অবশেষে আমার ল্যাপটপের ডিসপ্লে টি পরিবর্তন করলাম।।
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবার আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আমার আজকের দিনটি অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে অতিক্রম হয়েছে। চলুন তাহলে দেখা যাক কি সে ব্যস্ততা।
বন্ধুরা কিছুদিন আগে আমি আপনাদের সাথে আমার ল্যাপটপের বিষয়ে একটি পোস্ট শেয়ার করেছিলাম। আর সেটা হল এ মাসের প্রথম দিক দিয়ে আমার ল্যাপটপের ডিসপ্লে হঠাৎ নষ্ট হয়ে গিয়েছিল। যার ফলে ল্যাপটপের মাধ্যমে কোন কাজকর্ম পড়তে পারছিলাম না। অনেক কষ্ট করে এতদিন টুকটাক কাজ করেছি। তবে আমি লক্ষ্য করতেছি যদি এভাবে কন্টিনিউ করে যাই। তাহলে আমার চোখের প্রবলেম দেখা দিতে পারে। যার ফলে আমি ল্যাপটপের ডিসপ্লে টি পরিবর্তন করার সিদ্ধান্ত নিলাম।
প্রাথমিক কিছু ধারণা নেওয়ার জন্য আমি আপনাদের মাঝে মতামত চেয়ে একটি পোস্ট শেয়ার করেছিলাম। এক ভাইয়া কমেন্ট করে জানিয়েছিল সে নাকি সাতক্ষীরা থেকে তার ল্যাপটপের ডিসপ্লে চার হাজার টাকা দিয়ে পরিবর্তন করেছে। ওই ভাইয়ের কথা শুনে আমি কিছুটা চিন্তামুক্ত হলাম। কারণ আমাকে কয়েক জন বলেছে যে এই ল্যাপটপের ডিসপ্লে পরিবর্তন করতে ৮ থেকে দশ হাজার টাকা লাগতে পারে। তখন আমি কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলাম। আবার চিন্তা করলাম যত টাকা লাগুক ডিসপ্লেটা পরিবর্তন করে নেওয়া দরকার। কিন্তু আমার কাছে এত টাকা ছিল না। আমার একাউন্টে কিছু স্টিম ছিল, সেগুলো সেল দিয়ে দিয়েছি। আর সেই টাকা দিয়ে আজকে আমার ল্যাপটপের ডিসপ্লে পরিবর্তন করলাম।এতদিন কাজ করে যা কিছু স্টিম মোবাইল কিনার জন্য জমা করেছিলাম, সেগুলো ল্যাপটপের ডিসপ্লে পরিবর্তনে কাজে লাগিয়ে দিলাম। জানিনা কখন মোবাইল কিনতে পারি। যাই হোক এক সময় হয়তো সব শখ-ই পূরণ হবে।
আজকে শুক্রবার, আপনারা সবাই জানেন যে আমি প্রতি শুক্রবারে একটি মেডিকেল কোর্সের ক্লাস করি। আজকেও আমি সকাল সাতটার সময় বাসা থেকে বের হয়ে যায়। সকাল 7.50 মিনিটে আমি ক্লাসের মধ্যে উপস্থিত হই। আমাদের প্রথম ক্লাস হল সকাল আটটা থেকে নয় টা পর্যন্ত। কিন্তু প্রথম স্যার আজকে ৮.২০ মিনিটে এসেছেন। যার ফলে তিনি ৯ঃ২০ মিনিট পর্যন্ত ক্লাস করিয়েছেন। দ্বিতীয় ক্লাস শুরু হওয়ার কথা সকাল ৯ টার সময়। কিন্তু সেটা শুরু হয়েছে ৯ঃ৪৫ এ,আর শেষ হয়েছে ১১ টার সময়। তারপর প্রাকটিক্যাল ক্লাস ছিল দশটা থেকে ১১ টা, সেটা আজকে ১১ টা থেকে বারোটা পর্যন্ত করানো হয়েছে। মানে আজকে ক্লাসেই আমার এক ঘন্টা লেট হয়ে গেল। তারপর ক্লাস থেকে বের হয়ে অতি দ্রুত আমি সাইন্সল্যাব মাল্টিপ্লান সেন্টার বা কম্পিউটার সিটিতে চলে গেলাম।
সেখানে যাওয়ার পর লিফটের ১১ তলায় স্টার টেক সপের মধ্যে আমার ল্যাপটপটি দেখালাম। তারা সবকিছু চেক করে বলল নতুন প্লে লাগাতে ৫ ২০০ টাকা খরচ হবে। আমি বললাম কিছু ডিসকাউন্ট দিতে, তারা আমাকে মাত্র ২০০ টাকা ডিসকাউন্ট দিলো। অবশেষে ৫০০০ টাকা দিয়ে ডিসপ্লে পরিবর্তন করতে বললাম। তারপর এক ম্যাডাম বলল আমার ইন্টারনেট সিকিউরিটির মেয়াদ শেষ হয়ে গেছে। আমি যদি ৭৫০ টাকা দেয়, তাহলে তারা নতুন একটি ইন্টারনেট সিকিউরিটি আপডেট দিয়ে দিবে। যেটা বাহিরে করতে গেলে ১০০০ হাজার টাকা লাগতে পারে। আমি স্টিমেটের কথা চিন্তা করে নতুন একটি ইন্টারনেট সিকিউরিটি আপডেট দিতে বললাম। সর্বমোট আমার বিল হবে ৫৭৫০ টাকা।
