কাঁঠাল পাতায় চিত্রপট অঙ্কন।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি সুস্থ আছি।আমি @bristychaki "আমার বাংলা ব্লগ"এর আমি একজন নিয়মিত ইউজার। আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি আজ একটি আর্ট পোস্ট নিয়ে আপনাদের মাঝে এসেছি। আশাকরি আমার আজকের আর্ট পোস্ট টি আপনাদের কাছে ভালো লাগবে।

আমার বাংলা ব্লগ এ আসার পর থেকেই প্রতিনিয়ত সকলের ক্রিয়েটিভিটি গুলো দেখতে পাই।যা সত্যিই খুবই ভালো লাগার মতো একটি বিষয়।সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আমিও মাঝে মাঝে আমার বড় কন্যার কিছু আর্ট আপনাদের সাথে শেয়ার করে থাকি।সামনেই মেয়ের এসএসসি পরীক্ষা তাই পড়াশোনার খুবই চাপ যাচ্ছে ওর উপর দিয়ে।এই সময় পড়াশোনার বাইরে আর কোনোকিছু করা সম্ভব নয় বলে অনেকদিন ধরে গান আর্ট সবকিছুই বন্ধ আছে।সেদিন ছোট মেয়েকে স্কুলে দিতে গিয়ে দেখি মাঠের মধ্যে কাঁঠাল গাছের পাতা গুলো সবুজ ও সতেজ হয়ে আছে যা দেখতে খুবই ভালো লাগছিলো।গাছ থেকে কয়েকটি পাতা ছিঁড়ে নিলাম আর ভাবলাম কিছু একটা করতে হবে।বাসায় আনার পর টেবিলে রাখার সাথে সাথে মেয়ে আর্ট করার জন্য ব্যস্ত হয়ে পড়লো কিন্তু আমি দিতে চাইছিলাম না তার কারন এতে করে ওর পড়ার সময় নষ্ট হবে কিন্তু ও খুবই আগ্রহী তাই পরে ভাবলাম না দিলে মন খারাপ করবে আর তখন পড়ায় মনও বসবে না।শুধু বললাম খুবই অল্প সময়ে যে আর্ট করা যায় সেটাই করবা।তারপর মেয়ে খুবই অল্প সময়ের মধ্যে কাঁঠাল পাতায় এই সাধারণ আর্ট টি করে ফেললো এবং আমি কয়েকটি ছবি তুললাম আর সেই মুহুর্ত টি এখন আপনাদের সাথে শেয়ার করছি।

IMG_20240124_163757.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...iu2nRnUt4CgdZELw31vFAQRZMVUN4j3ZZmKyG3Pdj2Ucd5Hti7iRvMDT8E3d8nHSz1LQ3mBUFBLoSM8xYgzfLoQvhckuEPebLURzryu7GYJFR3q1uZ3AdvqKUr.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbr3NLMLZnhrdRqPwLyGfo67pSFwzw2EEaCftUfSziyJ2xFDia62QkbkJFNz7...xX4hK8ieFFZh8sFdRCNoFpBkuAvG3N8eHd8PXq7t9a7mTbUzUC5gL813RXd81WPUvj47XJZygHxLYQ8C8LKFh8Gug6o3jLjoMerfxUdATkNUBsBUGED6uL86xv.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpit...iu2nRnUt4CgdZELw31vFAQRZMVUN4j3ZZmKyG3Pdj2Ucd5Hti7iRvMDT8E3d8nHSz1LQ3mBUFBLoSM8xYgzfLoQvhckuEPebLURzryu7GYJFR3q1uZ3AdvqKUr.png

১.কাঁঠাল পাতা
২.এক্রেলিক কালার
৩.তুলি

InCollage_20240123_185650382.jpg

প্রথম ধাপ-

প্রথমে কাঁঠাল পাতা টি পরিস্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছে।তারপর শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে শুকিয়ে নিয়েছে।
InCollage_20240123_185725708.jpg

