লাইফ স্টাইল :- হঠাৎ করে বিরিয়ানি খেতে যাওয়ার মুহূর্ত।
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন সব সময় ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে সবার লেখার পোস্ট পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি। তেমনি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব বিরিয়ানি খেতে যাওয়ার মুহূর্ত। আমাদের এদিকে কিছুদিন যাবত অনেক বৃষ্টি হচ্ছে। যদিও বৃষ্টি গুলো থেমে থেমে হচ্ছে। আমি দুইদিন যাবত বাবার বাড়িতে আছি। আর বৃহস্পতিবার আমার হাজবেন্ড রাত্রে আমাদের বাড়িতে আসলেন। এবং শুক্রবার বিকেলে আমি আমাদের বাড়ি থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা হয়তো অনেকে জানেন আমার হাজব্যান্ড মাদ্রাসায় শিক্ষাগতা করে। এই কারণে বৃহস্পতিবার বিকেলে হাজবেন্ডের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যখন আমাদের বাড়ি থেকে গাড়ি করে দাগনভূঞা বাজারে গেলাম। তখন দেখি অনেক বৃষ্টি এবং বৃষ্টির কারণে গাড়িতেও বসা যাচ্ছে না।
তারপর আমি আমার হাজব্যান্ড এবং মেয়ে একটি মার্কেটের সামনে দাঁড়ালাম। কারণ বৃষ্টি বন্ধ হলে আমরা অন্য একটি গাড়ি নিয়ে হাজবেন্ডের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তখন দেখি বৃষ্টি অনেক বেশি সেই সুবাদে মার্কেটে সামনে দাঁড়িয়ে রইলাম। এমন সময় আমার হাজব্যান্ড বলতে লাগলো বিরিয়ানি খাওয়ার জন্য। হঠাৎ করে সিদ্ধান্ত আমার হাজব্যান্ড নিলো সাথে সাথে আমি নিজের রাজি হয়ে গেলাম। কারণ ওই মার্কেটের ভিতরে বিরিয়ানি খাওয়ার রেস্টুরেন্ট আছে। আর বিরিয়ানি খেতে কার কাছে যে না ভালো লাগে। এরপর আমরা যখন বিরিয়ানি খেতে রেস্টুরেন্টের ভিতরে গেলাম তখন কোন কাস্টমার ছিল না। সাথে সাথে আমি আর আমার হাজব্যান্ড একটি কেবিনে বসলাম মেয়েকে নিয়ে।
এরপর রেস্টুরেন্টের লোক এসে জিজ্ঞেস করল কি খাবে। এবং আমার হাজব্যান্ড বলতে লাগলো বিরিয়ানি খাবে। সাথে সাথে খাসির কাচ্চি বিরিয়ানি অর্ডার করলো আমার হাসবেন্ড। কারণ আমি বিরিয়ানি খেতে অনেক পছন্দ করি এই কারণে কোথাও ঘুরতে গেলে বিরিয়ানি দেখলে মন চাই খেতে। এবং সেটি আমার হাজব্যান্ড ও জানে। তারপর আমরা দুই প্লেট বিরিয়ানি অর্ডার করলাম। এবং ঠান্ডা ও লাচ্ছি অর্ডার করলাম। কারণ ছোট বাচ্চারা লাচ্ছি খেতে অনেক পছন্দ করে। তখন আমরা কিছু ফটোগ্রাফি করে নিলাম বিরিয়ানি খাওয়ার। আর খুব মজা করে বসে বসে রেস্টুরেন্টে বিরিয়ানি খেলাম।
যদিও দাগনভূঞা বাজার আমাদের বাড়ি থেকে কাছে। এই কারণে বিরিয়ানি খেতে গেলে সুবিধা হয়। আর আমার হাজবেন্ডের বাড়ি থেকে দাগনভূঞা বাজার অনেক দূরে। এই কারণে আমার হাজবেন্ডের বাড়ি থেকে তেমন যাওয়া হয় না। যখন আমাদের বাড়ি থেকে হাজবেন্ডদের বাড়িতে যাচ্ছি। আর অন্যদিকে আর অন্যদিকে বৃষ্টি হচ্ছে এই কারণে সুবিধা হয়েছে। এবং মজা করে ঠান্ডা দিয়ে খাসির বিরিয়ানি খেলাম আমি আমার হাজব্যান্ড এবং মেয়ে। যদিও মেয়ে বিরিয়ানি একদম খাই নাই। চেষ্টা করেছি মেয়েকে একটু হলেও বিরিয়ানি খাওয়ার জন্য। তবে সময় নিয়ে কথা বলতে বলতে বিরিয়ানি গুলো খেলাম।