তারা আমাকে বলল বাহিরে কাজ থাকলে সব কাজ শেষ করে বিকাল পাঁচটার সময় এসে ল্যাপটপ নিয়ে যেতে। আমি সেখান থেকে বের হয়ে, নামাজ আদায় করে, একটি রেস্টুরেন্টে লাঞ্চ করে প্রায় সাড়ে তিনটার দিকে মাল্টিপ্লান সেন্টারে গেলাম। গিয়ে দেখলাম আমার ল্যাপটপের ডিসপ্লে লাগানোর কাজ শেষ তবে ইন্টারনেট সিকিউরিটি টা দেওয়া বাকি আছে। তারা আমাকে বলল কিছুক্ষণ বসতে। আমি প্রায় এক ঘন্টা সেখানে বসলাম। তারপর পাঁচটার পরে আমার ল্যাপটপটি কমপ্লিট করে আমার কাছে দিয়ে দিল। সেটি নিয়ে বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। আসার সময় রাস্তার মধ্যে একটি ঝামেলা হয়েছিল। সেটা সুযোগ পেলে আমি অন্য একটি ব্লগে শেয়ার করব। সবাইকে ধন্যবাদ।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ,আল্লাহ হাফেজ।।
ফটোগ্রাফির বিবরণ:
| ডিভাইস | মোবাইল |
|---|---|
| মডেল | রেডমি নোট-৮ |
| শিরোনাম | অবশেষে আমার ল্যাপটপের ডিসপ্লে টি পরিবর্তন করলাম।। |
| স্থান | মাল্টিপ্লান সেন্টার, ঢাকা,বাংলাদেশ। |
| তারিখ | 27.10.2023 |
| কমিউনিটি | আমার বাংলা ব্লগ |
| ফটোগ্রাফার | @joniprins |
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
কাজের জিনিস যখন অকার্যকার হয়ে যায় সত্যি তখন খুবই খারাপ লাগে। তবে আপনি কষ্ট করেও কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন জেনে ভালো লাগলো আর বেশি ভালো লাগলো শেষমেষ আপনি সমাধান করতে পেরেছেন দেখে।
জী ভাইয়া কাজের জিনিষ নষ্ট হলে অনেক সমস্যা হয়। ধন্যবাদ।
খুব সুন্দর একটি বিষয় নিয়ে আজ আপনি আমাদের মাঝে সুন্দর একটি পোস্ট দিয়েছেন। আসলে ভাইয়া ঠিক বলেছেন কাজের জিনিস গুলো কাজের সময় যখন সমস্যা দেখা দেয় তখন আসলে বিরক্ত লাগে। আমারও ল্যাপটপে মাঝেমধ্যে কাজের সময় সমস্যা হয়ে থাকে। তখন আমিও আপনার মত এরকম চেষ্টা করে যাই। একসময় চেষ্টা করতে করতে আপনার মত আমিও সফল হতে পারি। যাইহোক ভাই আপনিও যে সমস্যার সমাধান করে কাজ করতে পেরেছেন এটা জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাই আপনাকে।
জী আপু টাকা খরচ হলেও সমস্যাটা সমাধান হয়েছে। ধন্যবাদ।
মোবাইল কেনার টাকা দিয়ে ল্যাপটপের ডিসপ্লে পরিবর্তন করলেন।আসলে প্রয়োজন যেটা আগে সেটাই করা উচিত।আপনি আপনার জমানো স্টিম সেল দিয়ে এই কাজটি করলেন।আপনার খরচ হলো ৫৭৫০ টাকা।খুব ভালো হয়েছে।এবার কাজ ঠিকঠাক মতো করতে পারবেন।ধন্যবাদ আপনাকে অনুভূতি গুলো শেয়ার করার জন্য।
জী আপু ! আবার জমিয়ে মোবাইল কিনবো ইনশাআল্লাহ।
ল্যাপটপ বা কম্পিউটার সার্ভিসিং এর জন্য মাল্টিপ্ল্যান সেন্টার খুব ভালো এবং মোবাইল সার্ভিসিং এর জন্য মোতালিব প্লাজা বেশ ভালো। যাইহোক ৫০০০ টাকা দিয়ে ল্যাপটপ এর ডিসপ্লে পরিবর্তন করলেন অবশেষে। তার সাথে ইন্টারনেট সিকিউরিটি আপডেট দিলেন ৭৫০ টাকা দিয়ে। মোটামুটি অল্প টাকাতেই সবকিছু সম্ভব হয়েছে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।