আমার বাংলা ব্লগঃ কমিউনিটিতে আমার প্রথম পোষ্ট [ ১৭ জুন ২০২১ ]

in আমার বাংলা ব্লগ5 years ago

আসসালামুয়ালাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনি আল্লাহর অশেষ রমহতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রমহতে আমিও ভাল আছি। এটি আমার এই কমিউনিটিতে প্রথম পোস্ট। আজ আমি নিজেকে আমার বাংলা ব্লগ পরিচয় করিয়ে দেব।


সুতরাং, শুরু করা যাকঃ



155386174_718541118852668_2622051105410980754_xn.jpg



আমার সম্পর্কে কিছু তথ্যঃ


আমার নাম আবু হানিফ সংগ্রাম। আমি বাসা দিনাজপুর জেলার পার্বতীপুর থানায় অবস্থিত। আমি একজন বাংলাদেশি।
আমার ছদ্দ নাম সংগ্রাম এবং আমার স্টিমিট ব্যবহারকারী আইডি @sangram5। আমার বয়স ২৩ বছর। ৫ সদস্য নিয়ে আমাদের পরিবার। আমি পরিবারের বড় সন্তান। আমি বাদেও আমার আরো ছোট ২টি ভাই আছে। আমি বড় বিধায় আমার অনেক চাওয়া পাওয়া গুলো তাদের জন্য ত্যাগ বা বিসর্জন দিতে হয়।

হয়তো বা বাড়ির বড় ছেলে/মেয়েগুলো এমনি হয়।

153817460_185207026329968_7562493853310048381_ns.jpg

155007105_516919525953911_5861117829038526661_n.jpg



আমার শিক্ষাগত যোগ্যতাঃ


আমি বিএসএস ২য় বর্ষের ছাত্র। আমি বর্তমানে পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজে লেখাপড়া করতেছি। এই করোনা মহামারীর কারণে শিক্ষার উপর চরম প্রভাব ফেলেছে। যার দরুন, আমার লেখাপড়ার উপরেও প্রভাব পড়েছে।

করোনা না থাকলে হয়তো এতো দিনে আমার প্রিভিয়েস শেষ করতাম আর তারপর মাস্টার্সের জন্যে আবেদন করতাম। কিন্তু বর্তমানে আমার পরিবার থেকে একটু করে চাপ আসতেছে, বড় তো হয়ে গেলি চাকুরি করবি কবে???

এর প্রতিউত্তরে আমি আর কিছুই বলতে পারি না। আমার যে সার্টিফিকেটের জোর নেই। একটু খানি লেখালেখি করতে ভালোবাসি বিধায় স্টিমিটে আসা।



ভবিষ্যৎ লক্ষ্য ও পরিকল্পনাঃ


আমার স্নাতক শেষ করার পরে আমি একজন সরকারী কর্মকর্তা হতে চাই এবং এর পাশাপাশি একজন ভালো ব্যবসায়ী হতে চাই। এতে করে পরিবারের আর্থিক চাপ একটু হলেও লঘব করতে পারবো। সবাই আমার জন্যে দোয়া করবেন।

ধন্যবাদন্তেঃ
@sangram5

Sort:  

আপনার সম্পর্কে পড়ে আমাকে খুব ভালো লাগলো। কারণ আপনি পরিবারের বড় ছেলে।

আসলে পরিবারের বড়ছেলে -মেয়েদের কি চাপ ,তা বড় ছেলে নাটক দেখলে অনুভব করা যায়।

 5 years ago 

"আমার বাংলা ব্লগ " কমিউনিটিতে স্বাগতম ভাইয়া!

প্রতিনিয়ত সুন্দরভাবে কাজ করে যান এই দোয়াই করি।

আপনি সুন্দর ভাবে নিজের পরিচয় উপস্থাপন করেছেন

 5 years ago 

আপনাকে স্বাগতম জানাই এখানে।

আপনি আপনার পরিচয় খুব সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন এখানে তার জন্য আপনাকে ধন্যবাদ।

এখন নিজের ভাষায় লেখালেখি করুন এখানে।

 5 years ago 

আপনাকে আমাদের কমিউনিটিতে শুভেচ্ছা এবং প্রথমেই ধন্যবাদ যে আপনি খুব সুন্দর করে নিজেকে উপস্থাপন করেছেন। আশাকরি আপনি চেষ্টা করবেন নিজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবং ভালভাবে কাজ করার জন্য । শুভকামনা রইল আপনার জন্য ।

 5 years ago 

ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 63916.96
ETH 1677.04
USDT 1.00
SBD 0.42