কাশফুলের মাঝে কিছুক্ষণ।

in আমার বাংলা ব্লগ3 years ago
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন পোস্ট। তো আজকে আমি আপনাদের মাঝে কাশফুলের মাঝে ঘোরাঘুরি করার কিছু মুহূর্ত শেয়ার করতে চলেছি। আসলে গতবছরেও আপনাদের মাঝে কাশফুলের এরিয়ায় ঘোরাঘুরি করার কিছু মুহূর্তে শেয়ার করেছিলাম তাই ভাবলাম এই বছর কেন নয়। যদিও বা কাশফুলের মাঝে ঘোরাঘুরি অনেকদিন আগেই করেছি তবে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। আজকে যেহেতু সুযোগ পেলাম তাই ভাবলাম ওইগুলোই শেয়ার করা যায়।

আসলে প্রতি বছর শরৎকাল আসলেই অনেকেই কাশফুলের মাঝে গিয়ে ছবি তুলতে দেখা যায়। আর ফেসবুকে ঢুকলে তো কোন কথাই নেই। আমাদের মেহেরপুরে একটা জায়গায় অনেক বড় একটি কাশ ফুলের এড়িয়ে আছে। আমার কয়েকটা বন্ধুকে দেখি প্রতিবছরই সেখানে গিয়ে ছবি তোলে। তবে আমার সেখানে যাওয়ার তেমন কোনো ইচ্ছা জাগেনি। কারণ সেখানে না গেলে কি হইছে কাশফুল তো আরো অনেক জায়গায় আছে। তাই সেখানে যেতেই হবে তার কোনো বাধ্যবাধকতা নেই।

আসলে বলতে গেলে কাশফুল ঠিক আমাদের বাড়ির পিছনে অনেকগুলো ছিল তাই আমি সেখানেই মূলত ঘুরতে গিয়েছিলাম। যদিও বা একদিন আমি মেহেরপুরে গিয়েছিলাম যার কারণে অনাকাঙ্ক্ষিত ভাবে সেই কাশফুলের জায়গায় আমার ঘোড়া হয়ে গেছে আর সেগুলো আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। যাই হোক সেগুলো বাদ দিয়ে আজকের মূল বিষয়ের দিকে আসা যাক।

কয়েকদিন আগে যখন কাশফুল এর সময় ছিল তখন আমি বাড়ির পেছনের দিকে গেলেই কাশফুল দেখতে পেতাম। আসলে আমাদের বাড়ির ঠিক পিছনে কয়েকটা পুকুর অবস্থিত ওই পুকুরের চারিপাশ ঘেঁষে মূলত কাশফুল অবস্থিত। আমি একদিন ভাবলাম যে ওখানে গিয়ে একটু ঘুরে আসা যাক। তো যেই ভাবা সেই কাজ বেরিয়ে পড়লাম সেখানে যাওয়ার জন্য।

জায়গাটা বাড়ির পেছনে অবস্থিত হলেও অনেক দিন ওদিকে যাওয়া হয় না। অনেকদিন পর এদিকে আসতে বেশ ভালই লাগছিল। দূর থেকেই কাশফুল দেখা যাচ্ছিল আমি সোজা চলে গেলাম কাশফুলের দিকে। তবে যখন পুকুরের কাছে গেলাম তখন সেখানে অনেক জঙ্গল দেখে বেশ ভয় লাগছিল কারণ যদি সাপ থাকে এই ভেবে আর কি। তবে এর আগেও অনেকবার এদিকে মাছ ধরার জন্য এসেছি যার কারণে ভয় করলেও দৌড় দিয়ে চলে গেলাম ভেতরের দিকে। ভাগ্যটা ভালো ছিল কোনো কিছুই ছিল না।

যাইহোক এরপর ভিতরে গিয়ে বেশ কিছু কাশফুলের ফটোগ্রাফি করলাম। আসলে আমি যা দেখতে পারলাম কাশফুল গুলো একেবারে তরতাজা নাই একটু বয়স হয়ে গিয়েছে। অর্থাৎ দেখতে কেমন যেন বুড়ো বুড়ো ফিল হচ্ছে। যেহেতু আমার কাশফুলের এরিয়াতে যেতে একটু দেরি হয়ে গিয়েছিল তাই কিছু করার ছিল না এগুলো দেখে এবং এগুলোর কিছু ফটোগ্রাফি করে চলে এসেছিলাম। কিন্তু মজার বিষয় হচ্ছে আমি যে মেহেরপুরে কাশফুলের এরিয়াতে গিয়েছিলাম সেখানকার থেকে এখানকার কাজ ফুল গুলোই আমার কাছে বেশি বড় বড় এবং সুন্দর লাগছিল। কারণ মেহেরপুরে আমি এরও অনেক দিন পর গিয়েছিলাম।

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট । আমার আজকে শেয়ার করা পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ এই বছর কি আপনাদের কাশফুলের এলাকায় যাওয়ার সুযোগ হয়েছে কিনা অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

শরৎকাল মানে কাশফুলের সৌন্দর্য ধারা গ্রামীণ পরিবেশ পরিপূর্ণ থাকে। বিশেষ করে নদী অঞ্চলে কাশফুল বেশি দেখা যায়। কারণ সেখানে বনের বিস্তীর্ণ এলাকা বেশি দেখতে পাওয়া যায় দারুন সময় উপভোগ করেছেন যেটা আমি উপভোগ করেছি ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

কাশফুলের মাঝে অনেক ভালো সময় অতিবাহিত করেছিলেন দেখছি। আসলে শরৎ কাল আসলেই চারিদিকে কাশফুল যখন থাকে তখন অনেক ভালো লাগে। তখন যেন মনে হয় চারপাশেই কাশফুলের মেলা বসেছে। আপনার কাটানো মুহূর্তটা আপনি আমাদের মাঝে এত সুন্দর করে এই পোস্টের মাধ্যমে ভাগ করে নিয়েছেন দেখে খুব ভালো লেগেছে।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

প্রাকৃতিক সৌন্দর্য এবং কাশফুলের মাঝে বেশ ভালো সময় অতিবাহিত করেছেন। ফটোগ্রাফিতে দেখে বোঝা যাচ্ছে জায়গাটি বেশ সুন্দর। এরকম জায়গায় সময় কাটানোর মজাটাই আলাদা। আপনার কাশফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি জায়গায় কাটানোর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দরম্যন্তব্যটি করার জন্য।

 3 years ago 

আপনাদের আশেপাশে কাশফুলের বাগান আছে তাই খুব সুন্দর সময় কাটাতে পারেন। কিন্তু আমাদের এখানে কাশফুলের তেমন সুন্দর বাগান কিংবা দৃশ্য দেখতে পাওয়া যায় না। আপনি খুব সুন্দর কাশফুলের মাঝে সময় কাটালেন। সেই সাথে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে আমাদের সাথে শেয়ার করলেন। মুহূর্তটি অসাধারণ ছিল দেখেই বুঝা যাচ্ছে।

 3 years ago 

আসলে আমাদের বাড়ির আশেপাশে খুব একটা কাশফুল আছে তা নয় তবে আছে মোটামুটি বেশ কয়েক জায়গায়।

 3 years ago 

দারুণ সময় কাটিয়েছেন আপনি। পোস্ট পড়ে জানতে পারলাম কাশফুল আপনাদের বাড়ির কাছে। তাহলে তো আপনি খুব ভাগ্যবান।যাইহোক ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দরভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 63768.03
ETH 1675.48
USDT 1.00
SBD 0.41