আজকের ব্যস্ততম দিনে কিছু সুন্দর মুহূর্ত।

in আমার বাংলা ব্লগlast year


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ২২ শে এপ্রিল, মঙ্গলবার, ২০২৫ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000199387.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আসলে আমার বাংলা ব্লগে সবাই প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ শেয়ার করে যেগুলো পড়লে ভীষণ ভালো লাগে। আমরা সবাই এখানে একটি পরিবারের মত মিলেমিশে থাকি। আমার বাংলা ব্লগে এরকম অনেক সদস্য আছে কেউ রান্না করতে পছন্দ করে, কেউ ভ্রমণ করতে পছন্দ করে, কেউ খেলাধুলা করতে পছন্দ করে, কেউ কবিতা লিখতে পছন্দ করে আবার কেউ গান গাইতে পছন্দ করে। সবার সুন্দর সুন্দর ক্রিটিভিটি গুলো প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে প্রকাশ পায়। যাইহোক আজকে আমি সারাদিনের ব্যস্ততার মাঝেও কিছু সুন্দর সময় কাটিয়েছি সেই সুন্দর সময়ের মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো।

1000199381.jpg

আজকে সকালে ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়েছিল। সকালে রান্না করে খাওয়া দাওয়া করতে করতে প্রায় বারোটা বেজেছিল। কয়েকদিন হলো বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করানোর জন্য মিরপুর যেতে চাচ্ছি কিন্তু ব্যস্ততার জন্য যাওয়া হচ্ছে না। তাই দুপুর ১২ টার দিকে আমার বাইক নিয়ে মিরপুরের ৬০ ফিটে ইয়ামাহার সার্ভিসিং সেন্টার দিকে রওনা দিলাম।

1000199382.jpg

সার্ভিসিং সেন্টারে এসে দেখি প্রচুর বাইক এসে জমা হয়ে রয়েছে। সবাই সার্ভিসিং করানোর জন্য এসেছে। আমিও সবার মতই সিরিয়াল দিয়ে অপেক্ষা করতে থাকলাম। একটা সময় পরে আমার বাইকের ইঞ্জিন অয়েল এবং অয়েল ফিল্টার চেঞ্জ করে হ্যান্ড ওভার করলো। তারপর বাসায় আসার আগেই ভাবলাম যে, মিরপুর দশের বাইক পট্টিতে গিয়ে বাইকের সিট কাভারটা লাগিয়ে নিই।

1000199377.jpg

বাইকের সিট কভার লাগাতে লাগাতে বিকাল গড়িয়ে সন্ধ্যার দিকে যাচ্ছিল। তারপর দেখলাম যে আকাশে মেঘের ভালই ঘনঘটা রয়েছে। তাই বাইকের সিট কভার লাগানো শেষ হতে না হতেই সেখান থেকে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। আমি মিরপুর ১০ আসা-যাওয়া করি বেগম রোকেয়ার সারণী দিয়ে। কারণ এই রাস্তাটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আর মিরপুর রোডের থেকে এ রোডে ট্রাফিক জ্যাম কম থাকে।

1000199378.jpg

যাইহোক কাজ সেরে বাসায় আসতে বেশ ভালই লাগছিল। বেগম রোকেয়া সারণি দিয়ে আসার সময়ে মনে হল যে, সুন্দরী বাগানের সামনে দিয়ে যদি যায় তাহলে অনেক সুন্দর একটি দৃশ্য উপভোগ করতে পারবো। কারণ চন্দ্রিমা উদ্যানের সামনের রাস্তার দু'পাশে এখন কৃষ্ণচূড়া ফুল ফুটে রাস্তার সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে। আছে এমনিতেও এ রাস্তা দিয়ে যেতে আমার কাছে ভীষণ ভালো লাগে।

1000199379.jpg

ঢাকার অন্যান্য রাস্তা গুলো যদি জ্যামে পরিপূর্ণ থাকে তবুও এই রাস্তা সচল থাকে। রাস্তা দিয়ে অন্যান্য রাস্তা তুলনায় গাড়ি অনেক কম যাওয়া আসা করে। যাইহোক চন্দ্রিমা উদ্যানের সামনে রাস্তায় এসে বাইক পার্কিং করলাম। আমি যখন চন্দ্রিমা উদ্যানের সামনে এসে ছিলাম তখন সূর্যাস্ত হতে আর কিছু সময় বাকি ছিল। তবে এই সময়টাতে এখানে আসলে অনেক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়।

1000199380.jpg

আমি কিছুটা সময় সুন্দরীমা উদ্যানে যাওয়ার জন্য বলছি সুন্দর ব্রিজ রয়েছে সেই ব্রিজের পাশেই দাঁড়িয়ে সেখানকার সুন্দর দৃশ্য উপভোগ করলাম। বাইক নিয়ে আর একটু সামনে এসে দাঁড়িয়ে সেখান থেকেও সুন্দর উপভোগ করলাম আর কয়েকটি ফটোগ্রাফি করলাম। তারপর বাইক নিয়ে সোজা বাসায় চলে আসলাম। সারাদিনের অনেক ব্যস্ততার মাঝেও বিকালের দিকে অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করতে পেরে ভীষণ ভালো লেগেছিল।



পোস্টের ছবির বিবরন

ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ২২ শে এপ্রিল ২০২৫ খ্রিঃ
লোকেশন: ঢাকা



প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 

দৈনন্দিন জীবনের ছোট মুহূর্তগুলোকে আপনি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে মিরপুরে বাইক সার্ভিসিং এবং চন্দ্রিমা উদ্যানের সৌন্দর্য বর্ণনা খুবই চমৎকার। দারুন এই মুহূর্তে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

 last year 

আমার দৈনন্দিন জীবনের মুহূর্ত আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। সুন্দর মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61217.01
ETH 1624.35
USDT 1.00
SBD 0.42