আমার বাংলা ব্লগে,আমার পরিচয়ঃsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ5 years ago (edited)

বেশ কয়েকদিন আগের কথা, এই স্টিমিট প্লাটফর্মের বিভিন্ন পোস্ট ঘাটাঘাটি করতে করতে হঠাৎ চোখে পড়লো শুধুমাত্র বাংলা ভাষা-ভাষীদের লিখালিখি, মনের ভাব প্রকাশের জন্য নতুন একটি কমিউনিটি খোলা হয়েছে।

ব্যাপারটি দেখা মাত্রই আমি মনে মনে ঠিক করে ফেলেছিলাম যে এই কমিউনিটির সাথে সংযুক্ত থাকতে হবে। কারন এই প্লাটফর্মে বাংঙালীদের পরিচালিত নানাবিধ কমিউনিটি থাকলেও কেবল বাংলা ভাষার জন্য বিশেষভাবে নিবেদিত কোনো কমিউনিটি তৈরী হয় নি। গত কয়েকদিন ব্যাস্ততার কারণে আমার পরিচিতি পোস্ট দিতে না পারলেও আজ খুব উৎসাহের সাথে আমার পরিচিতি পোস্ট লিখতে বসেছি।

IMG_20210319_230325.jpg

আমি মোঃ রবিউল ইসলাম। জন্ম থেকেই আমার বেড়ে ওঠা বাংলাদেশের দিনাজপুর জেলায়। বর্তমানে এখনো ছাত্রজীবনে রয়েছি। আশেপাশের মানুষের সীমাহীন ব্যাস্ততা, জড়তা দেখতে দেখতেই বড় হয়েছি। খুব কম সময়েই প্রকৃতির সান্নিধ্যে যেতে পেরেছি। তবে, যখনই সুযোগ পেয়েছি তখন প্রাণভরে প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করেছি।

আমার প্রধান শখ বলতে গেলে বেশ কয়েকটা জিনিসের নাম একসাথে আসবে। আমি ছবি তুলতে ভালোবাসি, খাবার খেতে যেমন ভালোবাসি ঠিক তেমনভাবে খাবার তৈরী করতেও ভালো লাগে। এছাড়া আমি ফুটবল খেলতে পছন্দ করি। আমি ফুটবলকে অনেক ভালোবাসি। আমার এই কমিউনিটিতে লিখালিখির মূল বিষয়বস্তু ও মূলত এই খেলাধুলাকে কেন্দ্র করেই হবে।

IMG_20210517_215054.jpg

কিছুক্ষণ আগেই উল্লেখ করলাম আমার প্রকৃতির প্রতি ভালোলাগার কথা৷ সেই সূত্র ধরেই আমার ঘোরাঘুরির প্রতি ভালোবাসা সৃষ্টি। কখনো কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ পেলে তা হাতছাড়া না করার সর্বোচ্চ চেস্টা করি। আমার পছন্দের কিছু স্থানের মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকত, কুয়াকাটা,বরাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সুন্দরবন, স্বপ্নপুরীও ভিন্নজগৎ ইত্যাদি উল্লেখযোগ্য। আমার এসব স্থানে ভ্রমণকালীন বেশ কিছু টক-মিষ্টি অভিজ্ঞতা আছে যা সময় পেলে আপনাদের সাথে শেয়ার করবো।

তো এই ছিলো আমার পরিচিতি পোস্ট। শীঘ্রই "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে ব্লগ নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। পরিশেষে ধন্যবাদ জানাতে চাই এডমিন ভাই সহ কমিউনিটির সকল এডমিন ও মডারেটরকে বাংলা ভাষাভাষীর মানুষকে একত্রিত করার এ উদ্যোগ হাতে নেয়ার জন্য। খুব দ্রুত এই কমিউনিটি এগিয়ে যাবে এই শুভকামনা করে আজকের মতো আমার পোস্টটির ইতি টানছি। সবাই ভাল থাকবেন।

Sort:  
 5 years ago 

"আমার বাংলা ব্লগ" এ আপনাকে স্বাগতম।

স্বাগতম আমার বাংলা ব্লগ এ। আপনার পরিচয় সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এখন বাংলা ভাষায় যে কোন বিষয়ের উপর লেখালেখি করতে পারেন মন খুলে । ধন্যবাদ আপনাকে

 5 years ago 

স্বাগতম

 5 years ago 

নিজেকে সুন্দর করে উপস্থাপন করার জন্য ধন্যবাদ। চেষ্টা করুন আমাদের সঙ্গে থাকার জন্য।

 5 years ago 

দোয়া করিয়েন

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65219.96
ETH 1963.52
USDT 1.00
SBD 0.37