দ্বিতীয় ধাপ-

কাঁঠাল পাতা শুকিয়ে গেলে সাদা রং দিয়ে পুরো পাতাটি রং করে নিয়েছে,তারপর শুকানোর জন্য রেখে দিয়েছে।

InCollage_20240123_185748217.jpg

তৃতীয় ধাপ-

সাদা রং শুকিয়ে গেলে লাল রং দিয়ে পাতার উপরের অংশ টি রং করে নিয়েছে।তারপর কমলা রং দিয়ে লাল কমলা সেড করে রং করে নিয়েছে।

InCollage_20240123_190033578.jpg

চতুর্থ ধাপ-

এবার নীল রং দিয়ে পাতার নীচের অংশ টি রং করে নিয়েছে।

InCollage_20240123_190106140.jpg

পঞ্চম ধাপ-

এবার সাদা রং দিয়ে নীলের মাঝে হালকা করে রং করে নিয়েছে এতে করে গাঢ় নীল থেকে আকাশীরং এর সেড তৈরি হয়েছে যাতে করে জলের ঢেউ বোঝা যায়।

InCollage_20240123_190144590.jpg

ষষ্ঠ ধাপ-

এবার কালো রং দিয়ে পাতার নিচের অংশে পাহাড়ের আকৃতি করে এঁকে নিয়েছে।

InCollage_20240123_190218527.jpg

সপ্তম ধাপ-

পাহাড় আঁকানোর পর কালো রং দিয়ে একপাশে একটি নারিকেল গাছ এঁকে নিয়েছে।তারপর একইভাবে অপর পাশে আরেকটি নারিকেল গাছ এঁকে নিয়েছে।

InCollage_20240123_190305296.jpg

অষ্টম ধাপ-

নারিকেল গাছ আঁকানো হলে জলের মধ্যে নৌকা এঁকে নিয়েছে।আর এভাবেই সমুদ্র পাড়ের রক্তিম আকাশ নীল জলে নৌকা ভেসে আছে সেই সাথে পাহাড় নারিকেল গাছ সবমিলিয়ে অসাধারণ একটি দৃশ্য তৈরি হয়।

InCollage_20240123_190330240.jpg

ফাইনাল লুক

IMG_20240124_163757.jpg

এই ছিলো আজকের কাঁঠাল পাতায় একটি চিত্রপট অঙ্কন এর দৃশ্য।আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।

IMG_20230307_020842.png

আমাদের উইটনেস কে সাপোর্ট করুন।

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY6ryCgnizd4SmozHPACxnHF8Lc4cYHYazhMMYtnXHUFLoeHg6pvGz8XiqU4kJ9G4Wwh7s6WvRRrwCpUijw4cW.jpeg

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতসী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভাল লাগে। আর ভাল লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভাল কাজের, ভাল ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

Sort:  
 3 years ago 

আমি প্রথমে মনে করেছিলাম এটা পাথরের উপরে নকশা করেছেন। এরপর যখন পোস্ট পড়তে শুরু করলাম আর দেখলাম আশ্চর্য হয়ে গেলাম। একটি পাতার উপরে এভাবে আর্ট করেছেন, পাতা ছিঁড়ে যায়নি এটাই তো কপাল।

 3 years ago 

সামনে যেহেতু এসএসসি পরীক্ষা তাই পড়ালেখা চাপ একটু বেশিই থাকবে। তারপরেও আপনার মেয়ে খুব সুন্দর একটি দৃশ্য অংকন করেছে। জাস্ট অসাধারণ হয়েছে।

