হাসির গল্প "অস্থির পেঁয়াজ" এর প্রথম পর্ব।।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।
হ্যালো বন্ধুরা ?
আমি আনিসুর রহমান।আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি। আমি আমার গল্পের মাধ্যমে প্রতিনিয়ত চেষ্টা করি একটু বিনোদন দেওয়া জন্য।আর সেই হিসেবে আজও আপনাদের মাঝে অস্থির পেঁয়াজ হাসির গল্পের প্রথম পর্ব নিয়ে হাজির হয়েছি। আশাকরি,এবারও এই গল্পটি আপনাদের ভালো লাগবে।
আমার এক ছোট ভাই বললো,চিন্তা করে দেখলাম ভাই , একটু চালাক না হলে ঢাকা শহরে টেকা খুবই মুশকিল। সবচেয়ে বড় কথা হচ্ছে, জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে,বাসা ভাড়া যে হারে বাড়ছে,এ অবস্থায় চালাকি করে আয় রোজগার না বাড়ালে পরিবার পরিজন নিয়ে বিপদে পড়তে হবে।
আমি ছোট ভাইয়ের কথা শুনে বললাম, কি চালাকি করবি?ছোটভাই আমার কথা শুনে বলল,আমি যে বাসায় ভাড়া থাকি,সেই বাসায় বেডরুম দুইটা।একটাতে আমি ঘুমাই। অন্যটা বলতে গেলে ফাকাঁই থাকে।
এজন্য আমি ঠিক করেছি একটা চালাকি করবো।এতে আমার হাত খরচও চলবে এবং ভাড়ার টাকাটাও জোগাড় হয়ে যাবে সহজেই।আমি বিরক্ত হয়ে বললাম,এত প্যাচাচ্ছিস কেন?একটু সহজ করে বল।
ছোটভাই আমার কথা শেষ হতেই বললো,পেঁয়াজের দাম কি পরিমাণ বেড়েছে, জানেন ভাই ?আমি তাকে বললাম , জানি তো।তারপর বল।ছোটভাই বললো, না,মানে যে রুমটা ফাকাঁ আছে,সেই রুমে যদি আধহাত উঁচু করে মাটি ভরাট করে পেঁয়াজ লাগিয়ে দিই,ভালো হয় না?নিজেরাও খেলাম,বিক্রিও করলাম।
এমন সময় আমার এক বন্ধু বললো,ফিলিপাইনে কিন্তু পিঁয়াজ জিনিসটা মুদ্রার বিকল্প হিসেবে ব্যবহার করা হয়।মানুষ পিয়াজের বিনিময়ে এটা কিনে,সেটা কিনে। আমাদের দেশেও পিয়াজের বাজার যে পরিমাণ অস্থির, যে পরিমাণ দাম পিয়াজের, আশা করা যাচ্ছে পিয়াজের শিগগিরই পিয়াজের বিনিময়ে দামি দামি জিনিস কেনা যাবে।
পাশে ছিল আরেক বন্ধু। সব শোনার পর সে বললো,এরকম সিস্টেম চালু হলে মন্দ হবে না।ও,ভালো কথা। গরম তো একটি বেশি পড়েছে, একটা এসি কেনা দরকার। আচ্ছা, কয় পিছ পেঁয়াজের বিনিময়ে একটা এসি পাওয়া যেতে পারে?
আমার এক টনের একটা এসি হলেই চলবে।বন্ধু তার কথার প্রতি উত্তরে বললাম,এক টন এসির জন্য সম্ভবত এক টন ওজনের একটা পেঁয়াজ হলেই চলবে। আমি শিওর না। শিওর হয়ে পরে জানাবো।
আজ এ পযর্ন্তই।অন্য দিন এর অন্য পর্ব নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। সুস্থ থাকবেন।
আমার পরিচিতি
আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।
VOTE @bangla.witness as witness
OR
অস্থির পিয়াজ গল্পটি সুন্দর হয়েছে ভাই। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।হাসির ছলে পেয়াজের বর্তমান দামের বিষয়টা সুন্দর ভাবে তুলে ধরেছে। একটা এক টন পিয়াজে এক টন এসি,এটা দারুণ হয়েছে।ফেসবুকে একজন লিখেছে "আমার বাসায় কেউ বেড়াতে আসলে মিষ্টি আনবেন না, পিয়াজ আনবেন"। বর্তমান পিয়াজের ঝাজে টিকে থাকা দায়! শুভ কামনা আপনার জন্য।
ভাই,আপনার বন্ধু ঠিকই বলেছে, বর্তমান পরিস্থিতিতে চালাকি করে টিকে থাকতে না পারলে শেষমেষ দেখা যাবে নিজের বলে কোন অস্তিত্বই থাকবে না। পেঁয়াজের দাম দিনে দিনে যেভাবে বাড়ছে, তাতে করে পাশের বেডে মাটি ভরাট করে পেঁয়াজ রোপন করাটাই মনে হচ্ছে উত্তম। যদিও বা কথাগুলো শুনে খুবই হাসি পাচ্ছে তবে বর্তমান পরিস্থিতিতে পেঁয়াজের অস্থির বাজার মুহূর্তেই আবার হাসিটাকে মলিন করে দিচ্ছে। যাই হোক ভাই, আপনাদের বন্ধুদের কথোপকথন গুলো সত্যি মজার ছিল শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বর্তমানে শুধু পেঁয়াজের দাম না সবকিছুই দামই চড়া। আদা রসুন থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় প্রতিটা জিনিসের দাম সবই ধরাছোঁয়ার বাইরে। যদি আপনি রম্য গল্পের মাধ্যমে হাসির মাধ্যমে বিষয়টি তুলে ধরেছেন। কিন্তু বিষয়টি খুবই সিরিয়াস। খুব ভালো লেগেছে আপনার গল্পটি। হাসি ও পেয়েছে খুব। ধন্যবাদ ভাইয়া আপনাকে।
ভাইয়া আপনারা কিন্তু মজার ছলে বেশ সিরিয়াস একটি টপিক নিয়ে আলোচনা করেছেন। পেঁয়াজের সাথে সাথে আরো অন্যান্য জিনিসও লাগাতে হবে। কারণ সবকিছুর দাম অনেক বেশি। তবে পেঁয়াজ দিয়ে এসি কেনার প্ল্যানটা অনেক ফানি ছিলো। গল্পটি পড়ে খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।