গ্রামীণ পরিবেশে কাটানো কিছু মুহূর্ত।
হ্যালো সবাইকে
কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।গ্রামীণ পরিবেশে কাটানো কিছু মুহূর্ত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।
আপনাদের মাঝে হাজির হলাম আজকে আরো একটা নতুন পোস্ট নিয়ে। পোস্টটি সেটা হচ্ছে বেশ কিছুদিন আগে আমি সুন্দর একটা গ্রামীণ পরিবেশে কিছুটা সময় কাটিয়েছিলাম খুবই সুন্দর শান্তিময় এবং খুবই ভালো লাগার। তাই ভাবলাম এত সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার না করলে হয়। একদিন সকাল থেকে খুবই মন খারাপ লাগছিল কিছুই ভালো লাগছিল না। তাই চিন্তা করলাম বাইরে থেকে কোথাও ঘুরে আসি। কিন্তু বাইরে কোথায় ঘুরতে যাব সেটাই চিন্তা করতে লাগলাম। তারপর মনে হল গ্রামের আশেপাশে যেকোনো সুন্দর একটা জায়গা থেকে ঘুরে আসলে খুবই ভালো লাগবে। কারণ গ্রামীন পরিবেশ খুবই শান্ত সুন্দর হয় সেখানে সবুজ গাছপালা সব কিছু দেখলে মনটাও শান্ত হয়ে যাবে। সেজন্য চলে গেলাম গ্রামের দিকে।
সেজন্য বেরিয়ে গেলাম একটা রিক্সা নিয়ে গ্রামের দিকে। সেখানে যাওয়ার পথে চারপাশের রাস্তাগুলো খুবই ভালো লাগলো। রাস্তা চারপাশে সারি সারি গাছ লাগিয়ে রেখেছে গ্রামের পথ মানে এমন হয়। ফটোগ্রাফিগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন যেন মনে হচ্ছে সবুজের মাঝখান দিয়ে একটা চাদর বিছিয়ে দেওয়া হয়েছে। রাস্তাটাকে দেখতেই এমন লাগছে কারণ তার পাশে সবুজ গাছপালা গুণ জঙ্গল তার মাঝখান দিয়ে রাস্তাটা বয়ে গেছে। এই দৃশ্যগুলো দেখলে যেন মনে হয় মনটা যেমন শান্ত হয়ে যায় চোখটাও যেন একটু প্রশান্তি লাভ করে। গ্রামে যাওয়ার থেকে নিয়ে গ্রামের এই পরিবেশগুলো আস্তে আস্তে হেঁটে হেঁটে দেখছিলাম আর শরীরে একটা হালকা হাওয়া লাগছিল। সেই হাওয়াটা যেন পুরো শরীরটাকে হালকা করে দিচ্ছিল।
শুধু যে সবুজ গাছপালা আর গ্রামীণ মেঠো পথ দেখা যাচ্ছে সেরকমটা একদমই নয়। উপরে নীল আকাশটাও অসাধারণ লাগছিল। মনে হচ্ছিল আকাশে সাদা সাদা মেঘগুলো যেন তুলার মত ভেসে বেড়াচ্ছেন। এই মুহূর্তটা ছিল বিকেলবেলা। দুপুরের পরপরই মুহূর্ত দুপুরে খাওয়া-দাওয়া করে আমরা বেরিয়েছিলাম বাইরের পরিবেশটা একটু উপভোগ করতে। প্রাকৃতিক পরিবেশে কিছুটা সময় কাটিয়ে খুবই ভালো লেগেছে। খুবই অসাধারণ সময় ছিল। অনেকটা পথ হাঁটার পর দেখতে পেলাম একটা বড় গরুর খামার রয়েছে। রাস্তার পাশে আসলে গ্রামীণ জীবন বলতেই এটা ঘাস মুরগি গাছপালা গরু ছাগল সবকিছুই পালিত থাকে।
অনেকটা পথ হাঁটতে হাঁটতে একটা বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি। সে বাড়ির সামনে ঢোকার সময় রাস্তাটা খুবই লম্বা ছিল। মাটির রাস্তা ছিল এবং তার পাশে সুপারি গাছ লাগানো একেবারে আমাদের বাড়ির মতোই দেখতে। সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটিয়েছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোটবেলার অনেক কথাই মনে পড়ে গিয়েছে। ছোটবেলায় আমাদের বাড়ির রাস্তার মধ্যে এরকম অনেক সুপারি গাছ ছিল। আর সুপারি গাছগুলো থেক সুপারি পাড়তে দাদা দাদুর সাথে যে স্মৃতিগুলো রয়েছে সেগুলোও মনে পড়ে গেল। সত্যি বলতে সেদিন বিকেলে অনেক সুন্দর সময় কাটিয়েছি। প্রাকৃতিক পরিবেশের মধ্যে আসলে এই ধরনের পরিবেশে কিছুটা সময় কাটালে মনটা খুবই ভালো হয়ে যায় এবং ফ্রেশ হয়ে যায়। দৈনন্দিন জীবনে ভালো থাকার জন্য মন ফ্রেশ থাকে এবং ভালো থাকা খুবই প্রয়োজন। যাইহোক গিয়েছিল আমার গ্রামীন পরিবেশে কাটানো কিছু মুহূর্ত। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
| শ্রেণী | ট্রাভেল |
|---|---|
| ফটোগ্রাফার | @fasoniya |
| ডিভাইস | Vivo Y15s |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
https://x.com/APatwary88409/status/1948613112883806612?t=J25gSpqm1IfEJG0X9LHjeA&s=19
গ্রামীণ পরিবেশে আমরা যখন অসাধারণ সময় কাটাই তখন খুবই ভালো লাগে। আর আপনি চমৎকারভাবে সময়গুলো অতিবাহিত করেছেন। খুবই ভালো লেগেছে দেখতে।
গ্রামীণ পরিবেশে ঘোরাঘুরি করতে আমার খুবই ভালো লাগে। সবুজ শ্যামল প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আপু।