একদিনে জীবন কত কিছু শিখিয়ে দিল

in সাহিত্য ক্যানভাস13 hours ago
একদিনে জীবন কত কিছু শিখিয়ে দিল

1000096918.png


আসসালামু আলাইকুম আমার প্রিয় স্টিমিট পরিবার।আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এখন হাসপাতালে বসে এই পোস্টটি লিখছি। গত কয়েক ঘণ্টায় জীবনে এমন কিছু অভিজ্ঞতা হয়েছে, যা হয়তো সহজে ভুলতে পারবো না।

আজ ভোর প্রায় ৫টার দিকে হঠাৎ করেই আমার বাবার হার্ট অ্যাটাক হয়। ঘুমের মধ্যেই সবাই আতঙ্কিত হয়ে পড়ি। কী করবো, কোথায় যাবো, কিছুই বুঝতে পারছিলাম না। দ্রুত বাবাকে নিয়ে হাসপাতালে রওনা দেই। তারপর শুরু হয় এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে বেড়ানোর গল্প। একজন ডাক্তার এদিকে পাঠান, আরেকজন ওদিকে। রোগীর কষ্টের চেয়ে কাগজপত্র আর টাকার হিসাব যেন অনেক জায়গায় বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আজ খুব কাছ থেকে দেখলাম, চিকিৎসা সেবার আড়ালে কিছু মানুষের ব্যবসাও কত বড় হয়ে উঠেছে।

1000096915.png

অবশ্য সব ডাক্তার এক রকম নন। অনেক ভালো মানুষও আছেন, যারা আন্তরিকভাবে রোগীদের সেবা দেন। কিন্তু কিছু মানুষের আচরণ সত্যিই কষ্ট দেয়। যখন একজন স্বজন মৃত্যুর সাথে লড়াই করছে, তখন পরিবারের মানুষগুলোর মানসিক অবস্থা কেমন থাকে, সেটা হয়তো সবাই বুঝতে পারে না। সারাদিনের দৌড়ঝাঁপ, দুশ্চিন্তা আর ক্লান্তির পর এখন একটু স্বস্তির খবর হলো, আলহামদুলিল্লাহ বাবার অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। ডাক্তাররা পর্যবেক্ষণে রেখেছেন। আমরা সবাই এখনো হাসপাতালে আছি এবং বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি।

আজকের এই ঘটনাটা আবারও মনে করিয়ে দিল, জীবন কতটা অনিশ্চিত। মানুষ কত পরিকল্পনা করে, কত স্বপ্ন দেখে। অথচ একটি মুহূর্তেই সবকিছু বদলে যেতে পারে।আপনাদের সবার কাছে আমার বাবার জন্য দোয়া চাই। আল্লাহ যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং আমাদের সবাইকে এই কঠিন সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।আমিন।আজ এখানেই শেষ করছি।সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।


photo_2021-06-30_13-14-56.jpg


photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: একদিনে জীবন কত কিছু শিখিয়ে দিল

কমিউনিটি : সাহিত্য ক্যানভাস

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!


Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards

Click here to see our Tiered Reward System

Vote Proposal 100Vote Witness @seven.witMeet Speak on Steem

We are the hope!

S7VEN Banner

Congratulations!

Your post has been selected and upvoted by the SteemPro Team 🚀

Explore more on SteemPro:
🌐 https://www.steempro.com
🎮 Play SteemHeights: https://www.steempro.com/games/steem-heights
💬 Join our Discord: https://discord.gg/Bsf98vMg6U

💪 Supporting the growth of the Steem ecosystem together.

🟩 Vote for witness faisalamin:
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

steempro-cover-black.png
This is an automated message.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.079
BTC 63264.99
ETH 1671.73
USDT 1.00
SBD 0.42