সরকারি হসপিটাল

in আমার বাংলা ব্লগ11 months ago
আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই?আশাকরি ভালো আছেন।

হসপিটাল এক বিভীষিকাময় স্থান।তা যদি আবার সরকারি মেডিকেল তা বুঝতে পারবেন এটার বিশেষত্য।বিভিন্ন মানুষের মানুষের আগমন এখানে।বলছিলাম খুলনা মেডিকেল এর কথা।বিভাগীয় সবচেয়ে বড় হসপিটাল।চারদিকের মানুষের এখানে আগমন হয়ে থাকে।সাতক্ষীরা, মংলা বাগেরহাটের সকল বাসিন্দারা ট্রিটমেন্ট নিতে আসেন।আমার দিক দিয়ে বিবেচনা করে তিনটি ভাগে ভাগ করলাম
১.জরুরি বিভাগ
২.মেডিসিন বিভাগ
৩.মেডিকেল কলেজ
এর আগে কয়েকবার গিয়েছিলাম ব্লাড দেওয়ার জন্য।এইবার নিজের জন্য গেলাম।গত ২১ তারিখে আম্মু খুব অসুস্থ হয়ে পড়ে।আমি সবসময় বেসরকারি মেডিকেলে আমার আম্মুর ট্রিটমেন্ট করানোর চেষ্টা করি।এইবারের ঘটনাটা ভিন্ন।ডাক্তার রেফার করলো খুলনা মেডিকেল।

IMG_20250622_205527_217.jpg

IMG_20250622_233854_221.jpg

২১ তারিখ দুপুর ২ টায় আমরা পৌছালাম।তারাতারি করে রিসিপশন নিয়ে ভর্তি করানো হলো।সরকারি মেডিকেলের যে বেহাল দশা তা এখানে বুঝতে বাকি থাকে না।বেড খুজতে গেলাম একটা বেড ও ফাকা নাই।হাজার হাজার রোগী নিচে ফ্লোরে ঘুমিয়ে আছে।কেবিন খোজ নিলাম তাও নাই।কিন্তু বুঝতে বাকি নাই কেবিন আছে বাট ওই কেবিন সাধারণ মানুষ পায় না।ওটা পাইতে লিংক লাগে।আমার কোনো বড় লিংক নাই।পরে আমিও সেই পথে পা বাড়ালাম ফ্লোরে বিছানা করে থাকলাম।২ রাত ৩ দিন এই ভাবপ কেটেছে।হাসির দেখাটা হাসপাতালে খুবি কমই দেখবেন। ছোট শিশু জন্ম নিলে সবাই হাসে।আবার অপর প্রান্তে কেও একজন চলে যায় ২ দিনে আমার সামনে ২ জন মৃত মানুষ দেখেছি।স্বজনের আহাজারি বুক ভার করে তোলে।যতটুকু সেবা পেয়েছি এটাই আলহামদুলিল্লাহ।

IMG_20250622_234150_589.jpg

সরকারি ভাবে সবকিছু তেই আমাদের সময় দিতে হবে।খুলনা মেডিকেল দক্ষিণের সবচেয়ে বড় মেডিকেল।তবে আমার কাছে মনে হয় চাহিদার তুলনায় এখানে নার্স,ডাক্তার কম আছেন।এই জন্য সেবা পেতে সমস্যা হয়।আমার আম্মু জন্য সবাই দোয়া করবেন।

ধন্যবাদ।

logo (bangla blog).png

arif red.jpg

আমি-আরিফুল ইসলাম।স্টিমিট আইডি-@apulam. জাতীয়তা:বাংলাদেশী।বর্তমানে আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের গনিত ডিসিপ্লিন এ ২য় বর্ষে অধ্যায়নরত।২০২৫ সালের ফেব্রয়ারি মাসের ৪ তারিখে যুক্ত হয়েছি।ফটোগ্রাফি করার প্রবল ইচ্ছাশক্তি রয়েছে।পাশাপাশি ভ্রমন পছন্দ করি।স্বপ্ন দেখি বিশ্ব ভ্রমন করার।
Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.079
BTC 63264.99
ETH 1671.73
USDT 1.00
SBD 0.42