নিউমার্কেটে একদিন

in আমার বাংলা ব্লগlast year

নিউমার্কেটে একদিন


photo_2025-01-25_22-42-49.jpg

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও মোটামুটি ভালোই আছি। এইতো বেশ কিছুদিন আগে সপরিবারে নিউমার্কেটে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য যদিও বা সেটা বিভিন্ন পারপাসে ছিল। সে বিষয়গুলো আর এখানে উল্লেখ করতে চাই না, তবে সেই দিনটা আমার কাছেও স্মরণীয় হয়ে থাকবে।

আমি সবসময় চেয়েছি আমার পরিবার একটি সুখী পরিবার হবে এবং যা কিছু হবে না কেন আমার মা-বাবা এবং আমার ছোট ভাইয়ের সম্মতিতেই হবে। সেই দিকেই আমি এখনো এগিয়ে যাচ্ছি এবং আল্লাহ তায়ালার অশেষ রহমতে এখনো সবকিছু ঠিকঠাক আছে। ভালোভাবেই সবকিছু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এইতো গত কিছুদিন আগে আমরা নিউমার্কেটে গিয়েছিলাম আমি আমার মা এবং আমার ছোট ভাই মিলে, কিছু কেনাকাটাও করেছিলাম বিশেষ দিনের উদ্দেশ্যে।

বর্তমানে আমরা নতুন বাজারে থাকি নতুন বাজার এবং নিউমার্কেট নাম গুলো বাংলা এবং ইংলিশ কিন্তু বাংলাদেশের ঢাকায় এই বিষয়গুলোকে দুই ভাবে দেখা হয়। কারণ এখানে দুই জায়গার নাম আলাদা আলাদা ভাবে দেওয়া হয়েছে। একটা বাংলায় দেওয়া হয়েছে একটা ইংরেজিতে দেওয়া হয়েছে। কিন্তু তারপরও এক জায়গা থেকে অন্য জায়গার দুরুত্ব অনেকটাই বেশি। তাই আমরা সকাল সকাল সিএনজি করে নিউমার্কেটের উদ্দেশ্য রওনা দিয়েছিলাম।

photo_2025-01-25_22-42-52.jpg

আমি ব্যক্তিগতভাবেই আমার মায়ের জন্য কিছু শপিং করে দিতে চেয়েছিলাম সে সবকিছুই সেদিন করা হয়েছিল। প্রথমে আমরা শাড়ির দোকানে গিয়েছিলাম বেশকিছু শাড়ি কেনাকাটা করে আম্মুর জন্য একটি শাড়ি দেখলাম। যে শাড়িটা আমার কাছে ও ব্যক্তিগতভাবে অনেক বেশি পছন্দ হয়েছিল। শাড়ির নাম ছিল পার্টি শাড়ি এবং সেই শাড়ির ডিজাইন টাও আমার কাছে বেশ ভালো লেগেছিল। যেহেতু আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার সেক্ষেত্রে কাপড়ের মান একটু চেক করে দেখার চেষ্টা করেছিলাম। সেই মানও অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। মোট কথা আম্মুর যে শাড়িটি কিনেছি সেই শাড়িটা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক পছন্দের।

এরপরে আরো বেশ কয়েক জায়গায় বেশ কিছু শপিং করা হয়েছে। পরবর্তীতে আম্মু আমাকে বলেছিল আম্মুর একটি জুতা লাগবে। সেটা অনেক আগেই বলেছিল সেই কথাটা স্মরণ ছিল বিধায় নিউমার্কেটের অন্য একটি মার্কেটে গিয়ে আম্মুর জন্য সু টাইপের স্যান্ডেল দেখা শুরু করলাম। আম্মুর পছন্দই একটা শু টাইপের স্যান্ডেল গুলো আম্মুকে কিনে দিয়েছিলাম। আম্মুর মুখে অনেক বেশি খুশি এবং সুখের অনুভূতি হচ্ছিল সেটাও বুঝতে পেরেছি। সব মিলিয়ে অনেক ভালো একটি সময় কেটেছে।

photo_2025-01-25_22-42-44.jpg

photo_2025-01-25_22-42-41.jpg

আমরা দুপুর বেলায় নিউমার্কেটের উদ্দেশ্য রওনা দিয়েছিলাম পরবর্তীতে সব শপিং শেষ করতে করতেই রাত হয়ে যায় পরবর্তীতে সেখান থেকে গাড়িতে করে আবার আমাদের নতুন বাসায় আসতে আসতেই রাত দশটা বেজে যায়। এরপরে তো বাসায় এসে সবকিছু ভালোভাবে চেক করে দেখলাম সবকিছু ঠিকভাবে এনেছি কিনা। পরবর্তীতে সব কিছু ভালোভাবে গুছিয়ে রেখে দিয়েছিলাম তবে এই যে বিষয়গুলো রয়েছে বেশ ভালো লাগছিল এটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। যাই হোক আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: নিউমার্কেটে একদিন

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......

Sort:  
 last year 

কেনাকাটা করতে নিউমার্কেটে আমারও মাঝেমধ্যে যাওয়া হয়। তবে সেখানে অতিরিক্ত ভিড় থাকে বলে,মাঝেমধ্যে মেজাজ খারাপ লাগে। যাইহোক আপনার মা এবং ভাইকে নিয়ে সেদিন বেশ ভালোই শপিং করেছেন তাহলে। পরিবারের সদস্যদের কিছু কিনে দিতে পারলে সত্যিই খুব ভালো লাগে। যাইহোক আপনার পুরো পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইলো ভাই।

 last year 

খুব সুন্দর শপিং করেছ মনে হচ্ছে। নিজেদের বিশেষ দিনের জন্য অনেক ধরনের শপিং করতে হয় কিন্তু পাশাপাশি তুমি যে তোমার মায়ের জন্য এগুলো কিনেছো এবং সবটাই তার পছন্দ অনুযায়ী তা জেনে খুবই ভালো লাগছে। এভাবেই তুমি পরিবারের সাথে থেকো পরিবারও তোমার সাথে থাকবে সারা জীবন। ঈশ্বর মঙ্গল করুন।

 last year 

বাঙালিদের এই নাম দেওয়ার কথাটা আর বলবেন না ভাই। ব‍্যাপার টা বেশ অদ্ভুত। অদ্ভুত সব চিন্তাধারা থেকে এরা এসব জায়গার নাম দেয়। শপিং করতে বেশ অনেক টা সময় লেগে গিয়েছিল দেখছ আপনাদের। অনেক রাতেই বাড়িতে ফিরেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59954.55
ETH 1574.59
USDT 1.00
SBD 0.42