"বিষাক্ত হলেও অদ্ভুত সুন্দর পোকার ফটোগ্রাফি"

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

বন্ধুরা,কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও বেশ ভালোই আছি।তাই আজ আমি আবারো হাজির হলাম একটি ভিন্নধর্মী ফটোগ্রাফী ব্লগ নিয়ে আপনাদের মাঝে।আজ আমি শেয়ার করবো একটি পোকার ফটোগ্রাফি।ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে।যদিও ফটোগ্রাফিতে আমি মোটেও দক্ষ নয়,তবুও ক্ষুদ্র চেষ্টা করি।যাইহোক তো চলুন দেখে নেওয়া যাক----

বিষাক্ত হলেও অদ্ভুত সুন্দর পোকার ফটোগ্রাফি:

IMG_20230612_170226.jpg
ফটোগ্রাফি করা একটি শিল্প।যেখানে একজন মানুষের সৃজনশীলতা ফুটে ওঠে।ছবির মাধ্যমে একজন মানুষের মনের সুন্দরতার পরিচয় পাওয়া যায়।পূর্বে আমি ফটোগ্রাফি করতে পছন্দ করতাম না।কিন্তু এখন কোনো সুন্দর জিনিস দেখলে চেষ্টা করি সঙ্গে সঙ্গেই ক্যামেরাবন্দি করার।

পৃথিবীটা কত সুন্দর।চারিপাশে অদ্ভুত অদ্ভুত জিনিস দিয়ে সাজানো।ছোট থেকে বড় কত ধরনের কিট-পতঙ্গ,পশু-পাখি এবং মানুষের সমাহার।প্রত্যেকটি জীবের আলাদা আলাদা ধরনের গঠন এবং বৈশিষ্ট্য রয়েছে।সে যতই ক্ষুদ্র হোক না কেন, পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে ক্ষুদ্র কিটের ও বেশ গুরুত্ব রয়েছে বলে আমি মনে করি।প্রকৃতির একটি অংশ হিসেবে কাজ করে একেকটি জীব।

IMG_20230612_170237.jpg

IMG_20230612_170158.jpg

আপনারা ছবিটিতে যে পোকাটি দেখতে পাচ্ছেন আমি সেটার সঠিক নাম জানি না।আসলে সকালে হঠাৎ দেখলাম আমাদের মিনি পোকাটি নিয়ে পা দিয়ে নেড়েচেড়ে খেলা করছে।গিয়ে দেখলাম খুবই সুন্দর একটি পোকা কিন্তু বিষাক্ত মনে হলো।তাই মিনিকে খেতে দেওয়া যাবে না বলে ঠিক করলাম।তাই কয়েকটি ছবি তুলে নিলাম আগে থেকে।কয়েকটি ম্যাক্রো শট ও নিয়েছিলাম।যেগুলোতে পোকার গঠন স্পষ্ট হয়ে উঠেছে।

IMG_20230612_170119.jpg

IMG_20230612_170133.jpg

পৃথিবীর অদ্ভুত সৃষ্টি দেখে মাঝে মাঝেই বিস্মিত হই।একটি ছোট্ট পোকার গায়ে যে কত প্রকার রংয়ের বাহার রয়েছে তার ইয়ত্তা নেই।আমি এই অদ্ভুত সুন্দর পোকাটির মাঝে ৮টি রং খুঁজে পেয়েছি।সবথেকে বেশি আকর্ষণীয় লেগেছে আমার কাছে পোকাটির চোখ দুটো ও লেজ।

পোকাটির বৈশিষ্ট্যটি এমন-ছোট্ট লেজের উপর বেগুনি এবং কালো রঙের বাহার রয়েছে।পোকাটির গায়ে সাদা ও গেরুয়া রংয়ের বিন্দু বিন্দু ডিজাইন রয়েছে।আবার সবুজ রঙের ড্যাস চিহ্নের মতো ডিজাইন রয়েছে।পোকার গায়ে সাদা রঙের স্পষ্ট দাগের লাইন টানা রয়েছে দুটি।যে লাইনগুলোর মাথায় রয়েছে হলুদ রঙের বড় দুটি বিন্দু।অনেকগুলো পা রয়েছে পোকাটির আর মুখের দিকে কিছুটা বেলে মাছের মতো দেখতে।আর পোকাটির আকর্ষণীয় হলুদ চোখের মধ্যে সবুজ রং এবং সাদা রঙের বিন্দুর ডিজাইন রয়েছে।

IMG_20230612_170210.jpg
পোকাটি বেশ গলুমলু,দেখেই বোঝা যাচ্ছে নরম।সম্ভবত এই পোকাগুলি কলাগাছে থাকে এবং পাতা খেয়ে জীবনধারণ করে।পোকাটির সাইজ বেশ বড়ই ছিল।

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের পোকার ফটোগ্রাফিগুলি ভালো লাগবে।সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।

💐💐ধন্যবাদ সকলকে💐💐

পোস্ট বিবরণ:

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
ফটোগ্রাফার@green015
লোকেশন
Sort:  
 3 years ago 

