কোনটা বেশি ডিস্টার্বিং❓ ধ র্ষণ, না ধর্ষ ককে সাপোর্ট করা মানসিকতাকে ভোট দেওয়া❓

images (13).jpeg

ধ র্ষণ জঘন্য অপরাধ, এটা নিয়ে কোনো তর্কই নেই। কিন্তু তার থেকেও ভয়ংকর হলো যখন কেউ ধর্ষ ককে বাঁচাতে নামে, তাকে সাপোর্ট করে, বা সেই রাজনীতিকে শক্তিশালী করে যেটা এসব অপরাধীদের পাশে দাঁড়ায়। তখন এটা শুধু একটা ঘটনা থাকে না, পুরো সিস্টেমটাই নষ্ট হয়ে যায়, মানবিকতা ধ্বংস হয়ে যায়।

লোক যা খুশি বলুক, বাস্তবটা হলো, বাংলায় মেয়েরা তুলনামূলকভাবে অনেক বেশি সুরক্ষিত। বাংলায় মেয়েরা রাতে বেরোয়, ঘোরে, নিজের মতো থাকে, রাত দখল করতে পারে না। এগুলো বাংলাতেই কি হোছাই ।

তাহলে কি বাংলায় কোনো খারাপ ঘটনা হয় না?
অবশ্যই হয়। আরজিকর, কামদুনি - এসব ঘটেছে, আমরা জানি। কিন্তু ব্যাপারটা হলো ফ্রিকোয়েন্সির। বাংলায় যেটা বছরে এক-দুবার হয়, সেটা শাসিত রাজ্যে রোজকার ঘটনা। কারণ, ওখানকার এটাই কালচার।

বাংলা নারী সুরক্ষায় প্রথম হয়েছে। একবার নয়, লাগাতার ৫-৬ বার। এর মানে এই না যে সব বাংলায় সব পারফেক্ট। ধরো ১০০-র মধ্যে পরীক্ষা। বাংলা ৭০ পেয়েছে। কিন্তু মনে রাখতে হবে ৭০ পেয়ে বাংলা ফার্স্ট হয়েছে। মানে বাকী যারা তারা ২০, ৩০, ৪০ পেয়েছে।

বাংলার ইমপ্রুভমেন্ট দরকার। তাই বলে আপনি যদি বলেন ২০, ৩০ পাওয়া স্টুডেন্টকে অনুসরণ করতে তাহলে মশাই আপনার মাথার সমস্যা আছে।

পচা আলুর সাথে থাকলে কিন্তু ভালো আলুটাও পচে যায়।

যেখানে মণিপুরে মেয়েদের নিয়ে নৃশংস ঘটনা ঘটে,
যেখানে হরিয়ানা, উত্তরপ্রদেশ এসব কেসে বারবার সামনে আসে,
যেখানে ধর্ষ ক রামরহিমকে বারবার প্যারোলে ছাড়া হয়,
যেখানে শাসিত রাজ্যগুলিতে ধর্ষ ণে অভিযুক্তদের টিকিট দেওয়া হয়,
যে শাসিত রাজ্যে ধ র্ষকদের মালা পরিয়ে বরণ করা হয়...
সেই লোকেরা এসে বাংলায় নারী সুরক্ষা শেখাবে❓

এটা তো একদম শিয়ালের হাতে মুরগি পাহারা দেওয়ার মতো কথা।

বাংলার যা ভালো আছে, তাকে আরও শক্তিশালী করতে হবে। ভুলগুলো শুধরে নিতে হবে। কিন্তু ভুল থেকে শেখার বদলে যদি আমরা আরও খারাপের দিকে যাই, তাহলে সেটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত।

মণিপুরের, বিহারের ভিডিও দেখেছেন তো❓ কীভাবে হায়েনার দল নারীদেরকে খুবলে খুবলে খায় দেখেছেন তো❓

তাই সাবধান...‼️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64054.40
ETH 1882.24
USDT 1.00
SBD 0.38