আলহামদুলিল্লাহ প্রথম বারের মত মেয়ে সন্তানের বাবা হলাম।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
শুভ সকাল 🌅
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। যদিও আমি কয়েকদিন এর জন্য ছুটি নিয়েছি। তবে আজকে আমি আপনাদের সাথে আমার জীবনের সব চেয়ে বড় খুশির খবর আপনাদের সাথে ভাগাভাগি করে নিবো। আলহামদুলিল্লাহ প্রথম বারের মত মেয়ে সন্তানের বাবা হলাম। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
সত্যি বলতে আমি মেয়ে বাবু ভীষণ পছন্দ করি। এই তো সমবার রাতে থেকে আমার ওয়াইফ এর ব্যাথা শুরু হয় । কিছুক্ষণ পর পর ব্যাথা হচ্ছিলো। তার পরে আমি এবং আমার মা শাশুড়ি এক সাথে ছিলাম। তবে তেমন কোন কিছু হচ্ছিলো না। এর পরে আমরা সকাল ৬টায় রোকেয়া মেডিকেলে এ আমার ওয়াইফ কে ভর্তি করি।
এর পরে বিভিন্ন ধরণের পরিক্ষা করানো হয়। তবে আমার ওয়াইফ এর সব কিছু ঠিক ছিলো। তবে মনে হয় একটু বেশিই টেনশন করে ফেলেছিল। আসলে প্রথম বারের মতো মা হবে একটু তো টেনশন হবে এটাই স্বাভাবিক কি বলেন? আসলে তার অনেক বেশি টেনশন এর জন্য শরীরের পেশার অনেক বেশি বেরে গিয়েছিল। তার সব কিছুই নরমালে থাকার সত্তেও ডাক্তার নরমাল ডেলিভারি করতে ভয় পাচ্ছিল। তবে তার পেশার কমানোর জন্য ঔষধ এবং ইনজেকশন দিয়েছিল।
প্রায় চার ঘন্টা অপেক্ষা করেছিলো পেশার কমলে নরমাল ডেলিভারি করাবে। তবে পেশার কমেনি। এর পরে ডাক্তার আমাদের কে ডাক দিয়ে সব কিছু খুলে বললো। তার পরে আমরা সিজার করানোর জন্য সিদ্ধান্ত নেই। এর পরে কিছুক্ষণ পরে আল্লাহর রহমতে সিজারের কাজ বিকেল ৪:১৮ মিনিটে সম্পন্ন করা হয়। আল্লাহর রহমতে একটি ফুটফুটে মেয়ে সন্তান জন্ম হয়।
আমি একটু ঔষধ আনার জন্য বাইরে গিয়েছিলাম। বাবু হওয়ার পর আমার ছোট বোনের হাজবেন্ড আমাকে ভিডিও ফোন দিয়ে বাবুকে দেখায়। তখন আমার ভীষণ ভালো লাগে। কিছুক্ষণ পর আমি ঔষধ নিয়ে চলে আসি। তার পরে মেয়ে বাবু কে কোলে নেই। বাবুকে কোলে নেওয়ার পর সেই অনুভূতি আপনাদের কে বলে বোঝাতে পারবো না। এর পরে আমরা সকলেই ভীষণ খুশি। আল্লাহর রহমতে সব কিছু ঠিকঠাক হয়েছে। সকলেই বাবু এবং মায়ের জন্য দোয়া করবেন। আর আপনাদের সকলের মিষ্টির দাওয়াত রইলো। সকলেই আমার বাসায় চলে আসবেন। আবারো খুব শিগগিরই নতুন পোস্ট নিয়ে হাজির হবো। ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
| বিভাগ | জেনারেল রাইটিং। |
|---|---|
| ডিভাইজ | realme 9 |
| বিষয় | আলহামদুলিল্লাহ প্রথম বারের মত মেয়ে সন্তানের বাবা হলাম। |
| লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
| ফটোগ্রাফার | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞
💞 ধন্যবাদ 💞
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।
[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]
https://steemitwallet.com/~witnesses VOTE @bangla.witness as witness OR
আলহামদুলিল্লাহ। যাক অবশেষে কন্যা সন্তানের বাবা হলেন। আপনি দেখছি বেশ ভাগ্যবান। তবে বাবুটিও কিন্তু বেশ নাদুসনুদুস হয়েছে। সব মিলিয়ে দোয়া রইল বাবুর সুস্থতা আর ভালো থাকা নিয়ে। তার সাথে আপনার জন্য রইল শুভ কামনা।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
অভিনন্দন জানাই ভাইয়া আপনাকে। আপনি প্রথমবার বাবা হলেন।মেয়ে তো মাশাল্লাহ সুন্দর হয়েছে।🥰🥰আল্লাহ সুস্থ রাখুন,ভালো রাখুন দোয়া করি।অনেক ভালো লাগলো সকাল সকাল সুখবরটা শুনে।😊
অনেক অনেক অভিনন্দন রইল ভাইয়া ❤️❤️
প্রথমবার বাবা হয়েছেন আপনার পোস্টটি পড়েই বুঝতে পারছি আপনি কতটা খুশি।
ভাবি এবং বাচ্চার জন্য সুস্থতা কামনা করছি সব সময়।
মেয়ে সন্তান হলো রহমত এবং ঘরের শোভা।
শুনে খুশি হলাম ওরা সবাই সুস্থ রয়েছে। অনেক অনেক দোয়া রইল ভালো ভাবে ওদের নিয়ে বাসায় ফিরে আসো।
আপনার মন্তব্য পেয়ে ভীষণ খুশি হলাম। দাওয়াত রইলো বাসায় আসবেন অবশ্যই।
মাশাল্লাহ, প্রথমে মেয়ের বাবা হওয়াতে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। ভাই আপনার মেয়ে হয়েছে এই খবরটা আমি প্রথম পেয়েছি ইমরান হাসান ভাইয়ের কাছ থেকে, তাই ভদ্রলোককে ধন্যবাদ জানাচ্ছি আমি। আর মেয়েটা একেবারে বাপের মত হয়েছে ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনার মেয়ে বড় হয়ে যেন মানুষের মত মানুষ হয় এই দোয়া করি ভাই।
দোয়া করবেন ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
অভিনন্দন ভাইয়া।ছেলে হোক বা মেয়ে সন্তান তো সন্তানই হয় তবে অনেকের মেয়ে বাচ্চা পছন্দ অনেক।আমারও মেয়ে বাচ্চা পছন্দ। ডাক্তার অনেক চেষ্টা করেছে নরমাল ডেলিভারি জন্য শুনে ভালো লাগলো।আপনারা কোন রিক্সা না নিয়ে সিজারের সিদ্ধান্ত নিয়েছে বেশ ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুসংবাদের পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ আপু। ভালো থাকবেন ❣️
অভিনন্দন রইল ভাই। আপনার বাচ্চার দীর্ঘায়ু কামনা করছি। 😊❤️🙏
দোয়া করবেন ভাইয়া। আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।
https://twitter.com/HouqeLimon/status/1709410082721771542?t=oXuDgbcwYuuRrpHKMseI8A&s=19