লাইফ স্টাইলঃ প্রেস কনফারেন্স এবং ছোট্ট কিছু পদক্ষেপ

in আমার বাংলা ব্লগ2 years ago
1000003398.jpg

আজ - রবিবার

২৯ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
সেপ্টেম্বর ১৫, ২০২৪ খ্রিষ্টাব্দ

🌺 চলুন শুরু করি 🌺

হিন্দু ভাইদের নমস্কার এবং মুসলমান ভাইদের কে সালাম জানিয়ে আজকের নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি..! আশা করি সবাই শেষ পর্যন্ত পাশে থাকবেন
1000003396.jpg

গত দুইদিন ধরে আবহাওয়া কি একটা যে হল শুধু বৃষ্টি হয়েই চলেছে। আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে...., এই যে আমি এখন পোস্ট করছি এখনও টিপটিপ করে বৃষ্টি হচ্ছে এবং ঝড়ো আবহাওয়া হচ্ছে । একদিক থেকে বিষয়টা ইনজয় করতেছি আবার অন্য দিক থেকে আমাদের প্রতিদিনের কাজকর্মে অনেক বাধাগ্রস্ত সৃষ্টি হচ্ছে তবে মাঝেমধ্যে প্রকৃতির এমন রূপ দেখতে ভালোই লাগে। আবার এগুলো উপলব্ধি করেও বেশ মজা পাওয়া যায়। আজকে আমি আপনাদের মাঝে আমাদের ছোট,ছোট কিছু পদক্ষেপ আমাদের ক্যারিয়ারের জন্য যেগুলো ভালো কিছু বহন করবে সেই পদক্ষেপ গুলো নিয়ে ছোট্ট একটা আন্দোলনের কর্মসূচি গুলো আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনাদের আজকের এই পোস্টটি বেশ ভালই লাগবে। বর্তমানে আমাদের মৎস্য ডিপ্লোমাধারীদের সরকারি চাকরি নিয়ে একটা সমস্যা সৃষ্টি হয়েছে কারণ এর আগে যখন এই মৎস্য ডিপ্লোমা প্রতিষ্ঠা করা হয় তখন থেকেই আমাদের ডিপ্লোমা শেষ করে সরকারি চাকরি করার একটা পদ চালু করা রয়েছে।কিন্তু সেই পথটা এখন বর্তমানে প্রাণী সম্পদ অধিদপ্তরের যে স্টুডেন্ট গুলো রয়েছে তারা এখানে কর্মরত রয়েছে।

1000003397.jpg

আসলে এগুলো আমাদের ছাত্রের দিক থেকে অনেকটাই অনৈতিক কারণ যে পদগুলো আমাদের জন্য তৈরি করা হয়েছে সেগুলো এখন অন্য কেউ ভক্ষণ করছে যেটা সত্যি অনেক দুঃখজনক একটা বিষয়। আমাদের বাংলাদেশে সরকারিভাবে মোট চারটা ডিপ্লোমা অবস্থিত রয়েছে। যার মধ্যে সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ এবং চাঁদপুর এই চারটা জায়গায় এইগুলো প্রতিষ্ঠিত করা হয়েছে। এইতো কিছুদিন আগে আমরা বাংলাদেশের সকল ডিপ্লোমা স্টুডেন্ট মিলে ঢাকা মৎস্য ভবনে গিয়ে এটা নিয়ে আন্দোলন করেছিলাম। কিন্তু মাত্র ভবনের যে ডিবি অফিসার রয়েছে তিনি আমাদেরকে শুধুমাত্র সান্তনামূলক বক্তব্য দিয়ে সন্তুষ্ট থাকার একটা আশ্বাস দিয়েছিলেন এবং সেই সাথে তিনি বলেছিলেন যে এই বিষয়গুলো নিয়ে তারা কর্মসূচি পালন করবে। এবং এইগুলি যিনি মৎস্য উপদেষ্টা রয়েছে তার সঙ্গে এটা নিয়ে আলোচনা করবেন। কিন্তু বাস্তবে তিনি শুধুমাত্র আশ্বাসই দিয়েছিলেন পরবর্তীতে এটা নিয়ে আর কোন কর্মসূচি পালন করা হয়নি।

1000003361.jpg

আর এই বিষয়গুলো আমরা শিক্ষার্থীরা একেবারে মেনে নিতে পারি নি, যার কারণে আমরা কয়েকটি আন্দোলনের পদক্ষেপ চালু করেছিলাম এবং পরবর্তীতে আজকে যমুনা টিভি, আর টিভি এবং বাংলাদেশের যে বিখ্যাত টিভিগুলো রয়েছে সেই সাংবাদিকদের ডেকে এনে একটা প্রেস কনফারেন্স করা হয়েছিল এবং সেই সাথে আমরা আমাদের যেই ৮ দফা দাবি গুলো রয়েছে সেগুলো তাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করলাম। আমরা আশা করছি হয়তোবা এবার আমরা আমাদের নিয়ে দাবিটার সমাধান পাবো এবং সেই সাথে আমাদের যেই সমস্যাগুলো রয়েছে সে তার একটা পার্মানেন্ট সমাধান পাবো ইনশাল্লাহ। আর এভাবে যদি আমরা আমাদের সমস্যা সমাধান না পাই সে ক্ষেত্রে আমরা এই কর্মসূচি পালন করে যাব এটা সিদ্ধান্ত নিয়েছি।এবং সেই সাথে আমাদের ডিপ্লোমা যেই ক্লাসগুলো রয়েছে সেগুলো অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন আমাদের বড় ভাইয়েরা। এখন যেহেতু বড় ভাইয়েরা এই সিদ্ধান্ত নিয়েছে তারা হয়তো বা ভালো মনে করে নিয়েছে তাই আমরা সবাই মিলে এটি পালন করার চেষ্টা করছি।

