যাওয়ার জন্য বারবার বলছিল। এদিকে আমারও বৃষ্টিতে ভিজতে বেশ ভালো লাগে। তাই হালকা বৃষ্টিতে দুজন নেমে পড়লাম ছাতা মাথায় ভেজার জন্য। আপনারা নিশ্চয়ই ভাবছেন ছাতা মাথায় থাকলে আমার ভিজবো কিভাবে। সময়টা ছিল শীতের তাই বৃষ্টির পানি গায়ে পড়লেই গা যেন শিউরে উঠছিল মনে হচ্ছিল। এদিকে বাবু তো অনেক ছোট তাই ওকেও বৃষ্টিতে ভেজানো যাবে না। আবার অনেকেই বলে মায়ের ঠান্ডা লাগলে নাকি বাচ্চাদের ঠান্ডা লাগে। তাই আমিও বৃষ্টিতে ভিজতে পারছি না। তবে খুব জোরে বৃষ্টি হচ্ছিল না হালকা বৃষ্টি তাই বাইরে বের হলাম ছাতা নিয়ে। এরপর দুজন ছাতার মধ্যে দাঁড়িয়ে বাইরে হাত দিয়ে বৃষ্টির পানি অনুভব করছিলাম।

IMG_20250322_094749~2.jpg

IMG_20250322_094751~2.jpg

আর তখনই মনে পড়ে গেল কিছু ছবি তুলে নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। সব সময় চেষ্টা করি সুন্দর মুহূর্ত যখন অতিবাহিত করি তখনই সেটাকে ধরে রাখতে ছবির মাধ্যমে। আর পরবর্তীতে আপনাদের মাঝে মনের ভাব প্রকাশ করি এই ছবি সাথে নিয়ে। আমার বাংলা ব্লগ পরিবার আমার ভীষণ ভালো লাগে। কেননা এখানে আমাদের আনন্দের মুহূর্ত আমরা সবার সাথে শেয়ার করতে পারি।আর কথায় আছে আনন্দ শেয়ার করলে নাকি আরো বেশি ভালো লাগে। আমরা দুজন মিলে বেশ কিছুক্ষণ এভাবে হালকা বৃষ্টিতে ছাতা মাথায় নিয়ে ভিজেছিলাম। এর মধ্যে আবু রায়হানের আব্বু কল দেয়। তারপর ওনার সাথে ভিডিও কলে কিছুক্ষণ কথা বলি। এরপর আবু রায়হান মোবাইল নিয়ে বারবার মোবাইলে দিকে তাকাচ্ছিলো তাই ওর সুন্দর করে কিছু ফটোগ্রাফি ধারণ করিনি।

IMG_20250322_094752~2.jpg

IMG_20250322_094758~2.jpg

ও বাবা বৃষ্টিতে ভিজতে ভিজতে দেখি আমার ছেলের ভীষণ ঘুম পাচ্ছে। যখন খুব জোরে বৃষ্টি হয় তখন ঘুমাতে কিন্তু ভীষণ মজা লাগে। শীতকালে এমনিতেই ঘুম বেশি হয় তারপরে আবার এমনভাবে বৃষ্টি হলে আরও বেশি ঘুম পায়। তবে বৃষ্টির দিনে বিভিন্ন ধরনের ভাজাপোড়া বা গরম গরম খিচুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। বৃষ্টিতে দুজন ভিজতে ভিজতে আমার মাকে বললাম খিচুড়ি রান্না করতে। খিচুড়ি আমার খুব একটা পছন্দ না তবে মাঝে মাঝে খেতে বেশ ভালো লাগে। এদিকে আবু রায়হান তো ঘুমের জন্য হাই তুলছে। তাই আর দেরি না করে আমরা হাত পা ধুয়ে ঘরে উঠে পড়লাম। এরপর বাবুকে বিছানায় শোয়া তে শোয়া তে সে ঘুমোতে শুরু করে দিয়েছে। যতক্ষণ হালকা হালকা বৃষ্টি পড়ছিল ততক্ষণ সে ঘুমিয়ে ছিল । শীতের দিনে মাঝে মাঝে এমন বৃষ্টি হলে কিন্তু মন্দ হয় না। মাঝে মাঝে এমন বৃষ্টি আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে বৃষ্টি কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last year 

Screenshot_20250408-105646.png

Screenshot_20250408-105527.png

আপনার পোস্টটি খুবই মিষ্টি ও প্রাণবন্ত লাগলো। শীতের দিনে হালকা বৃষ্টির সেই অনুভূতি আর ছেলের সাথে কাটানো মুহূর্তগুলো নিঃসন্দেহে অনেক স্মরণীয়। ছবিগুলোও দারুণ হয়েছে—আপনার লেখার মতোই সুন্দর!আপনার বাবু মাশাল্লাহ অনেক সুন্দর।

 last year 

ধন্যবাদ আপু দোয়া করবেন আমার ছেলের জন্য।

 last year 

Screenshot_20250408-202837.png

Screenshot_20250408-202436.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63953.34
ETH 1800.94
USDT 1.00
SBD 0.39