আমরা দোয়া করি কিন্তু দোয়া কবুল হয়না কেনো? যে ১০ কারণে আল্লাহ দোয়ায় সাড়া দেন না.....

in #islamic8 years ago

ইবরাহিম বিন আদহাম (রহ.) একদিন বসরা শহরের একটি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন।
লোকজন তার পাশে সমবেত হয়ে জিজ্ঞেস করল: হে আবু ইসহাক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেছেন :
‘তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেবো’। (সূরা গাফির, আয়াত :
৬০) কিন্তু আমরা অনেক প্রার্থনা করার পরও আমাদের দোয়া কবুল হচ্ছে না।
ইবরাহিম বিন আদহাম (রহ.) বললেন, ‘ওহে বসরার অধিবাসী, দশটি ব্যাপারে তোমাদের অন্তর মরে গেছে।

1.তোমরা আল্লাহ সম্পর্কে অবগতকিন্তু তাঁর প্রদত্ত কর্তব্যসমূহ পালন করো না।

2.তোমরা কুরআন পড় কিন্তু সে অনুযায়ী আমল কর না।

3.তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি কর, কিন্তু তাঁর সুন্নাহকে পরিত্যাগ করো।

4.তোমরা নিজেদেরকে শয়তানের শত্রু হিসেবে দাবি কর কিন্তু তোমরা তার পদাংক অনুসরণ করো।

5.তোমরা জান্নাতে যেতে উদগ্রিব কিন্তু এর জন্য পরিশ্রম করো না।

6.তোমরা জাহান্নামের ভয়ে আতঙ্কিত কিন্তু পাপের মাধ্যমে
প্রতিনিয়ত তার নিকটবর্তী হচ্ছো।

7.তোমরা স্বীকার কর মৃত্যু অনিবার্য কিন্তু এর জন্য নিজেকে প্রস্তুত করো না।

8.তোমরা সর্বদা অন্যের দোষ বের করতে সচেষ্ট, কিন্তু নিজের দোষ-ত্রুটির ব্যাপারে উদাসীন।

9.তোমরা আল্লাহর অনুগ্রহ উপভোগ কর কিন্তু তার জন্য শুকরিয়া আদায় করো না।

10.তোমরা মৃতদেহের দাফন সম্পন্ন করার পর তার থেকে শিক্ষা গ্রহণ করো না।


Follow Me

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.080
BTC 62814.07
ETH 1666.58
USDT 1.00
SBD 0.42