লাইফ স্টাইল :- নার্সারি বাগানে ঘুরতে যাওয়ার মুহূর্ত।
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।
কিছুদিন আগে আমি আর আমার হাজব্যান্ড সহ আমরা নার্সারি বাগানে ঘুরতে গিয়েছিলাম। কারণ এর আগে আরো একবার নার্সারি বাগানে গিয়েছিলাম কিছু গাছ কেনার জন্য। আমি আমাদের বাড়ির সামনে চিন্তা করেছি একটি ছোট বাগান করব। ফুল গাছের চারা কিনে বাড়ির সামনে লাগাবো। তখন তেমন বেশি ফুল গাছ কেনা হয়নি। তাই হাজবেন্ড বললাম আমরা নার্সারি বাগানে যাবো। তাই আমরা যখন আমার বাবার বাড়িতে বেড়াতে এসেছিলাম একদিন বিকেলে নার্সারি বাগানে দিয়েছিলেন। নার্সারি বাগানে গেলে আমার পাশে আলাদাই ভালো লাগে। কারণ চারপাশের সৌন্দর্য দৃশ্য উপভোগ করা যায়।
আমরা যখন রিক্সা নিয়ে নার্সারি বাগানে গিয়েছিলাম তখন নার্সারি বাগানের গেট বন্ধ ছিল। তারপর একটা লোক এসে গেট খুলে আমাদেরকে ভিতরে নিয়ে। তারপর আমরা নার্সারি বাগানে তে গিয়ে চারপাশে ঘুরে ঘুরে কিছু গাছ দেখলাম। যেই লোক নার্সারি বাগানের দেখাশোনা করে তার সাথে আমাদের পরিচয় আছে। কারণ আরো কয়েকবার নার্সারি বাগানে গিয়েছিলাম তাই লোকটার সাথে পরিচয় হয়ে গিয়েছে। তারপর লোকটা আমাদেরকে বলল আপনারা নার্সারি বাগান ঘুরে ঘুরে প্রথমেই দেখুন। তারপর আমরা ঘুরে দেখলাম এখন তেমন ফুল গাছ নেই। শুধুমাত্র কয়েকটি কাঠ গোলাপ গাছ আর জবা ফুল গাছ আরো কয়েকটি গাছ রয়েছে। কারণ শীতকালে প্রচুর ফুল ফোটে। অন্য সময় তেমন ফুল গাছ পাওয়া যায় না।
তারপর আমি ওই নার্সারি বাগানের মামা টাকে বললাম আমাদের কিছু ফুল গাছ লাগবে। আমি বাড়ির সামনে একটি ছোট বাগান করব। তারপর নার্সারি বাগানের মামা বলল এখন তো তেমন কোন ফুল গাছ পাওয়া যাবে না। কিছু গাছ আছে সেগুলো নিলে তেমন ভালো হবে না। তারপর মামা আরো বললো গোলাপ গাছ কিছু আছে যেগুলো আমরা কলব করে রেখেছি। আপনারা নিয়ে গেলে সেই গাছগুলো কাটিং করে রাখতে হবে। হয়তো তখন নাও বাঁচতে পারে। তারপর আমি মামাকে বলেছিলাম তাহলে কিভাবে গাছ নিয়ে যাব। তখন মামা হাসি মুখে বলল এখন আপনারা গাছ না নিয়ে গেলে ভালো হবে। যদি শীতকালে আসেন তাহলে নানা ধরনের গাছ নিয়ে যেতে পারবেন।
সেগুলো বাঁচাতে অসুবিধা হবে। এখন গাছ নিয়ে গেলে তেমন বাঁচার সম্ভাবনা নাই। কারণ যখন ফুল গাছের সিজন থাকে তখন গাছ সুন্দরভাবে বড় হয়। তাই আমরা মামাকে বললাম ঠিক আছে তাহলে এখন কোন গাছ নিয়ে যাব না। পরবর্তীতে যখন শীতকাল আসবে তখন কিন্তু আমি অনেক গাছ নিয়ে যাব। কারন আমি এইবার যখন ভেবেছি বাড়ির সামনে একটি ছোট বাগান করব তখন চেষ্টা করব বাগান করার জন্য। তারপর মামা বলল বসেন কিছু ঠান্ডা খেয়ে যান। তারপর আমরা কিছুক্ষণ বসে চারপাশে আরো ঘুরাঘুরি এবং কিছু ছবি তুলে নিয়ে নিলাম। আসলে এবার কেন জানি আমার একটি ফুলের বাগান করার বেশ ইচ্ছে জেগেছে।
যখন নিজে মনের মধ্যে কোন জিনিস ইচ্ছে করে তখন সেই ইচ্ছে টাকে প্রাধান্য দিলে নিজের মনে শান্তি পাওয়া যায়। তাই আমি নিজ থেকেই আমার হাজবেন্ডকে বলেছি আমি একটি ফুলবাগান করবো এবার। এক কথায় আমার হাজবেন্ডও রাজি হয়ে গিয়েছে ঠিক আছে তাহলে শীতকালে তোমাকে অনেক ফুল গাছ এনে দেবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমরা যাই। তারপর মামাকে বলে আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিলাম। যাই হোক পরবর্তীতে যাতে ফুল গাছ এনে একটি ছোট বাগান করতে পারি আপনারা দোয়া করবেন। আশা করি আমার আজকের পোস্টটি আপনাদের অনেক ভালো লাগবে।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://x.com/bdwomen2/status/1927339727583080925?t=276haFLwT6YYqaIXCunjWQ&s=19
https://x.com/bdwomen2/status/1927348794699477223?t=rirBr08J_khvLI_f9g_zyQ&s=19
https://x.com/bdwomen2/status/1927349343905870049?t=u_o37FUnDuuMl2CqiFI3Tg&s=19
https://x.com/bdwomen2/status/1927349988222201900?t=vNCkrJuGaFfqdbwyOFguzg&s=19
https://x.com/bdwomen2/status/1927350428691288068?t=EaBvpMxs5qFhAyCmtVMLNA&s=19