যদিও অদ্ভুত সুন্দর কিন্তু আমি ভয় পেয়ে গেছি প্রথমে। পোকাটি খুব কাছ থেকে তোলার কারণে মনে হচ্ছে কোন একটি প্লাস্টিকের পোকা। পুকার একেবারে সব দিক স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আসলেই পৃথিবীতে কত অদ্ভুত সুন্দর সৃষ্টি হয়েছে।

 3 years ago 

আপু ম্যাক্রো শট নিয়েছি।তাছাড়া পোকাটি খুবই রঙিন এইজন্য আপনার কাছে প্লাস্টিকের পোকার মতো মনে হচ্ছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

খুবই অদ্ভুত প্রকৃতির একটি প্রকার ফটোগ্রাফি করেছেন আপু আপনি আজ । হঠাৎ করে দেখে কেমন যেন লেগে উঠেছিল শরীরের মধ্যে । পোকাটির চোখ দুটি দেখতে সত্যিই ভীষণ সুন্দর । তবে নিচের দিকে চোখা একটি জিনিস রয়েছে ওটা দিয়ে মনে হয় কাউকে খোঁচা দেয় । যাই হোক বেশ ভালো লাগলো । ধন্যবাদ ।

 3 years ago 

ঠিক বলেছেন আপু,ওটা মনে হয় পোকাটির আত্মরক্ষার জন্য।এমনিতেই পোকাটি খুবই নরম তুলতুলে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

যা বলেছেন আপু, পোকাটি দেখতে আসলেই গোলুমোলু। এর আগে এই অদ্ভুত দেখতে পোকাটি কখনোই দেখিনি। আর এই পোকাটিকে ঘিরে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন আপনি।

 3 years ago 

এখন দেখে নিলেন আপু।ধন্যবাদ এবং স্বাগতম আপনাকে💐.

 3 years ago 

পোকাটিকে দেখে প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। অদ্ভুত প্রকৃতির একটি পোকার ফটোগ্রাফি করেছেন আপনি। এই রকম পোকা আমি এর আগে কখনো দেখিনি। পোকাটিকে দেখে গা যেন শিউরে উঠেছে। আসলে আমাদের এ পৃথিবীতে কত ধরনের পোকা রয়েছে তা বলা খুবই কষ্টকর। সুন্দর ও অদ্ভুত পোকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু ভয়ের কোনো ব্যাপার নেই,বিষাক্ত হলেও অতটা ভয়ংকর নয়।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

দিদি🥲এই পোকার ফটোগ্রাফি গুলো দেখে আমার শরীলের লোম কাটা দিয়ে উঠলো।এই পোকার একটি গল্প মনে পড়ে গেলো।যখন ক্লাস সেভেনে পড়ি তখন আমি আর আমার ভাই।স্কুলে যাওয়ার সময় এই পোকা দেখেছিলাম। আর আমার ছোট ভাই আর তার বন্ধু মিলে পোকা কে মারে অনেক গাছ থেকে ফেলে।আবার স্কুল থেকে আসার সময় দেখি আবার খারাপ অবস্থা নিয়েও গাছের ঢালে উঠে যায়😲😲।আর এখন এই পোকা অনেক বছর পরে দেখলাম। দিদি এই পোকা অনেক অনেক বিষাক্ত। আমার দাদুর হাতে লেগে হাত একদম পঁচে যায়। এইটার সামনেও যাবেন না দিদি অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপু ,পোকাটি নিশ্চয়ই আপ্রাণ চেষ্টা করছিল বাঁচার জন্য।কিন্তু আপনার দাদুর হাত পচে গিয়েছিল জেনে খারাপ লাগলো।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিকই বলেছেন আপু বিষাক্ত হলেও এটা অদ্ভুত সুন্দর একটি পোকা। প্রথমে তো মনে করেছিলাম কোন খেলনার ফটোগ্রাফি করেছেন। পরে ভালো করে দেখলাম এটা সত্যিকারের পোকা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোকার ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

 3 years ago 

আপু আপনি বলার পর আবারো একটু দেখলাম।তবে খেলনার মতো মনে হলেও এগুলো সত্যিকারের পোকা।ধন্যবাদ আপনাকে ও।

 3 years ago 

সবুজ বর্ণের এধরনের পোকাগুলো কতটা বিষাক্ত সেটা আমার জানা নেই। তবে এ ধরনের পোকা গুলো দেখতে ভয়ঙ্কর লাগে। খুবই অদ্ভুত প্রকৃতির একটি পোকার ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আমার কাছে তো বেশ কিউট লেগেছিল পোকাটি।যাইহোক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

আপনি পোকাড় ফটোগ্রাফি এত সুন্দরভাবে নিয়েছেন যা দেখে অনেক ভাল লাগলো। তবে একটি বিষয় এ রকম পোকা আমি কিন্তু অনেক ভয় পাই। আর আপনি সেই ভয় কে জয় করে তার ফটোগ্রাফি করছেন এজন্য আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপু ভয় পাওয়ার দরকার নেই, এমন পোকাগুলো বেশি ক্ষতি করে না মানুষের।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60458.12
ETH 1588.29
USDT 1.00
SBD 0.42