সাধারণ জীবনযাপন।।

in আমার বাংলা ব্লগ8 months ago (edited)


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ শনিবার, ৮ ই নভেম্বর ,২০২৫।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


1000556775.jpg


সাধারণভাবে চলা মানুষগুলো সবসময় অসাধারণ হয়ে থাকে। কথাটা আপনাদের বুঝতে হয়তো অসুবিধা হবে। কিন্তু একটু বিস্তারিত বললেই বুঝতে পারবেন। সাধারণত আমরা যদি একটা ভালো টাকার মালিক হয়ে যায় তাহলে আমাদের জীবনযাপন পরিবর্তন হয়ে যায়। আমরা আমাদের অতীত ভুলে যায়। আমাদের সবকিছুতে একটা বাড়াবাড়ি ভাব চলে আসে। আমাদের মধ্যে অর্থের একটা অহংকার চলে আসে। এগুলো সাধারণত আমাদের ক্ষেএে হয়। এটা মানুষের সাধারণ বৈশিষ্ট্য। তবে একটু ইতিহাস ঘাটলে দেখা যায় বিশ্বের সবচাইতে ধনী ব‍্যক্তিরা এর বিপরীত। তারা যতই ধন সম্পত্তির মালিক হোক না কেন তারা সবসময়ই সাধারণ জীবনযাপন করে। আজকে বিবিসি বাংলা নিউজের একটা আর্টিকেল পড়লাম এলন মাস্ককে নিয়ে। যিনি বতর্মান বিশ্বের সবচাইতে ধনী। ৫০০ বিলিয়ন ডলারের মালিক।

টেসলা, স্পেস এক্স, টুইটারের প্রধান বা মালিক যিনি। তার জীবনযাপন শুনলে আপনারা বেশ অবাক হয়ে যাবেন। এতো অর্থ সম্পদের মালিক এলন মাস্কের জীবনযাপন ঠিক কতটা সাধারণ। বিবিসি বাংলার আর্টিকেলে প্রকাশ পেয়েছে। এলন মাস্ক বতর্মানে টেক্সাসের যে বাড়িতে থাকে তার দাম মাএ ৫০ হাজার ডলার। অর্থাৎ বাংলাদেশী টাকায় ৬০ লক্ষ টাকার মতো। তার সাবেক স্ত্রী বলেছিলেন এলন মাস্কের জীবনযাপন বিলাসবহুল নয় খুবই সাধারণ। একপর্যায়ে গিয়ে এমনটাও বলে বলা যায় তিনে দরিদ্র সীমার নিচে বসবাস করে। এছাড়া বাসাবাড়ির আসবাবপত্রের জন্য তিনি কখনোই অতিরিক্ত অযথা খরচ করতেন না। তার সাবেক স্ত্রী এমনটাও জানিয়েছে। একজন ধনকুবের কতটা সাধারণ জীবনযাপন করে সেটা সত্যি অবাক করা বিষয়।



এলন মাস্কের এমন সাধারণ জীবনযাপনে খুব একটা অবাক হওয়ার কিছু নেই। কারণ ইতিপূর্বে এমন সাধারণ জীবনযাপন বিল গেটস এর ক্ষেএেও দেখেছি। যিনি কীনা একসময়ে বিশ্বের সবচাইতে ধনী ব‍্যক্তি ছিলেন। এখনও বলা যায় উনি শীর্ষ দশ জন ধনীর তালিকায় রয়েছেন। উনার ক্ষেএেও এইরকম সাধারণ জীবনযাপনের ব‍্যাপার টা দেখা গেছে। একটা বার্গারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা। অথবা মাএ ১০০ ডলারের ঘড়ি ব‍্যবহার করা একসময় ছিল খুবই জনপ্রিয় বিষয়। সেগুলো তিনি খুবই অকপটে স্বীকার করে নিতেন। জীবনযাপনের ক্ষেএে অতিরিক্ত কিছুই তিনি করতেন না। অর্থাৎ বিলাসবহুল জীবনযাপন করতেন না। উনাদের এই সাধারণ জীবনযাপন থেকে অনেক কিছুই শেখার আছে।

আমাদের বাংলাদেশে যদি কেউ সামান্য টাকার মালিক হয় তার মাটিতে পা পড়ে না এমন অবস্থা। সর্বদা শো আপ করতেই থাকে। যেটা তাদের একেবারে ছোট মনের একটা পরিচয় দিয়ে যায়। সত্যিকার অর্থেই যারা ধনী তাদের জীবনযাপন খুবই সাধারণ হয়। কারণ তারা কখনোই অযথা অর্থ খরচ করে না। এইজন্যই তারা হয়তো ঐ অবস্থানে যেতে পারে। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা খুব একটা পরিলক্ষিত হয় না। অতিরিক্ত ভোগ বিলাসের মতো কখনোই শান্তি ছিল না। বরং অতিরিক্ত ভোগ বিলাস আপনাকে বেঁচে থাকার প্রতি বিমুখ করে দেবে। একসময় গিয়ে জীবনে কোন কিছুতেই আর আপনি আনন্দ পাবেন না। এইজন্য আমাদের উচিত সবসময় সাধারণ জীবনযাপন করা। নিজের অর্থ অঢেল অর্থ সম্পদ থাকার পরেও যারা সাধারণভাবে চলাচল করে তারা অসাধারণ হয়ে থাকে।



সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG-20231027-WA0008.jpg

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।


আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png


1000561739.png


Sort:  
 8 months ago 

ভাই এটা কেমন পোষ্ট হলো, শুধুমাত্র একটা ফটোগ্রাফি?

 7 months ago (edited)

দুঃখিত ভাই। ঠিক করেছি। এটা আমার ভুল ছিল।

 7 months ago 

হাফিজ ভাই এইটার কথা বলেছেন। টেক্সট নেই
Screenshot_2025-11-10-08-24-31-969_com.android.chrome-edit.jpg

 7 months ago 

দুঃখিত ভাই। আমি এইটা খেয়ালই করছিলাম না। পোস্ট রেডি করে রাখছিলাম। পরে শুধু ট‍্যাগ দিয়ে পোস্ট করে দেয়। কিন্তু নিচের টেক্সট যে কপি হয় নাই এটা খেয়ালই করি নাই। এখন ঠিক করে দিয়েছি।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59825.23
ETH 1553.85
USDT 1.00
SBD 0.42