গান কভার:- খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।

in আমার বাংলা ব্লগ2 years ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ৩০ শে শে সেপ্টেম্বর, সোমবার,২০২৪ খ্রিষ্টাব্দ

আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো লালনগীতির কভার গান। বর্তমানে সারা বিশ্বে লালনের গান নিয়ে বিভিন্ন দেশের গবেষকরা অনেক রিসার্চ করছে। লালন সাঁইয়ের বেশিরভাগ গানগুলোই দেহতত্ত্ব গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায় কিন্তু কারো সামনে গান গাওয়ার সাহসটা পায়না এখন আর। আসলে ছোটবেলা থেকে যদি বিভিন্ন জায়গায় গান করার অভ্যাস করা হতো তাহলে হয়তো এই ভয়টা আর কাজ করত না। আসলে সবারই কিছু কিছু জড়তা থাকে যেগুলো ছোটবেলা থেকে কাটিয়ে উঠলেই বেশ ভালো হয়। আমার বাংলা ব্লগ থেকে সেই জড়তা গুলো আশা করি আস্তে আস্তে কেটে যাবে।

কভার ফটো

1000127269.jpg

এই কভার ফটোটি ইনশট অ্যাপস দিয়ে তৈরি করা।



আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়... গেয়ে শেয়ার করবো এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে এই গান শুনে থাকি। ফরিদা পারভীনের বেশিরভাগ লালনগীতি গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে।তাহলে চলুন গানটি শুরু করা যাক।



গানের প্রয়োজনীয় তথ্য
  • গান:- লালনগীতি
  • এলবাম: সময় গেলে সাধন হবে না।
  • লিরিক্স: খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়..
  • মূল কণ্ঠশিল্পী: ফরিদা পারভীন
  • কভার : অংকন বিশ্বাস


[কভার গানের ইউটিউব লিংক]

গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন



গান

খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়।
ধরতে পারলে মনবেড়ি
দিতাম পাখির পায়।।
আট কুঠুরী নয় দরজা আঁটা
মধ্যে মধ্যে ঝরকা কাঁটা।
তার উপরে সদর কোঠা
আয়নামহল তায়।।
কপালের ফ্যার নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার।
খাঁচা ভেঙ্গে পাখি আমার
কোন বনে পালায়।।
মন তুই রইলি খাঁচার আশে
খাঁচা যে তোর কাঁচা বাঁশে।
কোন দিন খাঁচা পড়বে খসে
ফকির লালন কেঁদে কয়।

সোর্স

এই গান নিয়ে আমার ব্যক্তিগত মতামত

আমি অতি নগণ্য মানুষ লালন সাঁইজির গানের অর্থ বিশ্লেষণ করার মত ক্ষমতা আমার ভেতরে নেই। বাউল সম্রাট ফকির লালন সাঁইজির বেশিরভাগ গানগুলো দেহতত্ত্ব। আমি যতদূর জানি এই গানে খাঁচা বলতে আমাদের মানব শরীরকে বোঝানো হয়েছে আর অচিন পাখি বলতে মানুষ শরীরের ভেতরে থাকা আত্মাকে বোঝানো হয়েছে। আমাদের শরীরের ভেতরে থাকা এই আত্মা ঈশ্বরের অংশ। এই অচিন পাখি রুপি আর তাকে আমরা দেখতে পারিনা ছুঁতে পারি না বা ধরতেও পারিনা। আর এই অচিন পাখি রূপে আত্মা যতো সময় আমাদের শরীরের ভেতর থাকে ততো সময় আমরা জীবিত থাকি। এই গানটায় আমি মাঝেমধ্যে গিয়ে থাকি কয়েকদিন আগেই এই গানটি কিছুদিন আগেই রেকর্ডিং করেছি। এই গানটি আমার অনেক ফেভারিট একটি গান।

পোস্টের বিবরন


পোস্টের ধরনকভার গান
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
তারিখ৩০ শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ
লোকেশনমোহাম্মদপুর,ঢাকা


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

আমি একজন লালন ভক্ত। লালনগীতি শুনতে আমার অনেক ভালো লাগে। আজকে আপনার গলায় লালন শাহে্র অন্যতম বিখ্যাত খাঁচার ভিতর অচিন পাখি গানটি শুনতে পেয়ে খুবই ভালো লাগলো।আপনি প্রায় সময়ই হ্যাংআউটে লালন শাহে্র বিভিন্ন গান বলেন।গানগুলো শুনতে ভীষণ রকমের ভালো লাগে আমার।আজকেও আমাদেরকে খুব সুন্দর একটি গান গেয়ে শোনালেন।ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি গান আমাদেরকে গেয়ে শোনানোর জন্য।

