লাইফ-স্টাইল||প্রিয় মানুষটি যখন কাপল ড্রেস উপহার দেয়🫶💗
স্ন্যাপড ফটোরুম থেকে এডিট করা
Device : Realme 8 5G
আপনারা সকলে কেমন আছেন?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি। আমি আজকে আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটি পোস্ট নিয়ে আসছি। আজকে আপনাদের মাঝে লাইফস্টাইল পোস্ট নিয়ে হাজির হলাম। আমার অর্ধাঙ্গিনী কিছু দিন আগে কাপল ড্রেস অর্ডার করেছিল এবং তার মন ভালো রাখার জন্য একটু ছবি তুলতে গিয়েছিলাম।আমি সবসময় চেষ্টা করি তার মন ভালো রাখার জন্য, সে যদি ভালো থাকে, সে আমাকেও ভালো রাখবে।তো চলুন শুরু করা যাক
Device: Relame 8 5G
তো সকাল সকাল আমি অফিসে চলে গেলাম। খাওয়া-দাওয়া করে তারপর আমার একটি ফোনে মিসকল আসলো য, আপনার অর্ডারটি চলে এসেছে এবং আমি অর্ডারটি রিসিভ করলাম।তারপর কাপল ড্রেসটি আমার অর্ধাঙ্গিনীর কাছে দিয়ে আসলাম এবং তাকে রেডি হতে বললাম এবং আমার অফিস ছুটি চারটার সময়। তারপর আমি রেডি হয়ে দুজন বেড়িয়ে পড়লাম।তারপর আমাদের গ্রামের পাশে সুন্দর একটি জায়গা, আমরা ওখানে গেলাম পিকচার তুলতে।চাঁদের চেয়ে সুন্দর 🫶💗 তোমার মুখখানি। তোমার মুখখানি দেখলেই হাজারো কষ্ট দূর হয়ে যায়। তাকে আজ অসম্ভব সুন্দর লাগতেছিল। অপরূপ দৃষ্টিতে আমি তাকিয়ে ছিলাম।
Device: Relame 8 5G
তারপর প্রিয় মানুষটির কাছে ফুল উপহার পেতে, কার না ভালো লাগে। সে অনেক ভালোবেসে ফুলটি আমাকে দিচ্ছিল, আমি গ্রহণ করে নিচ্ছিলাম সব থেকে সুন্দর মুহূর্ত ছিল এটি।ক্যামেরাম্যান ছিল আমার ছোট একমাত্র কুটুম।তারপর আরো কিছু সুন্দর সুন্দর ছবি তুললাম। আমরা অনেক সুন্দর মুহূর্ত উদযাপন করেছিলাম ওখানে তারপর আমার ছোট কুটুমেরও কিছু পিকচার তুলে দিলাম
Device: Relame 8 5G
তারপর প্রিয় মানুষটিকে সাথে নিয়ে আমরা সূর্য দেখছিলাম একসাথে, সব থেকে সুন্দর মুহূর্ত ছিল।আমি সবসময় তার পাশেই থাকতে চাই, তার ভালো লাগা-খারাপ লাগা সবকিছুর পাশেই আমি থাকতে চাই।তার সামনে এলেই আমি সকল দুঃখ কষ্ট ভুলে যাই। তার মাঝেই আমি প্রশান্ত খুজে পাই
Device: Relame 8 5G
আমার ছোট কুটুম ক্যামেরা নিয়ে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এবং সে চারিদিকের সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য ছবি তুলছে এবং আমাদেরও ছবি তুলে দিচ্ছিল
তারপর খাওয়া দাওয়া করলাম।একটা রেস্টুরেন্ট এ গেছিলাম আমরা।তারপর সবাই মিলে বাড়ির দিকে রওনা দিলাম। এই ছিল আজকের আমার লাইফস্টাইল পর্ব।দিনটি অনেক সুন্দর ছিল। অনেক সুন্দর ভাবে উপভোগ করেছিলাম।আজকের মত এখানেই শেষ করলাম
প্রিয় মানুষের কাছে থেকে উপহার পেতে ভীষণ ভালো লাগে। কাপল ড্রেস উপহার পেয়ে ভাবিকে নিয়ে চমৎকার মহূর্ত উপভোগ করেছেন। আপনার পোস্ট টি ভিজিট করে ভীষন ভালো লাগলো ভাই। এভাবেই একে অপরের সুখে দুঃখে পাশে থাকুন। আপনাদের দম্পত জীবন সুখের হোক এই কামনা করি।