1000003395.jpg

আজকে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে অনেক শিক্ষার্থী কলেজে আসতে পারেনি। যার জন্য আমরা আমাদের আন্দোলনটা ছোট করে করতে পেরেছি তবে মনে হচ্ছে এই আন্দোলনটা অনেক বেশি ইফেকটিভ হবে। এই সমস্যাটা সমাধান হলে আমাদের এই ফিশারি ডিপ্লোমার চাহিদা অনেক বেশি বেড়ে যাবে এবং আমরা পড়াশোনা শেষ করে একটা সরকারি চাকরি করার মতো যোগ্যতা হয়তোবা গড়ে তুলতে পারবো। একটু আগেই মিছিল শেষ করে খাওয়া-দাওয়া শেষ করে গোসল করে পোস্টটা করতে বসলাম, বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে এবং এটা উপভোগ করতে করতে আমি পোস্টটা করছি। আপনাদের ওদিকে কেমন আবহাওয়া চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের সবাইকে আমার মনের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষন পাশে থেকে আমার ছোট্ট ব্লগটি উপভোগ করার জন্য আবার খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোন পোস্টে।ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ।

ব্লগার@emonv
ডিভাইসTecno camon 20
শ্রেণী ‌লাইফস্টাইল পোস্ট
লোকেশন ‌মৎস ডিপ্লোমা সিরাজগঞ্জ

🔚 সমাপ্তি

Screenshot_20240511-225100.jpg

আমার নাম মোঃ ইউনুস আলী ইমন। বর্তমানে আমি সিরাজগঞ্জ মৎস ইনস্টিটিউট এর একজন ছাত্র হিসেবে পড়াশোনা করছি। এছাড়া পরিচয় দেওয়ার মতো এখনো কিছু করে উঠতে পারেনি তবে নিজের ব্যক্তিত্ব এবং ক্যারিয়ারের উপরে কাজ চলমান......। আমি নিজেকে ভেঙে চুড়ে নতুন করে আবিষ্কার করতে অনেক পছন্দ করি এবং আমি মানুষকে সাহায্য করতে অনেক ভালোবাসি। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাতে নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি। আপনাকে স্বাগতম আমার সম্পর্কে জানতে আগ্রহী হওয়ার জন্য। ভালোবাসা রইলো অবিরাম সবাইকে 💝।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার দারুন এই পোস্ট দেখে বেশ ভালো লাগলো। নতুন একটা বিষয় সম্পর্কে আইডিয়া তুলে ধরেছেন আমাদের মাঝে। যার মধ্যে দিয়ে অনেক কিছু জানতে পারলাম।

 2 years ago 

ফিশারি ডিপ্লোমা শিখার্থীদের আন্দোলন ও বিভিন্ন দাবী নিয়ে সাংবাদিক সম্মেলন বিষয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করেহেন ভাইয়া। ভালো লেগেছে পোস্টটি। আশাকরি আপনাদের দাবী গুলো কতৃপক্ষ খুব তাড়াতাড়ি মেনে নিবেন। আপনাদের আন্দোলন সফল হোক। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

বেশ কিছু জানতে পারলাম এই পোস্ট পড়ার মধ্য দিয়ে। যে সমস্ত বিষয়ে আমার ধারণা ছিল না জানতাম না ঠিক তেমনি কিছু জানার সুযোগ মিলেছে। প্রেস কনফারেন্স এর মাধ্যমে বা সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের দাবি আদায় করা সম্ভব। তবে অন্যান্য মাধ্যমের তুলনায় এগুলো যথেষ্ট বেশি ভূমিকা পালন করে। বিভিন্ন চ্যানেলের সাংবাদিক থাকে।

 2 years ago 

আমাদের দেশ যতই কারিগরি শিক্ষার উন্নতির কথা বলুক এটা এখও অবহেলিত। এটা আমার মতো ভুক্তভোগী শিক্ষার্থীরা খুব ভালো করে জানে। এখনও এরা সেই মান্ধাতার আমলে পরে আছে। তোমাদের উদ‍্যোগটা ভালো। তবে মনে হয় না কোন লাভ হবে। তবে চেষ্টা চালিয়ে যাও তোমাদের জন্য শুভকামনা।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63069.89
ETH 1824.87
USDT 1.00
SBD 0.38