 2 years ago 

বাহ্ ভাই আপনিও একজন লালন ভক্ত এটা জেনে ভালো লাগলো। আমি নিজেও বাউল সম্রাট ফকির লালন সাঁজের ভক্ত। সত্যি বলতে তার গানগুলো আমার কাছে অনেক ভালো লাগে। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

দেহতত্ত্ব গানগুলি শুনতে আমারও ভালো লাগে।কারন এগুলো জীবনের সঙ্গে মিশে থাকে, আপনার কণ্ঠে এই গানগুলো খুবই সুন্দরভাবে ফুটে ওঠে।দারুণ গেয়েছেন দাদা শুনে ভালো লাগলো।ধন্যবাদ দাদা।

 2 years ago 

বাউল সম্রাট লালন সাঁইজির দেহতত্ত্ব গানগুলো আপনিও শুনতে অনেক পছন্দ করেন জেনে ভালো লাগলো দিদি। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago (edited)

খালি গলায় গাওয়া গান শুনতে আমার কাছে একটু বেশি ভালো লাগে। কারণ খালি গলায় গান গাইলে সেগুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আপনার খালি কন্ঠ যেমন সুন্দর, তেমনি গানটাও খুব সুন্দর। যার কারণে সব মিলিয়ে পুরো গানটা শুনতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আর পুরো গানটা শুনে মনটাও একেবারে ভালো হয়ে গিয়েছে। আপনার গাওয়া গান একবার শুনে আরও শুনতে ইচ্ছে করছে। এরকম সুন্দর সুন্দর গান আশা করছি প্রতিনিয়তই শুনতে পাবো আপনার কন্ঠে।

 2 years ago 

আমিও খালি গলায় গান গাইতে অনেক বেশি পছন্দ করি। তবে বাদ্যযন্ত্র বাদে খালি গলায় গান গাওয়াটা সত্যি অনেক কঠিন ব্যাপার। আপনি খুবই সুন্দর মন্তব্য করেছেন আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো ভাই।

 2 years ago 

এই গানটার একটা অসাধারণ ব‍্যাখ‍্যা আছে। এখানে খাঁচা বলতে আমাদের দেহ এবং পাখি বলতে আমাদের আত্মা বা রুহ কে বোঝানো হয়েছে। গানটা চমৎকার কভার করেছেন ভাই। আপনার কন্ঠে অসাধারণ লাগল গানটা। ধন্যবাদ আমাদের সাথে গানের কভার টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

হ্যাঁ ভাই আপনি একদম ঠিক বলেছেন খাঁচা বলতে আমাদের এই দেহ আর পাখি বলতে এই দেহের ভেতরে থাকা আত্মাকে বোঝানো হয়েছে। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

লালন গীতি গান শুনতে আমার কাছে বেশ ভালো লাগে। আজকে আপনি খুব পছন্দের একটি লালন গীতি গান আমাদের মাঝে কভার করেছেন।খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় গানটি আপনার কণ্ঠে শুনে মুগ্ধ হয়ে গেলাম। আসলে গান গাইতে হলে ধৈর্য এবং সাহস দুটোই লাগে। আর আপনি ধৈর্য এবং সাহস নিয়ে গানটি আমাদের মাঝে কভার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এটা সত্যি বলেছেন আপু গান গাইতে হলে ধৈর্য্য এবং সাহস দুটোই লাগে। তবে এ দুটোর কোনটাই আমার ছিল না আস্তে আস্তে আমার বাংলা ব্লগ থেকেই এটা সম্ভব হয়েছে। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার কন্ঠে গানগুলো শুনতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি সব সময় হ্যাংআউটেও অনেক সুন্দর লালন গীতি আমাদের সবাইকে শুনিয়ে থাকেন। আজকে এই গানটা সম্পূর্ণ শুনে মনটা একেবারে ভালো হয়ে গিয়েছে। যতই শুনছিলাম ততই খুব ভালো লাগছিল। আপনার কন্ঠ অনেক সুন্দর, যার কারণে আরো ভালো লাগে শুনতে। ধন্যবাদ এত সুন্দর করে এটা শেয়ার করার জন্য।

 2 years ago 

এই গানটা আমার কাছে অনেক ভালো লাগে ছোটবেলা থেকে এখন পর্যন্ত এই গানটি কতবার গেয়েছি তার কোন ঠিক নাই। আপনাদের সুন্দর সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য গুলো আমাকে শক্তি যোগায়। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আমার খুবই প্রিয় একটি গান খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। একটা সময় এই লালন সংগীতটি খুব বেশি শোনা হতো। আর আপনার কন্ঠে লালনগীতি শোনার অনুভূতি অন্যরকমের।

 2 years ago (edited)

আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো। বাউল সম্রাট ফকির লালন সাঁইজীর গান আমার অনেক প্রিয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 62762.14
ETH 1674.04
USDT 1.00
SBD 0.42