দুঃখ-কষ্ট কিংবা হতাশা মানুষের জীবনের একটা অংশ
দুঃখ-কষ্ট কিংবা হতাশা মানুষের জীবনের একটা অংশ
দুঃখ-কষ্ট কিংবা হতাশা মানুষের সঙ্গী। পৃথিবীতে এমন কেউ নেই যে সে মন থেকে বলতে পারবে তার জীবনে কখনো দুঃখ আসেনি, দুঃখ নেই ও দুঃখ কখনো আসবে না। প্রতিটি মানুষের খুব কাছের ও আসল বন্ধু হলো এই দুঃখ নামক অদৃশ্য পাখিটি। এই পাখিটি অদৃশ্য হলেও মানুষের জীবনকে এমন এক ভয়াবহ রূপে পরিবর্তন করতে পারে যে সে অদৃশ্য হয়েও অনেক বেশি শক্তিশালি। তাই আমি মনে করি আমাদের প্রতিটি মানুষের জীবনেই দুঃখ কষ্টকে বন্ধুর মতো মেনে নেয়া , যদিও এটা অনেক বেশি কষ্টকর তবুও নিজেকে শান্তনা দেয়ার জন্য ও নিজেকে বাঁচিয়ে রাখার জন্য অনেক বেশি প্রয়োজন।
মানুষ মরণশীল। তবুও মানুষ বাঁচতে চাই দীর্ঘদিন। বাঁচতে চাই বাঁচার মতো করে , ভালো থাকতে চাই প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে কিন্তু আসলেই কি একটা মানুষ জীবনের প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত ভালো থাকতে পারে ? না কখনোই না। ভালোলাগা ও সুখে থাকা হয়তো ক্ষনিকের জন্য কিন্তু তার আসল বন্ধু দুঃখ-কষ্ট কিংবা হতাশা তার কাছে ফিরে আসবেই। আমাদের সকলের জীবনে দুঃখ-কষ্ট, হতাশা আছে , অতীতে হয়েছে ও ভবিষ্যতেও হবে। আপনি আপনার জীবনকে যত সুন্দর ভাবেই ঘুচিয়ে নেন না কেন এটা কখনো ভাববেনা যে আপনার জীবন থেকে হতাশা কিংবা দুঃখ নামের পাখিটি উড়ে চলে গেছে। আমাদের জীবনে সকলেই বাঁচার এত আগ্রহ থাকার পরেও মাঝে মাঝে মরে যেতে ইচ্ছা করে এই দুঃখ-কষ্ট কিংবা হতাশার কারণে।
আমাদের বাঁচতে হবে আমাদের সংগ্রাম করতে হবে। এই দুঃখ-কষ্ট কিংবা হতাশাকে সাথে নিয়েই তাকে বন্ধু বানিয়ে নিজের সাথে মানিয়ে নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। দুঃখ-কষ্ট কিংবা হতাশা এটা জীবনের একটা অংশ। এটা কোনো লজ্জার ব্যাপার না। আমাদের সকলের উচিৎ দুঃখ-কষ্ট কিংবা হতাশাকে সাথে নিয়ে বাঁচতে শেখা। আমাদের চার পাশে এমন অনেকেই আছে যারা অনেক বেশি আনন্দ উল্লাস করে বেড়ায়। অনেক বেশি হাসিখুশি থাকে। নিজেকে অনেক বেশি সুখে আছে প্রমান করতে চাই সকলের কাছে। কিন্তু আসলেই কি তাই ? এটা সম্পূর্ণ একরকম লোক দেখানো, এটা কখনোই হয়না। এটা কখনোই সত্য না। এটা শুধুই মানুষকে দেখানোর একটা ব্যাপার কিন্তু ভিতরে ভিতরে সত্যিকারের সেও একটা দুঃখী মানুষ তার জীবনের কোনো না কোনো দিক দিয়ে।
তবে এটা সত্যি কথা। আমাদের দুঃখ-কষ্ট কিংবা হতাশা আছে , আমাদের দুঃখ-কষ্ট কিংবা হতাশা ছিল , আমাদের দুঃখ-কষ্ট কিংবা হতাশা থাকবে। তবুও আমি খুশি থাকবো ও ভালো থাকবো । তাকে বন্ধু ভেবে নিজেকে ভালো রাখার চেষ্টা করবো নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবো। আপনি যদি আমাকে প্রশ্ন করেন আপনার জীবনে দুঃখ-কষ্ট কিংবা হতাশা ছিল কিনা ? আমি হাসি মুখে বলবো আমার জীবনে অনেক দুঃখ-কষ্ট কিংবা হতাশা ছিল ভবিষ্যতেও থাকবে যা আমি এখনো কিছুই দেখিনি। আর নিজেকে এভাবে প্রস্তুত করে রাখলে হয়তো দুঃখ-কষ্ট কিংবা হতাশা জীবনের সাথে মিশে বন্ধুর মতোই আচরণ করবে।
সমাপ্ত
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
চমৎকার লিখেছেন আপু। জীবনে দুঃখ কষ্ট থাকবে। এসব নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আপু আপনার পোস্ট পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
আপু, খুবই চমৎকার একটি টপিকস নিয়ে আপনি দারুন একটি পোস্ট লিখেছেন। দুঃখ, কষ্ট কিংবা হতাশা মানুষের জীবনে নিঃসন্দেহে একটি অপরিহার্য অংশ। পৃথিবীর বুকে সকল মানুষকেই সুখের পাশাপাশি দুঃখ, কষ্ট এবং হতাশার স্বাদ গ্রহণ করা লাগে। আর দুঃখ, কষ্ট কিংবা হতাশা ছাড়া জীবনের প্রকৃত স্বাদ গ্রহণ করা যায় না। অসাধারণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
নিন্দার কাটা যদি না বিধিলো পায়, তবে প্রেমের কি সাধ বল আছে। জীবনে যদি দুঃখ কষ্ট নাই থাকে তাহলে সুখের মজাটাই বা কিভাবে বুঝা যায়? জীবনের সুখ উপলব্ধি করতে হলে আগে দুঃখ কষ্টের সাধ গুলোকে পরখ করে দেখতে হবে। বেশ অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন আপু।