এরপর আমি বাইরের দিকে তাকিয়ে দেখতে লাগলাম তখনো বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির কারণে রেস্টুরেন্ট থেকেও বাইর হতে পারলাম না। এই কারণে আরো কিছুক্ষণ বসলাম। তবে মজার বিষয় হচ্ছে ওই দোকানে বিরিয়ানি ছাড়া অন্য কোন কিছু বিক্রি করা হয় না। যখন একটু বৃষ্টি কমলো তখন আমরা টাকা পেমেন্ট করে বাইরে চলে আসার জন্য রেস্টুরেন্টের সামনে গেলাম। আর তখন ম্যানেজার বলতে লাগলো আজকে বিকেলে প্রথম কাস্টমার আমরা। সত্যি মাঝেমধ্যে এরকম বিরিয়ানি খেতে গেলে নিজের কাছে ভালো লাগে এবং ভালো সময় কাটে। আর এই বিরিয়ানি রেস্টুরেন্টে প্রায় সময় বিরিয়ানি খেতে চাই। এই হচ্ছে বৃষ্টির সময় রেস্টুরেন্টে বিরিয়ানি খাওয়ার মুহূর্ত।
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজারনাম@bdwomen আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। তার পাশাপাশি কবিতা আর গল্প লিখতেও আমার অনেক ভালো লাগে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://x.com/bdwomen2/status/1952371198253584398?t=mPUhrDEzuNp9v6gI-DQ8Lw&s=19
https://x.com/bdwomen2/status/1952353211831947641?t=Tcf57Jg6AewOy-bzFSI8gg&s=19
https://x.com/bdwomen2/status/1952353513230811356?t=LPbSXzCwEIn9A9EWc3pHjA&s=19
https://x.com/bdwomen2/status/1952353952957370382?t=KRm-kgkxI5eZaN_YZpA8mg&s=19
আসলে আপু বিরিয়ানি খেতে অনেককে পছন্দ করে। আর আপনারা তো দেখছি জমিয়ে খেয়েছেন।একদিকে বৃষ্টি অন্য দিকে বিরিয়ানি দুটি মিলে একেবারে জমে গিয়েছিল মনে হচ্ছে। সত্যি হঠাৎ খাওয়ার মজাই আলাদা। নিশ্চয় অনেক মজা করে খেয়েছেন।ধন্যবাদ আপনাকে।
হঠাৎ করে বিরিয়ানি খেতে যাওয়ার মুহূর্ত শেয়ার করেছেন।হঠাৎ করে এমন প্ল্যানেই তো আসল মজা।ছবিতে বিরিয়ানিটা দেখে জিভে জল এসে গেল।এমন আকস্মিক বিরিয়ানি প্ল্যানগুলোই তো মনে রাখার মতো হয়! হঠাৎ প্ল্যান মানেই বেস্ট প্ল্যান! এমন অভিজ্ঞতা নিয়ে একটা ছোট ফুড রিভিউ লিখলে দারুণ হতো।
বিরিয়ানি খেতে যাওয়ার মুহূর্ত শেয়ার করেছেন দেখে খুবই ভালো লেগেছে। কাচ্চি বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে। চমৎকার সব মুহূর্ত গুলো শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
বিরিয়ানি সেতো আমার দুর্বলতা। কযেকদিন আগে খেলাম নিজের ঘরে বানিয়ে। ফেমিলি সহ বিরিয়ানি খেয়ে দারুন সময় অতিবাহিত করেছেন। ধন্যবাদ।
Congratulations!
Your post has been manually upvoted by the SteemPro team! 🚀
This is an automated message.
If you wish to stop receiving these replies, simply reply to this comment with turn-off
Visit here.
https://www.steempro.com
SteemPro Official Discord Server
https://discord.gg/Bsf98vMg6U
💪 Let's strengthen the Steem ecosystem together!
🟩 Vote for witness faisalamin
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin