হাসির গল্প "ডিম কাহিনি" এর তৃতীয় ও শেষ পর্ব।।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।
হ্যালো বন্ধুরা ?
আমি আনিসুর রহমান।আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,প্রচন্ড গরমের মাঝে আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি। গত কয়েকদিন আগে আমি আপনাদের মাঝে হাসির গল্প ডিম কাহিনি এর দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছিলাম।গল্পটি আপনাদের ভালো লেগেছিল।যার দরুন আজ আমি আবারও সেই গল্পটির তৃতীয় ও শেষ পর্ব নিয়ে হাজির হয়েছি।আশাকরি,গল্পটির এই পর্বও আপনাদের ভালো লাগবে।
গতকাল ছিল সপ্তাহের শেষ দিন। বাসার বাজার সদাইও প্রায় শেষ আর গতকাল বাসায় আসতেও একটু দেরি হয়ে যায়। তাই বাজার করা হয়নি।তাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে সাপ্তাহিক বাজার করার জন্য বাসা থেকে বের হলাম।বাসার নিচে নামতেই আমার এক বন্ধুর সাথে দেখা হল।তাই বাজারে যাওয়ার পূবে বন্ধুর সাথে একটু আড্ডা দিলাম।বিভিন্ন বিষয়ে তার সাথে কথাবার্তা হল।
কথায় এক পর্যায়ে বন্ধু আমাকে বলল,শোন বন্ধু বুদ্ধি থাকলে যে কোন সংকটই কাটিয়ে ওঠা যায়। সবার বলাবলি করছে বর্তমানে ডিমের দাম নাকি ম্যালা।আর এ জন্য ইতিমধ্যে ডিম খাওয়া ও নাকি কেউ কেউ বন্ধ করে দিয়েছে।কিন্তু আমার বুদ্ধি আছে বন্ধু।আর এ জন্য এ কঠিন সংকটকে কোন সংকট মনে করছি না।সমানে ডিম খেয়ে যাচ্ছি। এক বসাতেই শত শত ডিম খেয়ে ফেলছি।
আমি বন্ধুর কথা শুনে অবাক হয়ে বললাম,তুই বলিস কি বন্ধু!এক বসায় তুই শত শত ডিম খেয়ে ফেলছিস।এভাবেই ডিমের অনেক দাম তার ওপর এত ডিম এক বসাতে খাওয়া কি কোন মানুষের পক্ষে সম্ভব।আমার কথা শুনে বন্ধু আরও বলল,শত শত ডিম তো খাচ্ছিই,তা হাজার ও হতে পারে। মাছের ডিম তো!
এমন সময় আমাদের পাশে বসা ছিল আমার এক প্রতিবেশী।আমার বন্ধুর কথা শেষ হতেই তিনি বললেন, ডিমের দাম বেড়ে যাওয়ায় ভালোই সুবিধা হয়েছে। এখন ডাক্তারের সঙ্গে আমার আর কোন বিরোধ হচ্ছে না।আমি প্রতিবেশীর কথা শুনে বললাম, আগে কি ধরনের বিরোধ হতো?আমার কথার প্রতি উত্তরে প্রতিবেশী বললেন, হরেক কিসিমের বিরোধ ভাই।
ডাক্তার বলত ডিমের কুসুম নাকি খাওয়া যাবে না।আবার বলত বেশি ডিম সিদ্ধ করা যাবে না।এসব নিয়ম কানুন মনে রাখতে গিয়ে আমার তো মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল।এ নিয়ে ডাক্তারের সাথে প্রায়ই তর্ক হতো।এখন ডাক্তার ডিমের এটা খাওয়া যাবে না,ওটা খাওয়া যাবে না বললেই বলি-যান ডাক্তার মশাই এখন থেকে আর ডিমই খাবো না।ব্যস,শান্তি আর শান্তি।
আজ এ পযর্ন্তই।অন্য দিন অন্য কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হবো।ভালো থাকবেন। সুস্থ থাকবেন।
আমার পরিচিতি
আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।
VOTE @bangla.witness as witness
OR
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ডিম কাহিনির গল্পের পূর্বের পর্ব গুলো আমি পড়েছি। আমার কাছে খুবই ভালো লেগেছে। বাস্তবতার সাথে মিল রেখে চমৎকার গল্প উপস্থাপন করেছেন। কাহিনি" এর তৃতীয় ও শেষ পর্ব পড়ে ভালো লাগলো। ডিম খাওয়া নিয়ে ডাক্তারের সাথে মজার ঘটনা ঘটে গেলো। এত চমৎকার গল্প আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, গল্পটি পড়ে এত চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি গল্প শেয়ার করেছেন । আপনার লেখা গল্পের দ্বিতীয় পর্ব আমি পড়েছিলাম বেশ ভালই লেগেছিল। আসলে ভাই ডিম খাওয়ার গল্পটি কিন্তু বেশ দারুন লাগলো। শত শত ডিম খাইছে এখনো হাজার হাজার ডিম খাবে তারও কোন ঠিক নাই। লাস্টে আবার বলছে মাছের ডিম শুনতে আমার কাছে বেশ হাসি লেগেছিল ভাই। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি গল্প শেয়ার করার জন্য আমাদের মাঝে।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।আপনার এত সুন্দর মন্তব্য আমাকে আরো সুন্দর সুন্দর গল্প লিখতে উৎসাহিত করবে।
হাসির গল্প ডিম কাহিনী এর তৃতীয় শেষ পর্বটি পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া। বর্তমান বাজারে ডিমের প্রচুর দাম। আপনার গল্পের বন্ধু মাছের ডিম প্রতিদিন খায়। ডাক্তারে উপর রাগ করে সে ডিম খাওয়ায় ছেড়ে দিল। এরকম একটি হাসির গল্প আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।