প্রিয় মানুষটির কাছে যে কোন উপহার অনেক দামি। আপনি সব সময় দারুন মন্তব্য করেন আপনার মন্তব্যটি পেয়ে আমি ভীষণ খুশি। ধন্যবাদ
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
সত্যি ভাই আজকে আপনার পোস্ট দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আসলেই বিবাহিত জীবন অনেক সুন্দর, যদি প্রিয় মানুষটি হাতশক্ত করে ধরে যায়।এই ড্রেসে আনাদের দারুন লাগছে এবং এভাবেই যেন সারা জীবন পথ চলা যায়। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আর আশা করছি আপনারা অনেক অনেক সুখে থাকবেন।
আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হলাম।আশা করি আপনি সুন্দর মন্তব্য করে সব সময় পাশে থাকবেন। ধন্যবাদ
ভাইয়া জব করেন সেটা কিন্তু জানা ছিল না। যাই হোক স্ত্রীর প্রতি সম্মান দেখে মুগ্ধ হয়ে গেলাম। তবে কাপল ড্রেসটি কিন্তু দারুন ছিল। আর সেই কাপল ড্রেস পড়ে তো দেখছি বেশ সুন্দর সময় পাড় করলেন। সব মিলিয়ে আপনার আজকের পোস্ট পড়ে মুগ্ধ হয়ে গেলাম। এভাবেই ভালোবাসা বেচেঁ থাক যুগ যুগ ধরে। শুভ কামনা রইল আপনাদের জন্য।
হুম দুই মাস হতে চলল। যাইহোক আজকে জানতে পারলেন ভীষণ ভালো লাগলো এবং স্ত্রী প্রতি সম্মান দেখে আপনি মুগ্ধ হলেন জেনে, অনেক খুশি হলাম। ধন্যবাদ
বেশ সুন্দর কাপল দুজনের। দুজনকে একসাথে খুব সুন্দর লাগছে। অফিস থেকে এসে বউকে নিয়ে বাহিরে গেলেন। খুব সুন্দর সময় অতিক্রম করেছেন দুজনে। ভাবেই থাকুন সারা জীবন শুভেচ্ছা ও শুভকামনা দুজনের জন্য।
আপনার কাছে সুন্দর লাগছে যেনে আমি অনেক খুশি এবং সামনে আরো সুন্দর সুন্দর মুহূর্ত আমি আপনাদের মাঝে তুলে ধরবো, এভাবে পাশে থাকবেন।ধন্যবাদ
Twitter
তাহলে আপনার ছোট কুটুম কে ছবি তোলার মানুষের ব্যবস্থা করে দেন হি হি হি।
অতি শীঘ্রই ব্যবস্থা করে দেবো সময় আসুক 🥹🥹
বেশ ভালো লাগলো কাপল ড্রেসে দুইজনার সুন্দর এই ফটোগ্রাফি গুলো। আর একাধিক পোস্টটি আমি খেয়াল করছি খুব সুন্দর ভাবে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে যাওয়ার দৃশ্য। আসলে এই মুহূর্তটা আনন্দ করার মুহূর্ত পরবর্তীতে যখন সংসার ভারী হয়ে যাবে তখন কিন্তু আর এভাবে আনন্দ করে বেড়ানো সহজ থাকবে না। যাই হোক অনেক খুশি হলাম সুন্দর এই পোস্ট দেখতে পেরে।
আপনার ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে, ভীষণ খুশি হলাম।আপনার জন্য শুভেচ্ছা রইল এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য।
কাপল ড্রেস পরে দুজনকে বেশ সুন্দর লাগছে ভাইয়া। দুজনে মিলে তো মনে হচ্ছে অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। দোয়া করি আপনাদের বিবাহিত জীবন যেন অনেক সুখের হয়। এত সুন্দর একটি মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।
প্রিয় মানুষটির কাছ থেকে উপহার পেতে বেশ ভালই লাগে। অফিস থেকে এসে ভাবিকে নিয়ে সুন্দর একটি মুহূর্ত উপভোগ করেছেন। দুজনকে একসাথে দেখে বেশ ভালই লাগছে। আশা করি ভবিষ্যতে এভাবে একে অপরের পাশে থাকবেন। আপনাদের জন্য শুভকামনা রইল।