 3 years ago 

বেশ সুন্দর ও ইউনিক আইডিয়াতো কাঁঠাল পাতায় আর্ট। কতকিছু দেখছি ও শিখছি আমার বাংলা ব্লগ থেকে। প্রতিনিয়ত নতুন নতুন জিনিস শিখছি। পড়া লেখা নিয়ে ব্যস্ত সময় পাড় করছে আপনার বড় মেয়ে । এর মধ্যেও সুন্দর একটি পেইন্টিং করে আমাদের মাঝে শেয়ার করেছে দেখে ভালো লাগলো। পেইন্টিংটি দেখতে বেশ সুন্দর লাগছে। বেশ সুন্দরভাবে আঁকার ধাপগুলো শেয়ার করেছে। অনেক অনেক শুভ কামনার আপনার বড় মেয়ের জন্য।

 3 years ago 

আপনার মেয়ের আইডিয়া বেশ দারুণ ছিল কাঁঠাল পাতার উপর সুন্দর আর্ট করেছেন আপনার মেয়ে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। আর্টের কালার কম্বিনেশন খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। সিম্পল হলেও আজকের আর্ট টি আমার কাছে বেশ ভালোই লেগেছে। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

বড় মেয়ের সামনে এক্সাম তাই তো এতো চাপ।এরপরেও আপু আপনার মেয়ে কাঁঠাল পাতায় চমৎকার একটি দৃশ্য এঁকে শেয়ার করেছে।এ ধরনের দৃশ্যগুলো দেখতে ভীষণ ভালো লাগে।আমার কাছে এ ধরনের প্রাকৃতিক দৃশ্য সব সময়ই ভীষণ ভালো লাগে।ধন্যবাদ আপু আপনার মেয়েকে সুন্দর এই পেইন্টিংটি শেয়ার করার জন্য।

 3 years ago 

কাঁঠাল পাতার উপর রং দিয়ে অনেক সুন্দর একটি দৃশ্যের চিত্র অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই চিত্র অঙ্কনে নারিকেল গাছের চিত্র অঙ্কন করে দেওয়াটা এবং নৌকার চিত্র অঙ্কন করে দেওয়াটা সত্যিই অসাধারণ সুন্দর হয়েছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি আজকে খুবই চমৎকার একটি চিত্র অঙ্কন করেছেন। কাঁঠালের পাতার উপরে এত সুন্দর একটি চিত্র করা যায় এটা জেনে বেশ ভালো লেগেছে আমার কাছে। আরো ভালো লেগেছে চিত্র অংকটি। খুবই সুন্দর হয়েছে আপু ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চিত্র অঙ্কন করা সম্পূর্ণ ভিন্ন পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এর আগে আমি কোন সময় কাঁঠাল পাতার উপর এইভাবে কাউকে চিত্র অঙ্কন করতে দেখিনি। চিত্র অঙ্কন করার এই নতুন পদ্ধতি দেখে আমার খুবই ভালো লাগলো।

 3 years ago 

কাঁঠালের পাতা আপনি গাছ থেকে নিয়ে এসেছেন এবং ভাবতে ছিলেন কি করা যায়। তবে আপনার মেয়ে এই পাতার উপরে অসাধারণ চিত্র অংকন করেছে। আসলে প্রকৃতির সুন্দর দৃশ্য এই পাতার উপরে ফুটিয়ে তুলেছে চিত্রটি দেখে মুগ্ধ হলাম।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু এর আগেও আপনার মেয়ের অনেক প্রতিভা আমরা দেখেছি। আপনার মেয়ে খুবই দক্ষতার সাথে প্রতিটা কাজ আমাদের সাথে শেয়ার করে নেয়। আপনার মেয়ের প্রতিটা কাজ আমার কাছে অনেক ভালো লাগে। আপনি আজ খুব সুন্দর একটি পেইন্টিং শেয়ার করেছেন। কাঁঠাল পাতার উপর এই পেইন্টিং দেখে খুব ভালো লাগলো। আপনার এই আইডিয়া আমার কাছে ইউনিক লেগেছে। পেইন্টিং এর কালার কম্বিনেশন খুব সুন্দর হয়েছে। আপনার এই পেইন্টিং দেখে একদমই মনে হচ্ছে না কাঁঠাল পাতার উপর করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65284.65
ETH 1965.46
USDT 1.00
SBD 0.37