প্রয়োজনীয় কিছু জিনিস কেনা কাটা করার মুহূর্ত ।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রয়োজনীয় কিছু জিনিস কেনা কাটা করার মুহূর্ত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।

1000067584.jpg

আসলে আমাদের চাহিদার কোন শেষ নেই আসলে আমরা যত পাই তত চাই। বেশ কিছুদিন আগে সন্ধ্যার পর একটু বেরিয়েছিলাম প্রয়োজনে কিছু জিনিসপত্র কেনাকাটা করার ছিল। আসলে একটা সংসারে কত কিছুই না লাগে কিছুদিন পর মনে হয় এটা কিনলে মনে হয় ভালো হতো। যদিও এখন সেরকম কেনাকাটা তেমন করছি না বিভিন্ন কারনে। তবে কিছু কিছু জিনিস রয়েছে না কিনলে চলাই যায় না। সেরকমই কিছু জিনিস আজকে কেনাকাটা করলাম এবং সেই মুহূর্তগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে এসেছি। সকলের পোস্ট করতে দেখতে অনেক বেশি উপভোগ করি সবাই খুবই সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করে। তাই ভাবলাম আমার এই সামান্য কেনাকাটা করার কিছু মুহূর্ত আমিও আপনাদের মাঝে শেয়ার করি।

1000067599.jpg

1000067588.jpg

সেদিন মূলত একটা ক্রোকারিজ দোকানে গিয়েছিলাম কিচেনের জন্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনাকাটা করার জন্য। আসলে সংসার বলতে এখন দুটো পাতিল দুটো প্লেট নিয়ে চলছে। সেগুলো আমার আম্মু দিয়েছিল। সেরকম কিছুই কেনাকাটা করা হয়নি। কিন্তু সময়ের ব্যবধানে অনেক কিছুরই প্রয়োজন পড়ছে এবং কেনাকাটা করতে হচ্ছে। যদিও আমার সবকিছুই রয়েছে একটা সংসারে যা কিছু প্রয়োজন হয় সবকিছুই আমার রয়েছে কিন্তু আমি কিছুই ব্যবহার করতে পারছি না। যাইহোক সেটা অন্য কথা সেদিন এটা ক্রোকারিজ দোকানে গিয়েছিলাম গিয়ে এত এত জিনিসপত্র দেখে আমার খুবই ভালো লেগেছে। আসলে এখন জামা কাপড়ের দোকান থেকে এই দোকানগুলোতে গেলে খুবই ভালো লাগে মাঝে মাঝে মনে হয় আমি আসলে সংসারী হয়ে উঠছি।

1000067593.jpg

1000067597.jpg

আমার আসলে বেশ কয়েকটি তরকারির বাটি প্রয়োজন ছিল। দোকানটা আমাদের খুবই পরিচিত একটা দোকান দোকানদার খুবই দোকানের সাথে খুব ভালো একটা সম্পর্ক রয়েছে। কারন শুধু থেকেই একটি একটি করে জিনিস সেই দোকান থেকে কেনা হচ্ছে। আর এই দোকানে গেলে তো আমি প্রয়োজনের বাইরেও একটা দুটো জিনিস কিনে আনি কারণ ছোট ছোট এই জিনিসগুলো সংসারে থালা বাটি গুলো এখন আমাকে খুব টানে। দোকানে গেলে জিনিসপত্র দেখতে খুবই ভালো লাগে এবং মন চায় সবকিছুই কিনে নিয়ে চলে আসি। দোকানে যাবার পর দোকানদার আমাকে বেশ সুন্দর সুন্দর অনেকগুলো বাটি দেখিয়েছিল। আমি চেয়েছিলাম ছোট ছোট সাইজের অল্প কয়েকটা বাটি নিয়ে আসতে কিন্তু তারা সেরকম ভাবে বিক্রি করছিল না। একটা সেটি বিক্রি করছিল ছিল অন্যরকম গুলো কিন্তু সেগুলো আবার আমার পছন্দ হচ্ছিল না।

1000067574.jpg

1000067595.jpg

তখন একটা বড় বাটি সেট কিনতে হয়েছে। যদিও এটা আমার খুবই প্রয়োজন ছিল কিনে অবশ্য খুবই ভালোই হয়েছে। বাটিগুলো কিনেছিলাম তাছাড়া কিচেনের প্রয়োজনীয় জিনিসপত্র যেমন এর পাশাপাশি আমি চায়ের কাপ কিনে ছিলাম বেশ কয়েকটা। আমার আম্মু যে চায়ের কাপগুলো দিয়েছিল সবগুলো আরুশ বাবু ভেঙ্গে ফেলেছে সেগুলো কাচের ছিল সেজন্য। এছাড়াও আমি একটা ভীম কিনেছি এবং প্রয়োজন অনেক কিছুই কিনেছি। কেনাকাটা শেষে বাসায় ফেরার পথে আবার রাস্তা দাড়িয়ে কিছু খাবার দাবার খেয়েছিলাম বলতে গেলে নাস্তা করেছি। নাস্তা সময় হয়ে গিয়েছিল তাই ভাবলাম বাজার থেকে নাস্তা করে যাই।

1000067586.jpg

1000067590.jpg

জিনিসপত্র কেনাকাটা শেষে বাজারে নাস্তা করার পর বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করেছিলাম।আরুশ বাবু অনেক বেশি খুশি ছিল সে বাইরে বেরোতে অনেক পছন্দ করে সেজন্য সে অনেক খুশি ছিল। দোকানদারও তাকে অনেক আদর করে সেজন্য সে ওই দোকানে যেতে অনেক পছন্দ করে। তাছাড়া বাইরে গেলে সে মানুষ দেখলে খুবই খুশি হয়ে যায়। যাই হোক এ ছিল আমার কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করার মুহূর্ত আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীলাইফস্টাইল
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1000052972.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  
 last year 

সংসার জীবনে অনেক কিছু দরকার হয় কিনা কাটার। তবে এটি শুনে ভালো লাগলো বাসার জন্য কিছু কিনাকাটা করেছেন। আর নিত্যদিনের প্রয়োজনীয় অনেক কিছু দরকার হয়। কেনাকাটা করার পর রাস্তায় দাঁড়িয়ে নাস্তাও করেছেন। আর বাহিরে গেলে অনেকে বাইরে নাস্তা করতে বেশি পছন্দ করে। ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 61662.76
ETH 1714.79
USDT 1.00
SBD 0.38